প্যাস্টেল গোলাপি সাটিনের পোশাকে মোহনীয় এক লুকে ধরা দিয়েছেন জয়া আহসান। মসৃণ ও চকচকে কাপড়ের স্লিপ ড্রেসটিতে আছে গভীর নেকলাইন, ক্রিসক্রস স্ট্র্যাপ আর বুকের কাছে কুঁচি দিয়ে তৈরি নকশা। বৃত্তাকার অলংকারের মতো ডিটেইলিং পোশাকটিতে যোগ করেছে ভিন্ন মাত্রাজয়ার খোলা চুল এক পাশে এনে স্টাইল করে দিয়েছেন হেয়ার স্টাইলিস্ট সুদীপ্তা বিশ্বাস। চোখে গাঢ় আইলাইনার ও মাসকারার প্রাধান্য, ঠোঁটে হালকা নুড রঙের আভা।
সব মিলিয়ে সাজে আভিজাত্য ও আধুনিকতার মেলবন্ধনপোশাকের সঙ্গে ভারী অলংকারের বদলে ডান হাতে ব্রেসলেটই রেখেছেন জয়া। চোখের গাঢ় মেকআপ আর মুখের স্বাভাবিক অভিব্যক্তি ছবিতে এনেছে আলাদা ব্যক্তিত্ব। তাঁর এই লুকে পোশাকের নকশা ও আত্মবিশ্বাসী উপস্থিতিই প্রধান আকর্ষণছবির আলোছায়া আর পোশাকের কোমল গোলাপি আভা মিলে তৈরি করেছে ফ্যাশন ফটোশুটের দারুণ আবহ।
গতকাল ২৫ অক্টোবর ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিগুলোর সঙ্গে জয়ার ক্যাপশন, ‘সেক্সি অ্যাজ পিংক’, যা লুকটির মেজাজের সঙ্গে পুরোপুরি মানানসইরাফসান-সুনেরাহর কি সত্যিই বাগদান হয়েছে?
সূত্র: প্রথম আলো

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সংখ্যালঘুদের ভোটে নজর বিএনপি ও জামায়াতের
অলিভ থেকে পান্না, সবুজের নানা শেডে শানায়ার এক ডজন বোল্ড লুক
অসুস্থ হলে অদ্ভুত সব স্বপ্ন দেখি কেন
মালয়েশিয়া ভ্রমণ: কালের যাত্রাধ্বনি–৪
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে অপহরণের অভিযোগ, মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধ...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন