advertisement

হামজার মতো ফারহানকেও ভুটানের বিপক্ষে পাবে না বাংলাদেশ

হামজার মতো ফারহানকেও ভুটানের বিপক্ষে পাবে না বাংলাদেশ
হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সাফ চ্যাম্পিয়নশিপের শুরুতেই দুই গুরুত্বপূর্ণ ফুটবলারকে পাচ্ছে না বাংলাদেশ। হামজা চৌধুরীর না থাকার বিষয়টি আগেই নিশ্চিত হয়েছিল। এবার সেই তালিকায় যোগ হলো ফারহান আলীর নামও। আগামী ৫ নভেম্বর ভুটানের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে খেলতে পারবেন না এই দুই প্রবাসী ফুটবলার।বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাফের প্রস্তুতি ক্যাম্প শুরু হয়েছে আজ। আগামীকাল থেকে জাতীয় স্টেডিয়ামে শুরু হবে মাঠের অনুশীলন।

তার আগে আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হামজা ও ফারহানের প্রথম ম্যাচে না থাকার বিষয়টি জানিয়েছেন জাতীয় দলের কোচ টমাস ডুলি।তবে আশার কথাও শুনিয়েছেন বাংলাদেশ কোচ। হামজা ও ফারহান ৯ নভেম্বর দলের সঙ্গে যোগ দিতে পারেন। সে ক্ষেত্রে ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাঁদের পাওয়ার আশা করছেন ডুলি।হামজা চৌধুরী ও বাংলাদেশ দলের কোচ টমাস ডুলিকিন্তু টুর্নামেন্টের শুরু থেকেই কেন তাঁদের পাওয়া যাচ্ছে না?

সমস্যাটা মূলত ক্লাব থেকে খেলোয়াড় ছাড়ার সময় নিয়ে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আশরাফুলকে কেন সরাল বিসিবি, নতুন ব্যাটিং কোচ কে আশরাফুলকে কেন সরাল বিসিবি, নতুন ব্যাটিং কোচ কে শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয় শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয় টাইব্রেকারে রোমাঞ্চকর এক জয়ে শেষ আটে কলসিন্দুর টাইব্রেকারে রোমাঞ্চকর এক জয়ে শেষ আটে কলসিন্দুর মরিনিওর সর্বশেষ সেই এল ক্লাসিকোর নায়কেরা এখন কে কোথায় মরিনিওর সর্বশেষ সেই এল ক্লাসিকোর নায়কেরা এখন কে কোথায় টি–টুয়েন্টির নতুন ‘চেজ মাস্টার’ তিলক বর্মা টি–টুয়েন্টির নতুন ‘চেজ মাস্টার’ তিলক বর্মা
advertisement

চীনের কুনমিংয়ে বাংলাদেশি চক্ষুরোগীদের জন্য ‘গ্রিন চ্যানেল’ উদ্বোধন

চীনের কুনমিংয়ে বাংলাদেশি চক্ষুরোগীদের জন্য ‘গ্রিন চ্যানেল’ উদ্বোধন
চীনের কুনমিংয়ে বাংলাদেশি চক্ষুরোগীদের জন্য ‘গ্রিন চ্যানেল’ উদ্বোধন অনুষ্ঠানে কনসাল জেনারেল শাহনাজ রানুসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

চীনের কুনমিংয়ে বাংলাদেশি চক্ষুরোগীদের জন্য একটি ‘গ্রিন চ্যানেল’ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার কুনমিংয়ে ‘হুয়াক্সিয়া অপথালমোলজি ইন্টারন্যাশনাল ফোরাম ২০২৬’-এর উদ্বোধন করেন কুনমিংয়ে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল শাহনাজ রানু। এরপর তিনি ‘কুনমিং হুয়াক্সিয়া আই হসপিটাল’-এ বাংলাদেশি রোগীদের জন্য স্থাপিত এই ‘গ্রিন চ্যানেল’-এর ফলক উন্মোচন করেন।

এ সময় উপস্থিত ছিলেন কনস্যুলেট জেনারেলের প্রথম সচিব (বাণিজ্যিক) রিদওয়ানুর রহমান এবং হুয়াক্সিয়া চক্ষু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ঝাং ঝিইয়ং।চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাংলাদেশি রোগীদের জন্য এটিই প্রথম কোনো বিশেষায়িত চক্ষুসেবা ব্যবস্থা। এই ‘গ্রিন চ্যানেল’-এর মাধ্যমে চিকিৎসা নিতে আগ্রহী বাংলাদেশি চক্ষুরোগীরা ভ্রমণের আগেই প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা-নথি পর্যালোচনা করার সুযোগ পাবেন।

এ ছাড়া হাসপাতালে পৃথক আন্তর্জাতিক ডেস্ক, অগ্রাধিকারভিত্তিক অ্যাপয়েন্টমেন্ট, দোভাষী সহায়তা এবং দেশে ফেরার পর ফলোআপ সেবা পাওয়া যাবে।উদ্বোধনী বক্তব্যে কনসাল জেনারেল শাহনাজ রানু জনস্বাস্থ্য খাতে বাংলাদেশের অগ্রগতি এবং চক্ষুচিকিৎসায় দেশীয় প্রতিষ্ঠানগুলোর সাফল্য তুলে ধরেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হাতীবান্ধা সীমান্তে বন্য প্রাণীর আক্রমণে তিনজন আহত, ভুক্তভোগীরা বলছেন, ‘বাঘ’ এসেছে

হাতীবান্ধা সীমান্তে বন্য প্রাণীর আক্রমণে তিনজন আহত, ভুক্তভোগীরা বলছেন, ‘বাঘ’ এসেছে
লালমনিরহাটের হাতীবান্ধায় বন্যপ্রাণীর আক্রমণে তিনজন আহত হওয়ার পর গ্রামবাসী ফসলের খেতে লাঠিসোঁটা নিয়ে তল্লাশি চালায়
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বন্য প্রাণীর আক্রমণে নারীসহ তিনজন আহত হয়েছেন। আজ রোববার বিকেল চারটার দিকে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল এলাকায় এ ঘটনা ঘটে।আহত ব্যক্তিরা হলেন আবদুল ওহাবের স্ত্রী শরীফা বেগম (২২), মৃত মনির হোসেনের ছেলে আফসার হোসেন (৪০) ও গমির উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৩৫)। তাঁদের বাড়ি আমঝোল এলাকায়। তাঁরা তিনজন হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

স্থানীয় গোতামারী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোনাব্বেরুল হক জানান, আহত ব্যক্তিদের মধ্যে শরিফা ও আফসারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় স্কুলশিক্ষক আবদুল মালেক রোববার রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘রোববার বিকেল চারটার দিকে আমঝোল সীমান্তে আমার নাতনি শরিফা বেগম ছাগল খুঁজতে গিয়েছিল। সে জানায়, “ধানখেতের মধ্যে একটি বাঘ ছাগলটিকে খাচ্ছিল।” এরপর সে চিৎকার দেয়। এ সময় বাঘটি শরিফার ওপর হামলা করে।

তাঁর চিৎকার শুনে আশপাশের কয়েকজন ছুটে আসে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হেবরন এখন ‘ভুতুড়ে শহর’

হেবরন এখন ‘ভুতুড়ে শহর’
পশ্চিম তীরের অবরুদ্ধ হেবরন শহরে দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে দুই সেনা। ফিলিস্তিন, ২৫ অক্টোবর ২০২৬
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ফিলিস্তিনের পশ্চিম তীরের অবরুদ্ধ হেবরন শহরে বড় ধরনের অভিযান চালাচ্ছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী। শহরের কিছু অংশ এখন পুরোপুরি ইসরায়েলি বাহিনীর দখলে। গত শুক্রবার বন্দুকধারীর গুলিতে দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর হেবরনে অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী।

ওই দিন দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার পাশাপাশি সন্দেহভাজন হামলাকারী দুই ফিলিস্তিনিও নিহত হন।স্বাধীন সাংবাদিক জ্যাসপার নাথানিয়েল আল–জাজিরাকে বলেছেন, হেবরন এখন ‘ভুতুড়ে শহরে’ পরিণত হয়েছে। কারণ, ‘সব বাসিন্দাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে।’ তিনি বলেন, হামলায় সন্দেহভাজন হামলাকারী নিহত দুই ফিলিস্তিনি যে পাড়ায় থাকতেন, সেনাবাহিনী সেই ‘পুরো পাড়া’ তছনছ করে দিয়েছে। পরিবারগুলোকে তাড়িয়ে দেওয়া হয়েছে।

তাদের বাড়িতে ‘এক্স’ চিহ্ন এঁকে দেওয়া হয়েছে।যে তল্লাশিচৌকিতে ওই হত্যাকাণ্ড ঘটেছিল, তার কাছেও বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন