advertisement
advertisement

স্রোতে ভাসে অপরাধের চিহ্ন, পচন ধরে মরদেহে


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ণ
স্রোতে ভাসে অপরাধের চিহ্ন, পচন ধরে মরদেহে

advertisement

ঢাকার বুড়িগঙ্গা থেকে গত ২৩ আগস্ট ছয় ঘণ্টার ব্যবধানে এক নারী, এক শিশু এবং এক তরুণ ও এক তরুণীর লাশ উদ্ধার করে নৌ পুলিশ। নারীর গলায় কালো কাপড় প্যাঁচানো ছিল। শিশুটির মরদেহ প্যাঁচানো ছিল ওড়না দিয়ে। তরুণ ও তরুণীর হাত একসঙ্গে বাঁধা ছিল, দুজনের শরীরে ছিল আঘাতের চিহ্ন। পুলিশের ধারণা, তাঁদের হত্যা করে লাশ গুম করতে নদীতে ফেলে দেওয়া হয়েছে। পরিচয় না মেলায় ১১ দিন পর চারটি মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়।

এর আগে গত বছরের ৩০ এপ্রিল নারায়ণগঞ্জের একটি নদী থেকে বাঁশের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তাঁর পরনে কোনো কাপড় ছিল না। ওই এলাকায় তাঁকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়। পরে থানায় সংরক্ষিত ছবি দেখে স্বজনেরা তাঁর পরিচয় শনাক্ত করেন। তদন্তে বেরিয়ে আসে—ঘটনাটি হত্যাকাণ্ড। এ ঘটনায় গ্রেপ্তার একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। নারীর গলায় কালো কাপড় প্যাঁচানো ছিল।

শিশুটির মরদেহ প্যাঁচানো ছিল ওড়না দিয়ে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর