হিন্দু সম্প্রদায়ের নেতাদের ভাষ্য, এ আসনে সংখ্যালঘু ভোটার ১ লাখ ৩০ হাজারের বেশি।বালিয়া বাজারে ক্রেতা-বিক্রেতার ভিড়। সড়কের পাশে গোটা কয়েক রিকশা ভ্যান নিয়ে অপেক্ষায় চালকেরা। তাঁদের মধ্যে চলছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের হিসাব-নিকাশ।
তাঁদের একজন বললেন, ‘তোমরা যাই কহ, ধানের শীষই জিতিবে।’ পাশ থেকে একজন বৃদ্ধ বললেন, ‘দাঁড়িপাল্লাক ফেলায় দেছেন?’ তাঁদের কথা শুনে হরেক চন্দ্র বললেন, ‘এইঠে জিতিবা গেলে হামারলার ভোট নাগিবেই।’কিছুক্ষণ পর ভেঙে গেল আড্ডা। হরেক চন্দ্রের সঙ্গে শুরু হলো কথা। এই আসনে বরাবর আওয়ামী লীগের প্রার্থী জয়ী হতো জানিয়ে হরেক চন্দ্র বললেন, ‘অ্যালাতো আওয়ামী লীগও নাই, নৌকাও নাই। বিএনপি আর জামায়াতের মধ্যে লড়াই হছে।
হামার (সনাতনী সম্প্রদায়) ভোট নাকি দুই দলেরই নাগে।
সূত্র: প্রথম আলো

অভিভাবকেরা ডিভাইসে আসক্ত থাকলে সন্তানরা কখনোই তাদের কথা শুনবে না
সীমান্তে অপরাধ খুঁজতে গিয়েই নিশানা হন আলিফ
লুলা যে কৌশলে অবিশ্বাস্য জয় পেলেন
‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা
ঢাকা কর অঞ্চল-৬–এর অধীন চাকরি, পদ ৪১

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন