বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। মামলায় গ্রেপ্তার হওয়া ১১তম অভিযুক্ত প্রাঞ্জল ঠাকরানকে (২২) ইন্দোর থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার তাঁকে মুম্বাইয়ের এসপ্ল্যানেড আদালতে হাজির করা হলে আদালত ৩১ অক্টোবর পর্যন্ত তাঁকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।
তদন্তে পুলিশ জানতে পেরেছে, ১৮ অক্টোবর টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে কাছ থেকে গুলি চালানোর পর অভিযুক্তেরা ট্যাক্সিতে মুম্বাইয়ের কান্দিভলি থেকে সুরাটে পৌঁছেছিলেন। সেখানে রেললাইনের কাছে অস্ত্রগুলো ফেলে তাঁরা ট্রেনে দিল্লি চলে যান।
এক শুটারের দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে।বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, ঘটনাস্থলে আহত ২প্রাঞ্জলের বিরুদ্ধে কী অভিযোগ পুলিশের অভিযোগ, হরিয়ানার সোনিপতের বাসিন্দা প্রাঞ্জল শুটারদের দেশি পিস্তল সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন।
সূত্র: প্রথম আলো

ভাবুক সম্রাট
রিপলি’স বিলিভ ইট অর নট!
Breaking Good
ক্যানসারের বিরুদ্ধে সামিয়ার লড়াই, মাথা ন্যাড়া করে স্বামী–ছেলে পাশে
সম্পাদকের শুভবিবাহ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন