advertisement

ফিটনেস টেস্টও বাধা হতে পারে লিটনের জন্য

ফিটনেস টেস্টও বাধা হতে পারে লিটনের জন্য
নেট অনুশীলনে লিটন দাস
ফটো কার্ড প্রিন্ট

একাডেমি মাঠের নেটে আজ দীর্ঘ সময় ব্যাটিং করেছেন। নিতম্বের সংযোগস্থলের চোটে ভোগা লিটন দাসকে নিয়ে এটি আশাবাদী হওয়ার মতোই খবর। যদিও আশাবাদী এখনই হওয়া যাচ্ছে না। ২৮ অক্টোবর শুরু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাঁর খেলার সম্ভাবনা এখনো ফিফটি–ফিফটি।অনুশীলনে ব্যাটিং–ফিল্ডিং কোনোটাতেই আপাতত সমস্যা হচ্ছে না লিটনের; কিন্তু তাঁকে ম্যাচের জন্য ফিট ঘোষণার আগে প্রয়োজন ফিটনেস টেস্টের, লিটনকে নিয়ে সমস্যা সেখানেই।

সূত্র জানিয়েছে, ফিটনেস টেস্ট হলে সেটি হবে ‘হাই ইনটেনসিটি টেস্ট’। চোটে থাকা বা চোট থেকে সেরে ওঠা কারও জন্য এটি ঝুঁকিপূর্ণ। কারণ, চোট পুরোপুরি সেরে না উঠলে এ ধরনের ফিটনেস টেস্ট সমস্যা আরও বাড়াতে পারে।বিসিবির মেডিক্যাল বিভাগ তাই টিম ম্যানেজমেন্টের কাছে জানতে চেয়েছে, প্রথম টেস্টের আগে লিটনের ফিটনেস টেস্ট নেওয়া হবে, নাকি যে প্রক্রিয়ায় তিনি এগোচ্ছেন—সেই প্রক্রিয়ার ওপর নির্ভর করেই টেস্ট খেলার প্রস্তুতি নেবেন।

এ ব্যাপারে টিম ম্যানেজমেন্ট গতকাল পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানায়নি মেডিকেল বিভাগকে।একাডেমি মাঠের নেটে আজ দীর্ঘ সময় ব্যাটিং করেছেন লিটন।লিটনের প্রথম টেস্টে খেলার সম্ভাবনা নিয়ে তাই প্রধান নির্বাচক হাবিবুল বাশারের মন্তব্য, ‘এর আগেও তাঁর সম্ভাবনা ফিফটি–ফিফটি ছিল, এখনো তা–ই আছে।’ তবে তিনি বলেছেন, লিটনের জন্য শেষমুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

নিলামের ফাঁকে জেনে নিন ডি–থ্রি কী এবং কেন নিলামের ফাঁকে জেনে নিন ডি–থ্রি কী এবং কেন তাসকিন ২ কোটি ১০ লাখ পয়েন্ট, তানজিদ ২ কোটি তাসকিন ২ কোটি ১০ লাখ পয়েন্ট, তানজিদ ২ কোটি এল ক্লাসিকোয় হার: পেদ্রি বললেন বোকামির মাশুল, ফ্লিকের চোখে ক্লান্তি এল ক্লাসিকোয় হার: পেদ্রি বললেন বোকামির মাশুল, ফ্লিকের চোখে ক্লান্তি এমবাপ্পে ১০, রাফিনিয়া ৮—রিয়াল–বার্সার কে কত নম্বর পেলেন এমবাপ্পে ১০, রাফিনিয়া ৮—রিয়াল–বার্সার কে কত নম্বর পেলেন নিজেদের ভুলও খুঁজছে তামিমের বিসিবি নিজেদের ভুলও খুঁজছে তামিমের বিসিবি
advertisement

দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের স্বার্থে আইকমের আচরণবিধিমালা অনুসরণের আহ্বান

দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের স্বার্থে আইকমের আচরণবিধিমালা অনুসরণের আহ্বান
জাদুঘরের আচরণবিধিমালার ওপর আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ইউনেসকোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ। জাতীয় জাদুঘর, ঢাকা, ২৬ অক্টোবর ২০২৬

দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের স্বার্থে জাদুঘর, জাদুঘরকর্মী, ঐতিহ্য প্রতিষ্ঠান, ঐতিহ্যকর্মী ও জনসাধারণকে আন্তর্জাতিক জাদুঘর পরিষদের (আইকম) আচরণবিধিমালা অনুসরণের আহ্বান জানিয়েছেন ইউনেসকোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ।গতকাল রোববার বাংলাদেশ জাতীয় জাদুঘর ও হেরিটেজ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে জাদুঘরের আচরণবিধিমালার ওপর আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সুসান ভাইজ এই আহ্বান জানান।সুসান ভাইজ বলেন, কোনো জাদুঘর বা সাংস্কৃতিক প্রতিষ্ঠান নিদর্শন কীভাবে সংগ্রহ, নিবন্ধীকরণ, সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ, গবেষণা, প্রদর্শন ও প্রকাশনা করবে, সে সম্পর্কে আন্তর্জাতিক জাদুঘর পরিষদ সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করেছে।অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক মাসুদ ইমরান।

বিশেষ অতিথি ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজীম ওয়াহাব। স্বাগত বক্তব্য দেন হেরিটেজ ফাউন্ডেশনের মহাপরিচালক জাহাঙ্গীর হোসেন।

হেরিটেজ ফাউন্ডেশনের পরিচালক ও সাবেক অতিরিক্ত সচিব আলম আরা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সচিব সাদেকুল ইসলাম।কর্মশালার দ্বিতীয় অধিবেশনে আইকমের আচরণবিধিমালার বাংলা অনুবাদ উপস্থাপন করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ফ্রান্সের ইয়েলো ভেস্ট কারা, কীভাবে তাঁদের আন্দোলন শুরু হলো

ফ্রান্সের ইয়েলো ভেস্ট কারা, কীভাবে তাঁদের আন্দোলন শুরু হলো
ফ্রান্সজুড়ে বিক্ষোভের সময় প্যারিসের প্রজাতন্ত্র চত্বরে একটি ভাস্কর্যের ওপর দাঁড়িয়ে ফরাসি ও ফিলিস্তিনি পতাকা হাতে বিক্ষোভকারীরা। ১৭ অক্টোবর ২০২৬

জ্বালানির দাম কমানোর অনলাইন দাবি থেকে ২০১৮ সালে ফ্রান্সে শুরু হয় ইয়েলো ভেস্ট আন্দোলন। একক নেতা ছাড়াই ফেসবুক ও গোলচত্বরের জমায়েতে সংগঠিত হন সাধারণ মানুষ। এখন ভালো শিক্ষা, ন্যায্য মজুরি ও জনসেবার দাবিতে নতুন প্রজন্মকে নিয়ে আবার রাস্তায় নামছেন আন্দোলনকারীরা।১৭ অক্টোবর ২০২৬। প্যারিসের প্রজাতন্ত্র চত্বরের বিশাল ভাস্কর্যের গায়ে জড়ানো হলো হলুদ জ্যাকেট। নিচে বিক্ষোভকারীদের ভিড়। রয়টার্সের ভিডিওতে ধরা পড়েছে দৃশ্যটি।

সাধারণ একটি নিরাপত্তা পোশাক তখন প্রতিবাদের প্রতীক। কিন্তু একটি জ্যাকেট কীভাবে আন্দোলনের পরিচয় হয়ে উঠল?গত শনিবার প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন শহরে আবার বড় শিক্ষার্থী ও শ্রমিক সংগঠনগুলোর উদ্যোগে বিক্ষোভ হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছুঁড়েছে। ১ হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করেছে।

বিক্ষোভে ছিল ইয়েলো ভেস্টের সমন্বয়কারীদের একটি অংশ।এর আগে ১৭ অক্টোবর শনিবার প্যারিসসহ কয়েকটি শহরে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মেঝেতে মায়ের রক্তাক্ত লাশ, পাশে বঁটি হাতে মেয়ে, জানালা দিয়ে দেখে থানায় জানালেন প্রতিবেশীরা

মেঝেতে মায়ের রক্তাক্ত লাশ, পাশে বঁটি হাতে মেয়ে, জানালা দিয়ে দেখে থানায় জানালেন প্রতিবেশীরা
রানু আক্তার

ঘরের মেঝেতে পড়ে ছিল বৃদ্ধার রক্তাক্ত লাশ। পাশে বঁটি হাতে পায়চারি করছিলেন মেয়ে। জানালা দিয়ে এ ঘটনার দৃশ্য দেখেন প্রতিবেশীরা। এরপর খবর দেন থানায়। পরে পুলিশ এসে দরজা ভেঙে রক্তাক্ত লাশটি উদ্ধার করে। আটক করা হয় বঁটি হাতে থাকা মেয়েকে।গতকাল রোববার রাতে এমনই ঘটনা ঘটেছে ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের ডেউলিয়া গ্রামের বাদশা মিয়ার বাড়িতে। নিহত বৃদ্ধার নাম সেতারা বেগম (৭০)।

তিনি ওই এলাকার মৃত হোসেন আহমদের স্ত্রী। আটক হওয়া তাঁর মেয়ের নাম রানু আক্তার (৪২)।পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রানু আক্তার বিবাহিত। বেশ কিছুদিন ধরে তিনি অসংলগ্ন আচরণ করছিলেন। সম্প্রতি তিনি শ্বশুরবাড়িতে তাঁর স্বামীকেও মারধর করেন। এরপর তাঁকে চিকিৎসার জন্য বাবার বাড়িতে নিয়ে আসা হয়।

বাবার বাড়িতে অবস্থানকালে গতকাল রাত ৯টার দিকে রানু আক্তার বৃদ্ধা মাকে বঁটি দিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ বাসিন্দাদের।হত্যাকাণ্ডের পর জানালা দিয়ে ঘরের ভেতরের দৃশ্যের ভিডিও করেন বেশ কিছু বাসিন্দা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন