অস্ট্রেলিয়ার সিডনিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা উদ্যাপিত হয়েছে। ১৬ থেকে ১৮ অক্টোবর সেন্ট মেরিস মেমোরিয়াল হলে তিন দিনব্যাপী পূজার আয়োজন করে দর্পণ কালচারাল অ্যান্ড রিলিজিয়াস অ্যাসোসিয়েশন।দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা।
ই-মেইল: dp@prothomalo.comশারদীয় এ উৎসবে বোধন, পুষ্পাঞ্জলি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে পেনরিথ কাউন্সিলের ডেপুটি মেয়র হলি ম্যাকলিন এবং অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের ইস্টার্ন কমান্ডের প্রতিনিধি ক্যারেন করিসহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
বিজয়া দশমীতে অঞ্জলি, ঐতিহ্যবাহী সিঁদুর খেলা ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে আয়োজন সম্পন্ন হয়।এ সময় সিডনির আরও বেশ কয়েকটি স্থানে অত্যন্ত মর্যাদা ও ধর্মীয় মর্যাদায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে।
সূত্র: প্রথম আলো

বিরোধী আন্দোলনে দিশাহারা অমিত শাহ গেলেন পুলিশ সদর দপ্তরে
প্যারিসের রাস্তায় দেখা গেল ক্যাপ্টেন আমেরিকা ও ব্ল্যাক প্যান্থারকে
ব্যাপক নিরাপত্তার মধ্যেও ফ্রান্সজুড়ে বিক্ষোভ, প্যারিস-মার্সেইয়ে সংঘর্ষ
ভারতের প্রখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরী মারা গেছেন
সার্বিয়ায় নির্বাচনে কি দীর্ঘদিনের শাসক আলেকসান্দার ভুচিস তরুণদের বিক্ষোভে হারতে বসেছ...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন