advertisement

বাংলাদেশকে হারিয়ে বাড়তি অর্থ আয়ের আশা ওয়েস্ট ইন্ডিজের

বাংলাদেশকে হারিয়ে বাড়তি অর্থ আয়ের আশা ওয়েস্ট ইন্ডিজের
সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামি। আজ মিরপুরে
ফটো কার্ড প্রিন্ট

বেতন বাড়ার খবর শুনলে ক্রিকেটারদের মুখে হাসি ফোটে। আর কমার খবর? সেটি নিশ্চয়ই সুখবর নয়। গত মাসের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমানোর ঘোষণা দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। এমন সিদ্ধান্তে ক্রিকেটারদের মন খারাপ হওয়াই স্বাভাবিক।

তবে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি চান, বেতন কমার হতাশা যেন মাঠের পারফরম্যান্সে ছায়া না ফেলে; বরং ভালো খেলে নিজেদের আর্থিক অবস্থার উন্নতির পথ তৈরি করুক ক্রিকেটাররা।বেতন কমার ঘোষণার পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে একটি ম্যাচ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজও শেষ করেছে ২-২ সমতায়। এবার বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এসেছে ক্যারিবীয়রা।

২৮ অক্টোবর মিরপুরে শুরু হবে প্রথম টেস্ট।এর আগে আজ মিরপুরে সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের বেতন কমার প্রসঙ্গ উঠতেই স্যামি টেনে আনলেন ভারত সিরিজের পারফরম্যান্স, ‘ভারতের বিপক্ষে সিরিজে আমরা যেভাবে খেলেছি, সেটি দেখুন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

অভিমান ভুলে রিয়াল এবার কেন যাচ্ছে ব্যালন ডি’অরে অভিমান ভুলে রিয়াল এবার কেন যাচ্ছে ব্যালন ডি’অরে অমিত, রিহাদ, রাব্বির সেঞ্চুরির দিনে বিপদে রাজশাহী অমিত, রিহাদ, রাব্বির সেঞ্চুরির দিনে বিপদে রাজশাহী সাফে আমরা এত গোল হজম করব না, তপুর আশ্বাস সাফে আমরা এত গোল হজম করব না, তপুর আশ্বাস পাকিস্তানি ক্রিকেটারদের জন্য মাথাপিছু ৩১ লাখ টাকা করে চাইছে পিসিবি, অভিযোগ নেপালের পাকিস্তানি ক্রিকেটারদের জন্য মাথাপিছু ৩১ লাখ টাকা করে চাইছে পিসিবি, অভিযোগ নেপালের বিগ ব্যাশে খেলবেন মোস্তাফিজও বিগ ব্যাশে খেলবেন মোস্তাফিজও
advertisement

টঙ্গীতে মাদ্রাসায় যৌন নিপীড়ন: ঘটনার পরদিন মিষ্টি নিয়ে শিশুটির বাড়িতে গিয়েছিলেন অভিযুক্ত শিক্ষক

টঙ্গীতে মাদ্রাসায় যৌন নিপীড়ন: ঘটনার পরদিন মিষ্টি নিয়ে শিশুটির বাড়িতে গিয়েছিলেন অভিযুক্ত শিক্ষক
টঙ্গীতে যৌন নিপীড়নের শিকার শিশুর বাড়িতে আপস করতে গিয়েছিলেন অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মোসলেম আহম্মদ

হাতে লাল রঙের একটি ব্যাগ। তাতে মিষ্টির প্যাকেট। পাঞ্জাবি পরা এক ব্যক্তি ভবনের নিচতলায় ঢুকে কথা বলছেন নিরাপত্তাকর্মীদের সঙ্গে। এরপর এগিয়ে গেলেন লিফটের দিকে। কিছুক্ষণ পর লিফটে করে ওপরে উঠলেন। কিন্তু যে বাসায় যাওয়ার কথা, সেই বাসার দরজা আর খোলা হলো না। প্রায় ১০ মিনিট পর একই ব্যাগ হাতে ভবন থেকে বের হয়ে যান তিনি।ব্যক্তিটি হলেন গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসার শিক্ষক মোসলেম আহম্মদ (৩০)।

১৯ অক্টোবর ওই মাদ্রাসায় সাত বছরের এক মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। ঘটনার পরদিন দুপুরে শিশুটির পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিল মিষ্টির প্যাকেট।আজ সোমবার দুপুরে শিশুটির পরিবার যে ভবনে থাকে, সেখানকার ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরার ফুটেজ প্রথম আলোর হাতে এসেছে।

ফুটেজে দেখা যায়, ২০ অক্টোবর দুপুর ১২টা ৩৮ মিনিটে লাল রঙের ব্যাগ হাতে ভবনে প্রবেশ করেন মাদ্রাসার শিক্ষক মোসলেম আহম্মদ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চিতাবাঘের বুনো আবেদন নিয়ে রোম চলচ্চিত্র উৎসবে এলেন কিম

চিতাবাঘের বুনো আবেদন নিয়ে রোম চলচ্চিত্র উৎসবে এলেন কিম

ফ্যাশন মোগল, টিভি ব্যক্তিত্ব ও ব্যবসায়ী কিম কার্ডাশিয়ান বছরজুড়েই নিজের ফ্যাশনের জন্য বেশ আলোচনায় থাকেন। এবার তিনি নজর কাড়লেন ভিনটেজ আউটফিটে । রইল বিস্তারিত ...।ফ্যাশনে কিছু নকশা আছে, যেগুলোর আবেদন সময়ের সঙ্গে ফুরিয়ে যায় না, বরং বাড়ে। লেপার্ড প্রিন্ট বা চিতাবাঘের ছাপ তেমনই এক নকশা। কখনো সাহসী, কখনো আভিজাত্যের প্রতীক—এই প্রিন্ট ফ্যাশনের দুনিয়ায় বারবার ফিরে আসে নতুন রূপে।

এবার সেই পুরোনো ট্রেন্ডকেই নিজের মতো করে তুলে ধরলেন কিম কার্দাশিয়ান। শনিবার ইতালির রোমে ২১তম রোম চলচ্চিত্র উৎসবে ‘অল’স ফেয়ার’ সিরিজের দ্বিতীয় মৌসুমের বিশ্ব প্রিমিয়ারে লালগালিচায় তাঁর পরনে ছিল আশির দশকের একটি ভিনটেজ গাউন।ফরাসি ফ্যাশন হাউস ইভ সাঁ লরাঁর ১৯৮৬ সালের ফল ওত কতুর সংগ্রহের একটি গাউন পরে তাক লাগান কিম ।স্ট্র্যাপলেস, করসেট ধাঁচের এই পোশাকের গভীর গলার কাটে ফুটে উঠেছে সাহসী ফ্যাশনের ছাপ।

বডিহাগিং গাউনটির পুরোটা জুড়েই চিতাবাঘের ছাপ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পাঠকের ছবি (২৬ অক্টোবর ২০২৬)

পাঠকের ছবি (২৬ অক্টোবর ২০২৬)
সবুজে ঘেরা ফসলের মাঠের বুক চিরে দাঁড়িয়ে আছে দুটি কাকতাড়ুয়া। শাওপাড়া, সলঙ্গা, সিরাজগঞ্জ

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে। সবুজে ঘেরা ফসলের মাঠের বুক চিরে দাঁড়িয়ে আছে দুটি কাকতাড়ুয়া। শাওপাড়া, সলঙ্গা, সিরাজগঞ্জনৌকা চলে ঘাটে ঘাটে, জীবন চলে তার আপন হাটে। সদরঘাটের রাতের মায়াবী রূপ। ছবিটি সম্প্রতি তোলাবাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় খাঁচার ভেতরে কৃত্রিম জলাশয়ের পানিতে নেমে গরমে স্বস্তি খুঁজছে একটি বেঙ্গল টাইগার।

ছবিটি সম্প্রতি তোলাসূর্যের সোনালি আলো যেন ফুলকে আরও রঙিন করে তুলেছে। আবুদিয়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলাশান্ত বিল, গোধূলির আলো আর মাছ ধরার ব্যস্ততা—রূপসী বাংলার এক অপরূপ রূপ। বুড়ির বাঁধ, ঠাকুরগাঁও। ছবিটি সম্প্রতি তোলাগ্রামাঞ্চলে প্রচলিত মাছ ধরার ফাঁদগ্রামের মেঠো পথ। বলদী, গফরগাঁও, ময়মনসিংহ

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন