রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় এই শিল্পী বলেন, যাঁরা এই কাজটা করেছেন, তাঁরা দীর্ঘদিন তাঁকে অনুসরণ করে, কখন, কোথায় কী অবস্থায় তিনি থাকেন, সেটা নিশ্চিত হয়েই করেছেন। তিনি বলেছেন, ‘আমার শত্রু কারা হইতে পারে, এটা আমি জানি না। কিন্তু মাইরা ফেলার মতো কাজ আমি করছি, এটা মনে করি না।’ আজ শনিবার রাতে মুঠোফোনে এক প্রতিক্রিয়ায় প্রথম আলোকে এ কথা বলেন সংগীতশিল্পী আসিফ আকবর।
এর আগে শনিবার ভোর ৪টা ৫০ মিনিটে মগবাজারের বিশাল সেন্টারের সামনে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। তখন গাড়িতে ছিলেন না তিনি। এমনকি তাঁর চালকও ছিলেন না। গাড়ির চালকের পেছনের আসন লক্ষ্য করে গুলি করা হয়। এতে গাড়ির কাচ ভেঙে যায়।
ঘটনাস্থল থেকে একটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়েছে।দুর্বৃত্তরা দীর্ঘদিন তাঁর গতিবিধি পর্যবেক্ষণ করেছে উল্লেখ করে আসিফ আকবর বলেন, ‘আমি যা মনে করি, সেটা বলে দেই, লিখে দিই, কারও সঙ্গে দীর্ঘমেয়াদি শত্রুতা আমার নাই।
সূত্র: প্রথম আলো

যুবদল নেতা হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ
সহযোগীকে ছাড়াতে যাচ্ছিলেন আদালতে, পথে পিস্তল-গুলিসহ আটক
ধুলার নিচে ৫০০ বছরের ইতিহাস, ঝেড়েমুছে সাজাল বন্ধুসভা
সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ ব্যাংকের শেয়ার, তবু বিনিয়োগে আগ্রহ কম
সামার অ্যাথলেটিকসের দুই দিনে সাত জাতীয় রেকর্ড

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন