হামের উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও আটজন মারা গেছে। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ১ হাজার ১১৮ জন। আর নিশ্চিত হামে মৃত্যু ১০৪ জনের।
সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ২২২।শিশুদের হামের টিকাদানে ব্যর্থতা উঠে এল ডব্লিউএইচও–ইউনিসেফ–গ্যাভি–ইপিআইয়ের স্বাধীন মূল্যায়নে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নিয়মিত এ পরিসংখ্যানে বয়সভিত্তিক তথ্য পাওয়া যায় না। রোগতত্ত্ববিদেরা বলছেন, হাম সব বয়সী মানুষের হতে পারে, তবে শিশুরাই বেশি আক্রান্ত হয়।
প্রাদুর্ভাবের সময় হামের উপসর্গ নিয়ে যত মৃত্যু হচ্ছে, তার সবই হামে মৃত্যু বলে বিবেচনা করা হয়।স্বাস্থ্য অধিদপ্তরের আজকের প্রতিবেদন বলছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ১৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে।
সূত্র: প্রথম আলো

JS body calls for silk mechanization, easier raw material access
২০০ ফিল্ড অফিসার নেবে সাজিদা ফাউন্ডেশন, সুযোগ নারী ও বিশেষ চাহিদাসম্পন্নদের
পাঠকের ছবি (২৪ অক্টোবর ২০২৬)
পিকআপ নিয়ে এসে গরু চুরি, বাধা দেওয়ায় খামারমালিককে ছুরিকাঘাত
লেনোভোর নতুন মডেলের গেমিং ল্যাপটপ বাজারে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন