advertisement
advertisement

লিওনেল আন্দ্রেস মেসি: একুশ বছরের নীল-সাদা গল্প


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ
লিওনেল আন্দ্রেস মেসি: একুশ বছরের নীল-সাদা গল্প

কাতার বিশ্বকাপ জিতে আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটায় লিওনেল মেসির দল

advertisement

বুয়েনস এইরেসের আকাশে তখনো আতশবাজির আলো। মনুমেন্টালের গ্যালারিতে হাজার কণ্ঠের প্রতিধ্বনি। নীল-সাদা পতাকাগুলো বাতাসে উড়ছে, কোথাও লেখা ‘Gracias, Leo’। কোথাও শুধু একটি সংখ্যা ‘১০’। আর সেই দশের নিচে দাঁড়িয়ে আছেন একজন মানুষ, যাঁর চোখে জল। মাঠে তখনো তিনি আর্জেন্টিনার অধিনায়ক। কিন্তু সেই রাতের পর থেকে আর কোনো দিন তাঁকে এই জার্সিতে দেখা যাবে না।তখন সবে শেষ হয়েছে আর্জেন্টিনা ও বেনিনের ম্যাচ। ৩-০ গোলে জিতেছে আর্জেন্টিনা।

একটি গোল করেছেন তিনি, করিয়েছেন আরও দুটি। ৩৯ বছর বয়সেও শেষবারের মতো তিনি মাঠটাকে নিজের মতো করে ছুঁয়ে গেলেন। কিন্তু শেষ বাঁশির পর তাঁর মুখের অভিব্যক্তিতে জয়ের উল্লাসের চেয়ে বিদায়ের ভারটাই ছিল বেশি।কিছু জয় আসলে উদ্‌যাপনের জন্য আসে না। আসে শেষবারের মতো একটি দরজা বন্ধ করার আগে মানুষটিকে একটু হাসতে দেওয়ার জন্য। মেসির জন্য এই জয়টাও তেমন। শেষবারের মতো জাতীয় সংগীত। শেষবারের মতো নীল-সাদা জার্সি।

শেষবারের মতো আর্জেন্টিনার হয়ে বল পায়ে দৌড়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর