স্বপ্ন এমনিতেই বেশ অদ্ভুত হতে পারে। তবে শরীর খারাপ থাকলে বা জ্বর হলে সেই স্বপ্নগুলো আরও অদ্ভুত ও স্পষ্ট হয়ে ওঠে। গবেষণায় দেখা গেছে, জ্বরের সময় মানুষ যেসব স্বপ্ন দেখে, সেগুলো সাধারণ স্বপ্নের চেয়ে অনেক বেশি পরিষ্কার মনে থাকে। আর তাতে ভয় বা অনুভূতির পরিমাণও বেশি থাকে।
কিন্তু অসুস্থ হলে আমাদের স্বপ্নে কেন এমন বিচিত্র ঘটনা ঘটে?জ্বরের ঘোরে স্বপ্নের অদ্ভুত দুনিয়াজ্বরের সময় মাথার মধ্যে বিভ্রম বা উল্টাপাল্টা চিন্তা কেন আসে, তা নিয়ে বিজ্ঞানীরা বহু বছর ধরে গবেষণা করছেন। ১৮৯২ সালে চিকিৎসাবিজ্ঞানী জোসেফ কোটস এক জার্নালে নিজের টাইফাস জ্বরের অভিজ্ঞতা লিখেছিলেন। জ্বরের তীব্রতায় শরীরের তাপমাত্রা অনেক বেড়ে যাওয়ায় তিনি প্রলাপ বকা শুরু করেন।
তিনি চোখের সামনে নিজের বোনের মৃত্যুর দৃশ্য দেখতে পান, যা এতটাই আসল মনে হয়েছিল যে পরের দিনও তিনি বিশ্বাস করতেন বোন সত্যি মারা গেছেন।
সূত্র: প্রথম আলো

মোটরসাইকেলে পিকআপের ধাক্কা, সড়কে ছিটকে পড়ে মা-ছেলে নিহত
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে ফেসবুকে পোস্ট, যুবদল নেতা বহিষ্কার
বিশ্বজুড়ে বার্তানির্ভর স্ক্যাম বাড়ছে
সাগরে গ্যাস অনুসন্ধানে সাড়া নেই, তিন দেশের সঙ্গে বৈঠকে নতুন উদ্যোগ
গভীর নিম্নচাপটি হলো ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বুধবার ভারতের উপকূলে আঘাত হানতে পারে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন