advertisement
advertisement

কাজের স্বীকৃতি নয়, মানুষ হিসেবে নিজের মূল্য খুঁজে পাওয়া জরুরি


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
কাজের স্বীকৃতি নয়, মানুষ হিসেবে নিজের মূল্য খুঁজে পাওয়া জরুরি

ভবিষ্যতের পরিকল্পনা জরুরি, তবে সেই পরিকল্পনার জন্য বর্তমানের জীবনকে পুরোপুরি উপেক্ষা করার প্রয়োজন নেই

advertisement

মানুষের জীবনে এমন কিছু লক্ষ্য থাকে, যেগুলো অর্জন করতে পারলেই সব অপূর্ণতা দূর হবে বলে মনে হয়। কাঙ্ক্ষিত চাকরি, পদোন্নতি, ভালো ফলাফল কিংবা নিজের লেখা বই প্রকাশের সুযোগ—এসব অর্জনের সঙ্গে জড়িয়ে যায় আত্মবিশ্বাস, আত্মতৃপ্তি ও নিজের যোগ্যতা প্রমাণের আকাঙ্ক্ষা। কিন্তু কোনো একটি অর্জন কি সত্যিই মানুষের সব অতৃপ্তি দূর করতে পারে?

নাকি স্বীকৃতি পাওয়ার পরও নতুন কোনো লক্ষ্যের পেছনে ছুটতে থাকে মানুষ?সম্প্রতি একটি বই প্রকাশের অপেক্ষায় থাকা এক লেখকের অভিজ্ঞতা এই প্রশ্ন সামনে এনেছে। তাঁর সাহিত্যিক এজেন্ট বইটির প্রস্তাব বিভিন্ন প্রকাশকের কাছে পাঠিয়েছেন। প্রকাশকেরা বইটি গ্রহণ করবেন কি না, সেটিই এখন অপেক্ষার বিষয়। কিন্তু এই অপেক্ষা কেবল বই প্রকাশের অনিশ্চয়তায় সীমাবদ্ধ থাকেনি।

এর সঙ্গে যুক্ত হয়েছে নিজের পরিশ্রমের সার্থকতা এবং মানুষ হিসেবে নিজের মূল্য নিয়ে সংশয়।লেখক মনে করছেন, বইটি প্রকাশের চুক্তি হলে দীর্ঘদিনের অস্থিরতা কমবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর