সারাক্ষণ বিছানায় শুয়ে এপাশ-ওপাশ করেন সবুজ মিয়া। নিজের শক্তিতে উঠে বসারও সামর্থ্য নেই। পাঁচ বছর আগে গাছ থেকে পড়ে ভেঙে যায় মেরুদণ্ডের হাড়। সেই থেকে বিছানাই তাঁর পৃথিবী। অভাবের সংসার, তিন শিশুসন্তান, আর অসহায় স্ত্রী—দুর্ঘটনায় পঙ্গু হওয়ার পর এভাবেই কাটছে জীবন। চিকিৎসার অভাবে অচল হয়ে পড়েছে দুই পা। পরিবারের উপার্জনক্ষম মানুষটি এখন নিজেই অন্যের সাহায্যের ওপর নির্ভরশীল।
এমন পরিস্থিতিতে তাঁকে একটি হুইলচেয়ার উপহার দিয়েছে খুলনা বন্ধুসভা।প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে এই কার্যক্রম করেছেন বন্ধুরা। ২৩ অক্টোবর বিকেলে খুলনা দিঘলিয়া উপজেলার পানিগাতী ইউনিয়নে সবুজের বাড়িতে গিয়ে তাঁরা হুইলচেয়ারটি পৌঁছে দেন।একসময় দিনমজুরি করে সংসার চালাতেন সবুজ মিয়া।
স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে পাঁচ সদস্যের পরিবারে অভাব ছিল, কিন্তু বেঁচে থাকার অবলম্বন ছিল তাঁর পরিশ্রম করার সামর্থ্য।
সূত্র: প্রথম আলো

যুবদল নেতা হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ
সহযোগীকে ছাড়াতে যাচ্ছিলেন আদালতে, পথে পিস্তল-গুলিসহ আটক
ধুলার নিচে ৫০০ বছরের ইতিহাস, ঝেড়েমুছে সাজাল বন্ধুসভা
সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ ব্যাংকের শেয়ার, তবু বিনিয়োগে আগ্রহ কম
সামার অ্যাথলেটিকসের দুই দিনে সাত জাতীয় রেকর্ড

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন