advertisement
advertisement

ক্যানসারে আক্রান্তদের মুখের ছবি বিশ্লেষণ করে মৃত্যুঝুঁকি জানাবে এআই


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
ক্যানসারে আক্রান্তদের মুখের ছবি বিশ্লেষণ করে মৃত্যুঝুঁকি জানাবে এআই

মুখের ছবি বিশ্লেষণ করে ক্যানসারে আক্রান্ত রোগীদের মৃত্যুঝুঁকি জানাবে এআই

advertisement

ক্যানসারে আক্রান্ত রোগীদের মুখের ছবি বিশ্লেষণ করে তাদের মৃত্যুঝুঁকি সম্পর্কে আগাম তথ্য জানাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি। শুধু তা–ই নয়, রোগীদের বেঁচে থাকার সম্ভাবনা সম্পর্কেও জানাবে। শুনতে অবাক লাগলেও ক্যানসারে আক্রান্তদের মুখের ছবি বিশ্লেষণ করে মৃত্যুঝুঁকি জানাতে সক্ষম এআই টুল তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ম্যাস জেনারেল ব্রিগহামের একদল গবেষক।

ইতিমধ্যে নিজেদের গবেষণা ফলাফল চিকিৎসাবিষয়ক সাময়িকী দ্য ল্যানসেট ডিজিটাল হেলথে প্রকাশ করেছেন তাঁরা।গবেষকদের দাবি, বিভিন্ন বয়স ও জাতিগোষ্ঠীর ৪ কোটির বেশি মানুষের মুখের ছবি ব্যবহার করে একটি এআই মডেলকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মডেলটিতে ব্যবহৃত ‘এফএএইচআর-ফেসএজ’ ও ‘এফএএইচআর-ফেসসারভাইভাল’ নামের দুটি এআই টুল যেকোনো ব্যক্তির মুখের ছবি বিশ্লেষণ করে জৈবিক বয়স শনাক্ত করতে পারে।

এমনকি ক্যানসারে আক্রান্ত রোগীদের মৃত্যুঝুঁকি সম্পর্কেও পূর্বাভাস দিতে পারে টুলগুলো।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর