প্রয়োজনীয় ভোটার উপস্থিতি না থাকায় এবং কোনো প্রার্থীই প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় দফায় গড়িয়েছে। গতকাল রোববার প্রথম দফা ভোটে ভোটার উপস্থিতি ছিল অনেক কম।ভোট গ্রহণ শেষে বুথফেরত জরিপে দেখা গেছে, বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইলিয়ানা ইয়োতোভা ৩৫ থেকে ৩৬ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছেন।
সাবেক তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আন্দ্রেই গিউরভ ৩১ থেকে ৩৩ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। আগামী ১ নভেম্বর দ্বিতীয় দফা ভোটে এ দুজন প্রতিদ্বন্দ্বিতা করবেন। ব্রাজিল, সার্বিয়া ও বুলগেরিয়ায় আজ ভোটস্বরাষ্ট্রমন্ত্রী ইভান দেমেরজিয়েভের বরাত দিয়ে বুলগেরিয়ার ন্যাশনাল টেলিভিশনের খবরে বলা হয়েছে, নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে।
ভোট কেনাবেচা ও কারচুপির মতো যেসব ঘটনা সাধারণত দেখা যায়, এবার সেগুলো ঘটেনি।এবার নির্বাচন দ্বিতীয় দফায় গড়াবে বলে আগে থেকেই ধারণা করা হচ্ছিল।
সূত্র: প্রথম আলো

দিল্লির জামিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি মানল কর্তৃপক্ষ, তবে বিক্ষ...
ওউলুতে দুর্গোৎসব: বাঙালি সংস্কৃতির সঙ্গে বহুসংস্কৃতির সেতুবন্ধ
ফ্রান্সের ইয়েলো ভেস্ট কারা, কীভাবে তাঁদের আন্দোলন শুরু হলো
ব্রাজিলে চালকবিহীন মনোরেলের সঙ্গে ক্রেনের সংঘর্ষ, আহত ১
সৌদিতে মৃত্যুদণ্ড: আইন কী, আদালতে কী ঘটে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন