ইউরোপের দেশ সার্বিয়ায় গতকাল রোববার অনুষ্ঠিত নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল এখনো প্রকাশিত হয়নি। এরই মধ্যে পরাজয় স্বীকার করে নিয়েছেন দেশটির দীর্ঘদিনের শাসক আলেকসান্দার ভুচিস।আলেকসান্দার ভুচিস (৫৬) বলেছেন, চূড়ান্ত ফলাফল যেদিকে এগোচ্ছে তাতে স্পষ্ট হয়ে গেছে, বিরোধীরা সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছেন।ভুচিসের ভরাডুবিতে সার্বিয়ায় তরুণদের নেতৃত্বে প্রায় দুই বছর ধরে চলা সরকারবিরোধী সর্বাত্মক আন্দোলন সফল হচ্ছে।
তরুণদের বাছাই করা প্রার্থীরা পার্লামেন্টের এ আগাম নির্বাচনে চূড়ান্তভাবে জয়ের পথে আছেন।ফলাফলের প্রাথমিক প্রবণতা দেখে গতকালই আলেকসান্দার ভুচিস জানান, বিরোধী জোট ‘স্টুডেন্ট লিস্ট’ ১৩৫ থেকে ১৪০টি আসনে জয় পেতে যাচ্ছে। আর তাঁর দল ১০৫টির মতো আসনে জয়ী হতে পারে। সার্বিয়ার পার্লামেন্টে মোট আসন ২৫০টি।সার্বিয়ার নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, রোববারের পার্লামেন্ট নির্বাচনে রেকর্ড ভোট পড়েছে।
সন্ধ্যা ৬টা নাগাদ ভোটার উপস্থিতির হার ৬৪ দশমিক ৯ শতাংশে পৌঁছায়।
সূত্র: প্রথম আলো

সৌদিতে মৃত্যুদণ্ড: আইন কী, আদালতে কী ঘটে
ব্রাজিলে ফিলিস্তিনপন্থী লুলার জয় আর সার্বিয়ায় নেতানিয়াহুর মিত্র ভুচিসের ভরাডুবি কী ব...
ব্রাজিলে নির্বাচনে লুলার নাটকীয় জয়, সার্বিয়ায় পরাজয় মেনে নিলেন ভুচিস
বুলগেরিয়ায় নির্বাচন: প্রথম দফায় ফয়সালা হলো না, দ্বিতীয় দফার ভোট ১ নভেম্বর
হংকংয়ের আকাশে দুই হাজার ড্রোনের চমক

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন