advertisement

ধারেকাছে নেই বাংলাদেশ, টি–টুয়েন্টির এই রেকর্ডে ভারতেরও ওপরে উগান্ডা

ধারেকাছে নেই বাংলাদেশ, টি–টুয়েন্টির এই রেকর্ডে ভারতেরও ওপরে উগান্ডা
উগান্ডা ক্রিকেট দল
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

গতকাল নিউজিল্যান্ডকে হারিয়ে নতুন এক ক্লাবে প্রবেশ করেছে ভারত। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে প্রথম দল হিসেবে ২০০ জয়ের মাইলফলক ছুঁয়েছে তারা। এই ২০০ জয় পেতে ভারতকে খেলতে হয়েছে ৩০০ ম্যাচ। জয়ের হার ৭১.২০ শতাংশ।আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে অন্তত ১০০ জয় আছে মাত্র ৯টি দলের। এই তালিকায় একটি নাম দেখে চমকে উঠতে পারেন অনেকে—উগান্ডা। ১০১টি জয় আছে আফ্রিকান দলটির, তালিকায় নবম।

আর যদি এক শ জয় বাদ দিয়ে জয়–হার অনুপাতে চোখ রাখেন, দেখবেন আন্তর্জাতিক টি–টুয়েন্টি খেলা সব দলের মধ্যেই তারা এক নম্বরে।এখন পর্যন্ত মোট ১৩১টি ম্যাচ খেলেছে উগান্ডা। এর মধ্যেই ১০১টি ম্যাচ জিতে ফেলা মানে প্রতি একটি হারের বিপরীতে ৩.৭৪ ম্যাচে জয় পেয়েছে তারা। সবচেয়ে বেশি ম্যাচ জেতা ভারত জয়–হারের অনুপাতে উগান্ডার অনেকটাই পেছনে—২.৪০৯।অবশ্য আর কোনো দলের জয়–হারের অনুপাত ২–ই নেই।

এমনকি বাংলাদেশের মতো আইসিসির পূর্ণ সদস্যদেশের তো জয়ের চেয়ে হারই অনেক বেশি, ২২২ টি–টুয়েন্টিতে ৮৯ জয় নিয়ে ০.৬৯৫।আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে প্রথম দল হিসেবে ২০০ জয়ের মাইলফলক ছুঁয়েছে ভারতভারতের মতো উগান্ডাও গতকাল মাঠে ছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এক দিনে দুই ওপেনারের ডাবল সেঞ্চুরি এক দিনে দুই ওপেনারের ডাবল সেঞ্চুরি লাল কার্ডে চেলসির সেঞ্চুরি, প্রিমিয়ার লিগে অন্য ক্লাবগুলোর কত লাল কার্ডে চেলসির সেঞ্চুরি, প্রিমিয়ার লিগে অন্য ক্লাবগুলোর কত লাল কার্ড দেখেই ক্ষোভ, প্রতিপক্ষকে দেখে নেওয়ার হুমকি নেইমারের লাল কার্ড দেখেই ক্ষোভ, প্রতিপক্ষকে দেখে নেওয়ার হুমকি নেইমারের আতলেতিকো সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আলভারেজ আতলেতিকো সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আলভারেজ এলেনা সাদিকু: ফুটবলে সব হারিয়ে জিতে যাওয়া মেয়েটি এলেনা সাদিকু: ফুটবলে সব হারিয়ে জিতে যাওয়া মেয়েটি
advertisement

চট্টগ্রাম থেকে উড়ে এল শিউলি, জন্মদিনে ‘ফারজানা’র চমক পরীমনির

চট্টগ্রাম থেকে উড়ে এল শিউলি, জন্মদিনে ‘ফারজানা’র চমক পরীমনির
পরীমনি
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

চিত্রনায়িকা পরীমনির এবারের জন্মদিনের আয়োজন সাজানো হয় শিউলি ফুলে। এ জন্য চট্টগ্রাম থেকে উড়োজাহাজে করে ফুল পাঠিয়েছেন এক ব্যক্তি। তবে কে সেই ব্যক্তি, জানা যায়নি। এমন ভালোবাসায় মুগ্ধ পরীমনি। জন্মদিনের আয়োজনে নিজেও দিয়েছেন সারপ্রাইজ—ঘোষণা করেছেন তাঁর নতুন সিনেমা ‘ফারজানা’র। তারেক রহমান পরিচালিত সিনেমাটির শুটিং প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন অভিনেত্রী।গতকাল শনিবার ২৪ অক্টোবর ছিল পরীমনির জন্মদিন।

এদিন সন্ধ্যায় কাছের বন্ধু, সহকর্মী ও সাংবাদিকদের নিয়ে ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ে এলাকার একটি রেস্টুরেন্টে জমকালো আয়োজন করেন পরীমনি। অনুষ্ঠানের সিঁড়ি সাজানো হয় শিউলি ফুল দিয়ে। শিউলি ফুলের নকশা করা শাড়ি পরে হাজির হন তিনি। সাজসজ্জা থেকে পোশাক—সবকিছুতেই ছিল শিউলির ছোঁয়া।পরীমনিপরীমনি বলেন, ‘শিউলি ফুলের কথা মাথায় রেখেই সব করেছি। ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলাম, কেউ আমাকে অনেকগুলো শিউলি ফুল এনে দাও। কিন্তু এটা আসলে সম্ভবও না।

এই ফুল চার-পাঁচ ঘণ্টাও ঠিক রাখা যায় না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গ্রামের পথে হেমন্তের সকাল

গ্রামের পথে হেমন্তের সকাল
আঁকাবাঁকা মেঠোপথ ধরে সাইকেলে কৃষি উপকরণ নিয়ে মাঠে যাচ্ছেন এক কৃষক
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

হেমন্তের সকালে গ্রামের মেঠোপথ ধরে সাইকেলে চড়ে মাঠে ছুটছেন কৃষকেরা। কেউ হেঁটে, কেউ সাইকেলে—দিনের কাজ শুরু করতে তাঁদের গন্তব্য ফসলের মাঠ।

বগুড়ার শাজাহানপুর উপজেলার জৈন্তিবাড়ী গ্রামের হেমন্তের সকালজুড়ে কৃষকদের কর্মব্যস্ততার দৃশ্য নিয়ে এই ছবির গল্প।আঁকাবাঁকা মেঠোপথ ধরে সাইকেলে কৃষি উপকরণ নিয়ে মাঠে যাচ্ছেন এক কৃষক গ্রামের মেঠোপথ ধরে সাইকেল চালিয়ে যাচ্ছেন তিনি হেমন্তের সকালে মেঠোপথ ধরে হেঁটে মাঠের দিকে যাচ্ছেন এই কৃষক সকালে গ্রামের পথ ধরে চলাচল করছেন কৃষকেরা ফসলের মাঠে কাজে ব্যস্ত তাঁরা সাইকেলে চড়ে মেঠোপথ ধরে মাঠের দিকে ছুটছেন এক কৃষক সকালের কাজে যোগ দিতে গ্রামের পথ ধরে এগিয়ে যাচ্ছেন তিনিগ্রামের মেঠোপথে সাইকেলই মূল বাহন মাঠের পাশে রাখা আছে কৃষকের সাইকেল শ্যালো মেশিনের ঘরে সাইকেল রেখে মাঠে কাজে ব্যস্ত এক কৃষক

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

০ ডিগ্রি সেলসিয়াসের নিচেও পানি তরল থাকে কীভাবে

০ ডিগ্রি সেলসিয়াসের নিচেও পানি তরল থাকে কীভাবে
বোতলে টোকা দিলে বা ঝাঁকালে বরফ তৈরির প্রক্রিয়া শুরু হতে পারে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

আগের পর্বএতক্ষণে নিশ্চয়ই বোঝা গেছে, পানি জমে যাওয়ার বিষয়টি শুধু তাপমাত্রার ওপর নির্ভর করে না। পানি বরফে পরিণত হওয়ার জন্য একটি সূচনাবিন্দু প্রয়োজন হতে পারে। পরিষ্কার ও স্থির পানিতে সেই সূচনাবিন্দু তৈরি হতে দেরি হলে পানি হিমাঙ্কের নিচেও তরল থাকতে পারে। এই অবস্থাকে বলে অতিশীতলীকরণ। ফ্রিজারে রাখা একটি পরিষ্কার বোতলের পানি মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও তরল থাকতে পারে।

কিন্তু বোতলে টোকা দিলে বা ঝাঁকালে বরফ তৈরির প্রক্রিয়া শুরু হতে পারে। একবার বরফের স্থিতিশীল স্ফটিক তৈরি হলে তার চারপাশে আরও বরফ জমতে থাকে।তবে পানি ঝাঁকালেই যে সব সময় জমে যাবে, তা নয়। পানির বিশুদ্ধতা, তাপমাত্রা, পাত্রের পৃষ্ঠ এবং অন্যান্য পরিস্থিতির ওপর বিষয়টি নির্ভর করে। একইভাবে প্রবাহিত নদীর পানিও সামান্য অতিশীতল হয়ে ফ্রাজিল বরফ তৈরি করতে পারে। আবার অতিশীতল বৃষ্টির ফোঁটা ঠান্ডা কোনো পৃষ্ঠে পড়লে জমে যায়।

বিমানের ডানায় বরফ জমার ক্ষেত্রেও একই ধরনের পদার্থবৈজ্ঞানিক প্রক্রিয়া কাজ করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন