advertisement

লুলা যে কৌশলে অবিশ্বাস্য জয় পেলেন

লুলা যে কৌশলে অবিশ্বাস্য জয় পেলেন
নির্বাচনী প্রচারণায় লুইজ ইনাসিও লুলা দা সিলভা
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ব্রাজিলের জনজীবনে প্রায় পাঁচ দশকের ক্যারিয়ারে লুইজ ইনাসিও লুলা দা সিলভার রোববারের এই নির্বাচনী জয় তাঁর সবচেয়ে বড় রাজনৈতিক বিজয়। তবে তিনি যে চতুর্থ মেয়াদের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, তা তাঁর সবচেয়ে কঠিন সময় হতে পারে।রোববারের রান-অফ নির্বাচনে ফ্লাভিও বলসোনারোকে পরাজিত করে লুলা বর্তমান সময়ের অন্যতম সেরা রাজনৈতিক প্রচারক হিসেবে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন।

মঙ্গলবার ৮১ বছরে পা দিতে যাওয়া লুলা জনমত জরিপকারী এবং সেই রাজনৈতিক মহলের ধারণাকে ভুল প্রমাণ করেছেন, যারা আগেই ঘোষণা করেছিল যে তাঁর রাজনৈতিক ক্যারিয়ার শেষ।লাতিন আমেরিকা যেভাবে যুক্তরাষ্ট্রের দখলে চলে যাচ্ছেগণতান্ত্রিক বিশ্বে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে অসন্তুষ্ট ভোটারদের ক্ষোভ এবং সেই ক্ষোভকে উসকে দেওয়া সামাজিক যোগাযোগমাধ্যম অ্যালগরিদমের কারণে বর্তমান ক্ষমতাসীন নেতারা—বিশেষ করে মধ্য-বামপন্থী নেতারা—একের পর এক ক্ষমতাচ্যুত হচ্ছেন।এমন প্রতিকূল পরিবেশেও লুলা কেবল পুনর্নির্বাচিতই হননি, বরং ১৯৮৯ সালে দেশটিতে পুনরায় নির্বাচন চালুর পর থেকে তিনিই প্রথম প্রার্থী, যিনি প্রথম রাউন্ডে পিছিয়ে পড়ার পরেও ব্রাজিলের নির্বাচনে জয়লাভ করলেন।

তিন সপ্তাহ আগে বলসোনারোর চেয়ে ২২ লাখ ভোটে পিছিয়ে ছিলেন লুলা; আর রোববারে তিনি ৪৪ লাখ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।লুলা ব্যক্তিত্বের প্রভাব এবং সরকারি যন্ত্রের ব্যাপক ব্যবহারের মাধ্যমে এই অভাবনীয় সাফল্য অর্জন করেছ...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

লাইভে ‘বিএনপিকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলে ক্ষোভের মুখে নারী ব্যবসায়ী, থানায় নিল পুলিশ লাইভে ‘বিএনপিকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলে ক্ষোভের মুখে নারী ব্যবসায়ী, থানায় নিল প... ৪ দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৪ দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বকাপ ও জলমাঠ বিশ্বকাপ ও জলমাঠ কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু জেদ্দায় বাংলাদেশ হজ অফিসে চাকরি, বেতন রিয়ালে, আবেদন বাংলাদেশি–সৌদি নাগরিকদের জেদ্দায় বাংলাদেশ হজ অফিসে চাকরি, বেতন রিয়ালে, আবেদন বাংলাদেশি–সৌদি নাগরিকদের
advertisement

লাইভে ‘বিএনপিকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলে ক্ষোভের মুখে নারী ব্যবসায়ী, থানায় নিল পুলিশ

লাইভে ‘বিএনপিকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলে ক্ষোভের মুখে নারী ব্যবসায়ী, থানায় নিল পুলিশ
ময়মনসিংহের ভালুকায় বিএনপি সরকারকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে উত্তেজনার মধ্যে এক নারী ব্যবসায়ীকে হেফাজতে নেয় পুলিশ। রোববার রাত সাড়ে আটটার দিকে স্কয়ার মাস্টারবাড়ি এলাকায়
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ফেসবুক লাইভে বিএনপি সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন এক নারী। এর প্রতিবাদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান স্থানীয় বিএনপির নেতা–কর্মীরা। বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়ালে ওই নারীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাতে স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।আটক নারীর নাম সাথী আক্তার।

তিনি স্কয়ার মাস্টারবাড়ি এলাকার একটি বিউটি পারলারের মালিক।গতকাল বেলা দুইটার দিকে ‘সাথী মেকওভার’ নামের ফেসবুক আইডি থেকে দুটি লাইভ করেন সাথী আক্তার। ৫ মিনিট ২২ সেকেন্ড ও ৮ মিনিট ৮ সেকেন্ডের ওই দুটি ভিডিওতে তাঁকে ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।

একপর্যায়ে তাঁকে বলতে শোনা যায়, ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী।’ভিডিওটি ছড়িয়ে পড়লে বিএনপির স্থানীয় নেতা–কর্মীরা ওই নারীর ব্যবসাপ্রতিষ্ঠান ঘেরাও করে বিচার দাবি করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

৪ দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৪ দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানের রাজধানী টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে…

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিশ্বকাপ ও জলমাঠ

বিশ্বকাপ ও জলমাঠ
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বিশ্বকাপের খেলা শুরু হলো, নদীতে লেগেছে হল্কা তারচলো পাঠ করি অচেনা অভূত ছবিগুলো সেই জলখাতারমাছেরাও দ্যাখে মানুষের খেলা, পেলাম প্রথম এবারই টেরপুঁটি আর চেলা, দুই দলে ভাগ, পতাকা তুলেছে ফেভারিটের!এখান–সেখানে শুধুই পতাকা, এ ছবি আদপে পুরো নদীরভাগ হওয়া নদী: নেই চকমকি সেই সুবিমল পুরোনো ধী-রপুঁটিরা করছে ভাটিতে হল্লা, চেলারা করেছে উজানে ভিড়প্রিয় তারকার ছবি ধরে কেউ বলে, ‘হৃদয়ের পূজা নে বীর!’ফুটবল!

ফুটবল!চেলা আর পুঁটি, ক্ষীণ দেহে ওরা সারা দিন ধরে যা খানা খায়সবটুকু যেন ব্যয় হয়ে যায় ডিসকো, সালসা, ঝাকানাকায়যেদিকে যাচ্ছে চেলাদের দল, বিপরীত দিকে পুঁটিরা যায়শান্ত নদীতে যেন বা যুদ্ধ চলছে অদেখা দুটি রাজায়!‘আমরা জিতব’— এই কথা বলে চেলাদের দল নাচে ধিনাকপুঁটিরা বলছে, ‘আগে জিতে নিই, তোমাদের যদি না ছেঁদি নাক!’দুই দলই তার পক্ষ-মাছকে টানছে, যেন সে মিছিলে যায়চেলাদের বাগে পেয়ে পুঁটি দল বাড়ি দেয় মিছেমিছি লেজায়জলমাঠে কেন হিংসার ছবি, খেয়োখেয়ি আর হুটোপুটিরশোনা যায় আজ চেলারাও নাকি কানকো ছিঁড়েছে দুটো পুঁটির!বিশ্বকাপের এই সিজনেদুই পক্ষের কারবার দেখে হাসে খিলখিল ইলিশ ও রুইবলে, ‘চেলা-পুঁটি, চিরকাল তোরা ছিলি দুর্বল, ছিলি সরুইএতকাল ধরে শুধু নেচেছিস, অর্জন আছে কিছু নিজের?থাকলে কেন রে কানা দলবাজি, অতি লাফালাফি, খিচুনি জের!আমরা হলাম মত্স্য প্রজাতি, নদী আমাদের খোলা ভিলেজহিংসা কেন রে?

সব মাছ মিলে শান্তিতে চল দোলাবি লেজ।’নীরবতা...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন