চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট দলে খেলেছিলেন মেহেদী হাসান হৃদয়। ১৮ বছর বয়সী এই পেসার স্বপ্ন দেখছিলেন একদিন জাতীয় দলের জার্সি গায়ে জড়াবেন। কিন্তু হুট করেই জীবনটা বদলে যায় কয়েক মাস আগে ব্লাড ক্যানসার ধরা পড়ার পর।এবার সেই প্রাণঘাতী ক্যানসার থামিয়ে দিয়েছে তাঁর জীবনপ্রদীপ। আজ দুপুর ১২টায় রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন হৃদয়।
প্রথম আলোকে তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন হৃদয়ের মামা মাপেল হোসেন।তিনি জানান, প্রথম আলোয় ক্যানসারে আক্রান্ত হৃদয়কে নিয়ে প্রতিবেদন প্রকাশের পর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাঁর সাহায্যে এগিয়ে এসেছিল। এরপর থেকে তাঁর চিকিৎসাও ঠিকঠাক চলছিল। তিনটি কেমো দেওয়ার পর কিছুটাও সুস্থ হয়ে উঠেছিলেন।
কিন্তু চতুর্থ কেমো দেওয়ার পর শরীর কিছুটা খারাপ হতে থাকে।ফেনীর বিসিবি কাউন্সিলর শরীফুল ইসলাম প্রথম আলোকে জানান, শরীরের কিছুটা উন্নতি হওয়ায় পূজার বন্ধের সময় হৃদয়কে গ্রামে নিয়ে যাওয়া হয়েছিল।
সূত্র: প্রথম আলো

মৌসুমে প্রথম হার ম্যানচেস্টার সিটির
বিসিবির সাবেক পরিচালক মাহমুদ জামাল মারা গেছেন
সেঞ্চুরির পর ডাবল সেঞ্চুরির হাতছানি নাঈম–মাহফিজুলের
স্পেনে সর্বকালের সেরা ফুটবলারের স্বীকৃতি পেলেন মেসি
তিলকের ঝড়ে শেষ ১৮ বলে ৪৬ রান তুলে জিতল ভারত

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন