ভিডিওতে সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সঙ্গে সম্পর্কের শুরুর দিনগুলোর স্মৃতিচারণা করছেন সোনিয়া গান্ধী। পাশে দুজনের তরুণ বয়সের একটি ফ্রেমবন্দী মুহূর্তকংগ্রেস পার্লামেন্টারি পার্টির (সিপিপি) চেয়ারপারসন সোনিয়া গান্ধী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন।
সেখানে তিনি স্মৃতিচারণা করেছেন, কীভাবে ১৯৬৫ সালে ইংল্যান্ডের কেমব্রিজে ‘দ্য ভার্সিটি’ নামের একটি ছোট্ট গ্রিক রেস্তোরাঁয় ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সঙ্গে তাঁর প্রেমের গল্প শুরু হয়েছিল। মাত্র দুইদিন আগে সোনিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে অ্যাকাউন্ট খুলেছেন। সেখানে নিজের প্রথম পোস্টে সোনিয়া গান্ধী তাঁর আসন্ন স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ সম্পর্কে কথা বলেছেন।
বইটি আগামী ১০ নভেম্বর প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
সূত্র: প্রথম আলো

ফ্রান্সে লাখো মানুষের বিক্ষোভ, শহরে শহরে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ, গ্রেপ্তার ১৩৫
সাংবাদিকদের গ্রেপ্তার ও সংবাদমাধ্যম বন্ধের প্রতিবাদে তুরস্কে বিক্ষোভ
কলকাতা বিমানবন্দরে পরপর দুই দিন ভুয়া খবরে বোমাতঙ্ক
সৌদি আরব কি ইরানকে নিশানা করে আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র বানাচ্ছে
তৃণমূল ছেড়ে বিজেপির ‘কথামতো’ চলার পুরস্কার পেলেন ইউসুফ পাঠান

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন