advertisement

ফেরদৌসীর শূন্য আসনে বিএনপির এমপি হতে এলিজার মনোনয়নপত্র জমা

ফেরদৌসীর শূন্য আসনে বিএনপির এমপি হতে এলিজার মনোনয়নপত্র জমা
এলিজা জামান
ফটো কার্ড প্রিন্ট

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে এলিজা জামানকে মনোনয়ন দিয়েছে বিএনপি। তিনি তাঁর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দিয়েছেন। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খানের কাছে মনোনয়নপত্র জমা দেন এলিজা জামান। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক তিনি। ১ অক্টোবর ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়।

তিনি বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ছিলেন।শূন্য হওয়া আসনটিতে উপনির্বাচনের জন্য ১২ অক্টোবর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ ২৬ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই ২৭ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ১ নভেম্বর। ভোট গ্রহণের তারিখ ১২ নভেম্বর।আইন অনুযায়ী, শূন্য হওয়া আসনটিতে শুধু বিএনপির প্রার্থী মনোনয়নপত্র দিতে পারবেন।

যদি একাধিক প্রার্থী থাকেন, সে ক্ষেত্রে ভোট দিতে পারবেন শুধু বিএনপি জোটের সংসদ সদস্যরা।সংরক্ষিত নারী আসনের নির্বাচনে সাধারণত একক প্রার্থী দেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ সংসদীয় কমিটিতে, তদন্তের সুপারিশ সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ সংসদীয় কমিটিতে, তদন্তের সুপারিশ ‘ক্ষমতা ওনাদের হাতে গেলে কী করবেন?’ ‘ক্ষমতা ওনাদের হাতে গেলে কী করবেন?’ এই নির্বাচনকে মাগুরার নির্বাচনে রূপান্তর করবেন না: গোলাম পরওয়ার এই নির্বাচনকে মাগুরার নির্বাচনে রূপান্তর করবেন না: গোলাম পরওয়ার বিরোধী দলে থাকতেই কবর দিতে বাধা দিচ্ছে, রাষ্ট্রক্ষমতা হাতে গেলে কী করবে: তাসনিম জারা বিরোধী দলে থাকতেই কবর দিতে বাধা দিচ্ছে, রাষ্ট্রক্ষমতা হাতে গেলে কী করবে: তাসনিম জারা তারেক রহমানের ভালোর জন্যই আমরা সংবিধান সংস্কার পরিষদ চাইছি: নাহিদ ইসলাম তারেক রহমানের ভালোর জন্যই আমরা সংবিধান সংস্কার পরিষদ চাইছি: নাহিদ ইসলাম
advertisement

টঙ্গীতে মাদ্রাসায় যৌন নিপীড়ন: ঘটনার পরদিন মিষ্টি নিয়ে শিশুটির বাড়িতে গিয়েছিলেন অভিযুক্ত শিক্ষক

টঙ্গীতে মাদ্রাসায় যৌন নিপীড়ন: ঘটনার পরদিন মিষ্টি নিয়ে শিশুটির বাড়িতে গিয়েছিলেন অভিযুক্ত শিক্ষক
টঙ্গীতে যৌন নিপীড়নের শিকার শিশুর বাড়িতে আপস করতে গিয়েছিলেন অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মোসলেম আহম্মদ

হাতে লাল রঙের একটি ব্যাগ। তাতে মিষ্টির প্যাকেট। পাঞ্জাবি পরা এক ব্যক্তি ভবনের নিচতলায় ঢুকে কথা বলছেন নিরাপত্তাকর্মীদের সঙ্গে। এরপর এগিয়ে গেলেন লিফটের দিকে। কিছুক্ষণ পর লিফটে করে ওপরে উঠলেন। কিন্তু যে বাসায় যাওয়ার কথা, সেই বাসার দরজা আর খোলা হলো না। প্রায় ১০ মিনিট পর একই ব্যাগ হাতে ভবন থেকে বের হয়ে যান তিনি।ব্যক্তিটি হলেন গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসার শিক্ষক মোসলেম আহম্মদ (৩০)।

১৯ অক্টোবর ওই মাদ্রাসায় সাত বছরের এক মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। ঘটনার পরদিন দুপুরে শিশুটির পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিল মিষ্টির প্যাকেট।আজ সোমবার দুপুরে শিশুটির পরিবার যে ভবনে থাকে, সেখানকার ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরার ফুটেজ প্রথম আলোর হাতে এসেছে।

ফুটেজে দেখা যায়, ২০ অক্টোবর দুপুর ১২টা ৩৮ মিনিটে লাল রঙের ব্যাগ হাতে ভবনে প্রবেশ করেন মাদ্রাসার শিক্ষক মোসলেম আহম্মদ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চিতাবাঘের বুনো আবেদন নিয়ে রোম চলচ্চিত্র উৎসবে এলেন কিম

চিতাবাঘের বুনো আবেদন নিয়ে রোম চলচ্চিত্র উৎসবে এলেন কিম

ফ্যাশন মোগল, টিভি ব্যক্তিত্ব ও ব্যবসায়ী কিম কার্ডাশিয়ান বছরজুড়েই নিজের ফ্যাশনের জন্য বেশ আলোচনায় থাকেন। এবার তিনি নজর কাড়লেন ভিনটেজ আউটফিটে । রইল বিস্তারিত ...।ফ্যাশনে কিছু নকশা আছে, যেগুলোর আবেদন সময়ের সঙ্গে ফুরিয়ে যায় না, বরং বাড়ে। লেপার্ড প্রিন্ট বা চিতাবাঘের ছাপ তেমনই এক নকশা। কখনো সাহসী, কখনো আভিজাত্যের প্রতীক—এই প্রিন্ট ফ্যাশনের দুনিয়ায় বারবার ফিরে আসে নতুন রূপে।

এবার সেই পুরোনো ট্রেন্ডকেই নিজের মতো করে তুলে ধরলেন কিম কার্দাশিয়ান। শনিবার ইতালির রোমে ২১তম রোম চলচ্চিত্র উৎসবে ‘অল’স ফেয়ার’ সিরিজের দ্বিতীয় মৌসুমের বিশ্ব প্রিমিয়ারে লালগালিচায় তাঁর পরনে ছিল আশির দশকের একটি ভিনটেজ গাউন।ফরাসি ফ্যাশন হাউস ইভ সাঁ লরাঁর ১৯৮৬ সালের ফল ওত কতুর সংগ্রহের একটি গাউন পরে তাক লাগান কিম ।স্ট্র্যাপলেস, করসেট ধাঁচের এই পোশাকের গভীর গলার কাটে ফুটে উঠেছে সাহসী ফ্যাশনের ছাপ।

বডিহাগিং গাউনটির পুরোটা জুড়েই চিতাবাঘের ছাপ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পাঠকের ছবি (২৬ অক্টোবর ২০২৬)

পাঠকের ছবি (২৬ অক্টোবর ২০২৬)
সবুজে ঘেরা ফসলের মাঠের বুক চিরে দাঁড়িয়ে আছে দুটি কাকতাড়ুয়া। শাওপাড়া, সলঙ্গা, সিরাজগঞ্জ

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে। সবুজে ঘেরা ফসলের মাঠের বুক চিরে দাঁড়িয়ে আছে দুটি কাকতাড়ুয়া। শাওপাড়া, সলঙ্গা, সিরাজগঞ্জনৌকা চলে ঘাটে ঘাটে, জীবন চলে তার আপন হাটে। সদরঘাটের রাতের মায়াবী রূপ। ছবিটি সম্প্রতি তোলাবাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় খাঁচার ভেতরে কৃত্রিম জলাশয়ের পানিতে নেমে গরমে স্বস্তি খুঁজছে একটি বেঙ্গল টাইগার।

ছবিটি সম্প্রতি তোলাসূর্যের সোনালি আলো যেন ফুলকে আরও রঙিন করে তুলেছে। আবুদিয়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলাশান্ত বিল, গোধূলির আলো আর মাছ ধরার ব্যস্ততা—রূপসী বাংলার এক অপরূপ রূপ। বুড়ির বাঁধ, ঠাকুরগাঁও। ছবিটি সম্প্রতি তোলাগ্রামাঞ্চলে প্রচলিত মাছ ধরার ফাঁদগ্রামের মেঠো পথ। বলদী, গফরগাঁও, ময়মনসিংহ

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন