সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত ফাঁকা গাড়িতে গুলি করার ঘটনায় একজনের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। ওই ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় এসে গুলি করে পালিয়ে গেছেন। তবে তাঁকে এখনো শনাক্ত করা যায়নি।আজ শনিবার ভোর ৪টা ৫০ মিনিটে রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। এ সময় আসিফ আকবর গাড়িতে ছিলেন না।
চালকও গাড়িতে ছিলেন না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান।ডিসি ইবনে মিজান প্রথম আলোকে বলেন, গাড়িতে কেউ ছিল না। আসিফ আকবর তখন বিশাল সেন্টারের তৃতীয় তলায় স্টুডিওতে ছিলেন। চালকের পেছনের আসন লক্ষ্য করে গুলি করা হয়। ঘটনাস্থল থেকে একটি ব্যবহৃত গুলির খোসা পাওয়া গেছে। গুলিতে গাড়ির কাচ ভেঙে গেছে। ঘটনার একটি সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরার ফুটেজ পাওয়া গেছে।
তবে সেখানে হামলাকারীর চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে না।
সূত্র: প্রথম আলো

যুবদল নেতা হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ
সহযোগীকে ছাড়াতে যাচ্ছিলেন আদালতে, পথে পিস্তল-গুলিসহ আটক
ধুলার নিচে ৫০০ বছরের ইতিহাস, ঝেড়েমুছে সাজাল বন্ধুসভা
সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ ব্যাংকের শেয়ার, তবু বিনিয়োগে আগ্রহ কম
সামার অ্যাথলেটিকসের দুই দিনে সাত জাতীয় রেকর্ড

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন