advertisement

ওউলুতে দুর্গোৎসব: বাঙালি সংস্কৃতির সঙ্গে বহুসংস্কৃতির সেতুবন্ধ

ওউলুতে দুর্গোৎসব: বাঙালি সংস্কৃতির সঙ্গে বহুসংস্কৃতির সেতুবন্ধ
সিঁদুরখেলার পূর্বমুহূর্ত
ফটো কার্ড প্রিন্ট

ইউরোপের উত্তরে, ফিনল্যান্ডের ওউলু শহরে শরতের হিমেল হাওয়ায় যখন প্রকৃতি ধীরে ধীরে শীতের প্রস্তুতি নিচ্ছে, তখন এক দিনের জন্য সেখানে যেন জেগে উঠেছিল বাংলার উৎসবের রং, ঢাকের ছন্দ, প্রার্থনা আর সম্প্রীতির আবহ। দেবী দুর্গার আরাধনাকে কেন্দ্র করে ২৪ অক্টোবর ওউলুতে অনুষ্ঠিত হলো দুর্গাপূজা ও সাংস্কৃতিক উৎসব।

তবে এই আয়োজনের তাৎপর্য কেবল ধর্মীয় উৎসবের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; প্রবাসে বাংলা সংস্কৃতির শিকড়কে ধরে রাখা এবং নানা দেশের, নানা ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক পরিচয় ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই ছিল এর মূল সুর। ফিনল্যান্ডের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর ওউলু ২০২৬ সালে ইউরোপীয় ইউনিয়নের ‘ইউরোপীয় সংস্কৃতির রাজধানী’ হিসেবে নির্বাচিত শহরগুলোর একটি।

এ বছর শহরটি শিল্প, সংস্কৃতি, ঐতিহ্য ও আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময়ের নানা আয়োজনের মধ্য দিয়ে নিজের বহুসাংস্কৃতিক পরিচয়কে তুলে ধরছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

উত্তেজিত কংগ্রেস সভাপতি ‘মোদির বাপও যাবে’ বলে কেন মন্তব্য করলেন উত্তেজিত কংগ্রেস সভাপতি ‘মোদির বাপও যাবে’ বলে কেন মন্তব্য করলেন দিল্লির জামিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি মানল কর্তৃপক্ষ, তবে বিক্ষোভ শেষ হচ্ছে না দিল্লির জামিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি মানল কর্তৃপক্ষ, তবে বিক্ষ... ফ্রান্সের ইয়েলো ভেস্ট কারা, কীভাবে তাঁদের আন্দোলন শুরু হলো ফ্রান্সের ইয়েলো ভেস্ট কারা, কীভাবে তাঁদের আন্দোলন শুরু হলো ব্রাজিলে চালকবিহীন মনোরেলের সঙ্গে ক্রেনের সংঘর্ষ, আহত ১ ব্রাজিলে চালকবিহীন মনোরেলের সঙ্গে ক্রেনের সংঘর্ষ, আহত ১ সৌদিতে মৃত্যুদণ্ড: আইন কী, আদালতে কী ঘটে সৌদিতে মৃত্যুদণ্ড: আইন কী, আদালতে কী ঘটে
advertisement

উত্তেজিত কংগ্রেস সভাপতি ‘মোদির বাপও যাবে’ বলে কেন মন্তব্য করলেন

উত্তেজিত কংগ্রেস সভাপতি ‘মোদির বাপও যাবে’ বলে কেন মন্তব্য করলেন
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

মেজাজ হারিয়ে ভরা সভায় ‘কুমন্তব্য’ করে বিপাকে পড়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘বাপ তুলে অসম্মান করায়’ দেশজুড়ে বিজেপি প্রতিবাদ ও বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে গমগমে রাজনৈতিক আবহে খাড়গের এই মন্তব্য এক অন্য মাত্রা জুড়েছে।ঘটনাস্থল বিহারের রাজধানী পাটনা।

গতকাল রোববার সেখানে বিহারের প্রথম মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণ সিংয়ের ১৩৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত কংগ্রেসের এক সভায় কংগ্রেস সভাপতি দেশের বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা করছিলেন। প্রধানমন্ত্রী হয়ে নরেন্দ্র মোদি কী কী মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন, কীভাবে গণতান্ত্রিক অধিকার হরণ করছেন, প্রতিষ্ঠান দুর্বল করছেন, তা জানিয়ে তিনি বলেন, এসআইআরে যারা কারচুপি করেছে কংগ্রেস তাদের জেলে পাঠাবে।

মোদিকেও জেলে পাঠানো হবে।খাড়গের কথার মাঝেই সভা থেকে এক তরুণকে বলতে শোনা যায়, ‘মোদি নেহি যায়েগা’ (মোদি ক্ষমতাচ্যুত হবেন না)।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ডেমরা সেতুতে ২ দিন চলবে মেরামতকাজ, বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ পুলিশের

ডেমরা সেতুতে ২ দিন চলবে মেরামতকাজ,
বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ পুলিশের
ডেমরার ম্যাপ

ঢাকা-সিলেট মহাসড়কের পার্শ্ববর্তী তারাবো-ডেমরা সড়কে ডেমরা সেতুর সম্প্রসারণ জোড়ার (এক্সপ্যানশন জয়েন্ট) জরুরি মেরামতকাজ শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার সকাল থেকে। এ কাজ চলবে পরদিন বুধবার রাত পর্যন্ত। এ সময় সেতু ও এর আশপাশের এলাকায় যানজটের আশঙ্কা রয়েছে।

এ কারণে চালকদের বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে হাইওয়ে পুলিশ।হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ডেমরা সেতুর এক্সপ্যানশন জয়েন্ট মেরামতের কাজ করবে নারায়ণগঞ্জ সড়ক বিভাগ।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম মেরামতকাজের বিষয়টি নিশ্চিত করেছেন।হাইওয়ে পুলিশের স্টাফ অফিসার টু অ্যাডিশনাল আইজিপি তারিক লতিফের পাঠানো বিজ্ঞপ্তিতে সেতু মেরামতের সময়ে সম্ভাব্য যানজট ও ভোগান্তি এড়াতে যাত্রীদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে ভ্রমণ করার জন্য অনুরোধ করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

খুলনায় ক্যানসার, কিডনি ও হৃদ্‌রোগের উন্নত চিকিৎসার জন্য অপেক্ষা বাড়ল

খুলনায় ক্যানসার, কিডনি ও হৃদ্‌রোগের উন্নত চিকিৎসার জন্য অপেক্ষা বাড়ল
আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ কিডনি, হৃদরোগ ও ক্যানসার হাসপাতালের একটি খুলনায় নির্মাণাধীন। ১৭ তলা বিশিষ্ট এই হাসপাতালের সিংহভাগ কাজ শেষ। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ

হাসপাতাল ভবনের নির্মাণকাজ শেষ হতে ২০২৭ সালের জুন পর্যন্ত সময় লাগবে।ক্যানসার, কিডনি ও হৃদ্‌রোগের উন্নত চিকিৎসার জন্য খুলনায় নির্মাণ করা হচ্ছে বিশেষায়িত হাসপাতাল। কথা ছিল হাসপাতাল ভবনের নির্মাণকাজ শেষ হবে ২০২৩ সালের জুনে। এরপর তিন দফায় প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়।

এখন বলা হচ্ছে, ভবনের নির্মাণকাজ শেষ হতে ২০২৭ সালের জুন পর্যন্ত সময় লাগবে।খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের পেছনে দোতলা বেজমেন্টসহ ১৭ তলা ভবনের নির্মাণকাজ চলছে। খুলনার গণপূর্ত বিভাগ-১-এর তত্ত্বাবধানে কাজটি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এসএন বিল্ডার্স প্রাইভেট লিমিটেড।

খুলনা মেডিকেল প্রাঙ্গণে নির্মিত হলেও এটি হবে স্বতন্ত্র হাসপাতাল।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বহুতল ভবনের নতুন হাসপাতালটি চালু হলে খুলনা অঞ্চলের ক্যানসার, কিডনি ও হৃদ্‌রোগে আক্রান্ত রোগীদের বিশেষায়িত চিকিৎসার সুযোগ বাড়বে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন