advertisement

রেস্তোরাঁয় গোপনে তরুণ-তরুণীর ছবি তুলে ছড়ানোর অভিযোগে দুজন গ্রেপ্তার

রেস্তোরাঁয় গোপনে তরুণ-তরুণীর ছবি তুলে ছড়ানোর অভিযোগে দুজন গ্রেপ্তার
গ্রেপ্তার
ফটো কার্ড প্রিন্ট

সিলেট নগরের একটি রেস্তোরাঁয় খেতে যাওয়া এক তরুণ ও তাঁর বান্ধবীর গোপনে ছবি তুলে অনলাইনে ছড়িয়ে অপপ্রচারের চালানোর অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে তাঁদের গ্রেপ্তারের পর আজ সোমবার তাঁদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোয়াইনঘাটের বাসিন্দা আহবাবুজ্জামান আনোয়ার (২৪) ও হবিগঞ্জের বাসিন্দা মো. সামছুল আমীন (২৭)।

তাঁরা সিলেট নগরের জিন্দাবাহার এলাকার একটি রেস্তোরাঁর কর্মচারী। গতকাল রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সিলেট কোতোয়ালি থানা–পুলিশ।সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির বলেন, রেস্তোরাঁর দুই কর্মচারীকে গোয়েন্দা ও থানা–পু‌লিশ যৌথ অভিযান চা‌লিয়ে গ্রেপ্তার করেছে। আজ দুপুরে আদালতের মাধ‌্যমে তাঁদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনার সঙ্গে অন‌্য আরও কেউ সম্পৃক্ত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।মামলার সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে এক তরুণ তাঁর বান্ধবীকে নিয়ে জিন্দাবাজারের একটি রেস্তোরাঁয় খেতে যান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

গুলশানে কিংফিশার রেস্তোরাঁয় অভিযান: বিলবোর্ডের আড়ালে গোপন গুদাম, বিপুল মদ-বিয়ার জব্দ গুলশানে কিংফিশার রেস্তোরাঁয় অভিযান: বিলবোর্ডের আড়ালে গোপন গুদাম, বিপুল মদ-বিয়ার জব্দ বাংলাদেশের উন্নয়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশের উন্নয়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান ব্যালন ডি’অর: তারায় খচিত লন্ডন ব্যালন ডি’অর: তারায় খচিত লন্ডন হামের সঙ্গে নিউমোনিয়ার জটিলতা, দূরদূরান্তের শিশুদের শেষ ভরসা ঢাকা হামের সঙ্গে নিউমোনিয়ার জটিলতা, দূরদূরান্তের শিশুদের শেষ ভরসা ঢাকা উদ্ধার হওয়া নবজাতক ফিরল মায়ের কোলে উদ্ধার হওয়া নবজাতক ফিরল মায়ের কোলে
advertisement

যে প্রাইভেসি দুর্লভ রোগীদের অস্তিত্বহীন করে দেয়

যে প্রাইভেসি দুর্লভ রোগীদের অস্তিত্বহীন করে দেয়

একটা জাতীয় স্বাস্থ্য ডেটাবেজ কল্পনা করুন। কোনো এক জেলায় বছরে মাত্র সাত-আটজন রোগী বিরল কোনো এক জটিলতায় ধরা পড়ছে। সংখ্যাটা খুব ছোট, কিন্তু ওই সাত-আটজন মানুষের জন্য এটাই তাঁদের পুরো বাস্তবতা। এখন কল্পনা করুন, এই ডেটাবেজে রোগীর পরিচয় গোপন রাখার জন্য একটা গাণিতিক পদ্ধতি বসানো হলো, যার কাজ হলো প্রতিটি সংখ্যার সঙ্গে সামান্য একটু এলোমেলো ‘শব্দ’ বা ‘নয়েজ’ যোগ করে দেওয়া। বড় সংখ্যার জন্য এই নয়েজ কিছুই না।

কিন্তু সাত বা আটের মতো ছোট সংখ্যার ক্ষেত্রে এই সামান্য নয়েজই পুরো সংখ্যাকে গিলে ফেলতে পারে। ডেটাবেজ তখনো ঠিকই ‘গোপনীয়’ থাকে, কিন্তু ওই জেলার রোগীরা যেন কাগজে-কলমে অস্তিত্বহীন হয়ে যায়!এই ব্যাপারটার একটা কেতাবি নাম আছে—ডিফারেনশিয়াল প্রাইভেসি। মার্কিন কম্পিউটার বিজ্ঞানী সিনথিয়া ডোয়ার্ক ২০০৬ সালে এই ধারণাটা প্রথম গাণিতিকভাবে দাঁড় করান।

আর গত এক দশকে এটা বিশ্বজুড়ে স্বাস্থ্য ডেটা, আদমশুমারি, এমনকি বড় বড় এআই মডেল প্রশিক্ষণেও ব্যবহৃত হচ্ছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ভালোবাসার আলিঙ্গন, অপ্রত্যাশিত বিপদ: এক আলিঙ্গনেই ভাঙল পাঁজরের ৫ হাড়

ভালোবাসার আলিঙ্গন, অপ্রত্যাশিত বিপদ: এক আলিঙ্গনেই ভাঙল পাঁজরের ৫ হাড়
কি কারণে হাড় ভেঙেছে সেটা স্পষ্ট নয়

প্রিয়জনকে জড়িয়ে ধরা ভালোবাসা ও স্নেহ প্রকাশের সহজ উপায়। একটি আন্তরিক আলিঙ্গন মানসিক প্রশান্তি দিতে পারে, কাছের মানুষের সঙ্গে তৈরি করতে পারে আবেগের সংযোগ। কিন্তু সেই পরিচিত আলিঙ্গনই যদি গুরুতর শারীরিক আঘাতের কারণ হয়, তাহলে অবাক হওয়ারই কথা।সম্প্রতি চীনের এক দম্পতির সঙ্গে ঘটে যাওয়া এমনই একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

স্বামীর আলিঙ্গনের পর স্ত্রীর পাঁচটি পাঁজরের হাড় ভেঙে যায়, আরেকটিতে দেখা যায় সূক্ষ্ম ফাটল।

চিকিৎসকেরা এর পেছনে গুরুতর অস্টিওপোরোসিস বা হাড়ের ঘনত্ব ও শক্তি কমে যাওয়ার বিষয়টি উল্লেখ করেছেন।ঘটনাটি ব্যতিক্রমী হলেও এটি মনে করিয়ে দেয়, শরীরের ভেতরে হাড়ের দুর্বলতা তৈরি হলেও অনেক সময় তা সহজে বোঝা যায় না।কী ঘটেছিল চীনের ওই দম্পতির সঙ্গে?সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, চীনের জিয়াংসু প্রদেশের বাসিন্দা ওয়াং নামের এক ব্যক্তি তাঁর স্ত্রীকে ঠান্ডা লাগার কথা শুনে জড়িয়ে ধরেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সকালে ঘুম থেকে উঠতে না পারলে যা করতে হবে

সকালে ঘুম থেকে উঠতে না পারলে যা করতে হবে
দরকার পর্যাপ্ত ঘুম

রাতের প্যাঁচা থেকে সকালের পাখি হওয়া কি সম্ভব? শরীরের জৈবঘড়ি কীভাবে কাজ করে, আর ঘুমের সময় বদলাতে কোন অভ্যাসগুলো সাহায্য করতে পারে?সকালে অ্যালার্ম বাজছে। তুমি কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছ। অ্যালার্ম বন্ধ করে ভাবলে, আর পাঁচ মিনিট ঘুমাই। তারপর চোখ খুলে দেখলে, পাঁচ মিনিট নয়, আধা ঘণ্টা পেরিয়ে গেছে! তাড়াহুড়া করে বিছানা ছাড়তে হলো।

স্কুল, কলেজ কিংবা অফিসে যাওয়ার প্রস্তুতি নিতে নিতে মনে হলো, দিনটা শুরুই হলো দেরিতে।অথচ রাতে তোমার ঘুম আসতেই চায় না। ঘড়িতে ১২টা বাজে, তারপর ১টা। তুমি হয়তো ফোনে ভিডিও দেখছ, বন্ধুর সঙ্গে কথা বলছ, কিংবা বই পড়ছ। ঘুমানোর কথা মনে হলেও চোখে ঘুম নেই। অথচ সকালে উঠতে গেলেই যত সমস্যা! এমন অভিজ্ঞতা অনেকেরই আছে। কেউ সকালে ঘুম থেকে উঠে বেশ সতেজ বোধ করেন। আবার কারও মাথা ঠিকমতো কাজ করতে শুরু করে দুপুরের পর।

সন্ধ্যা নামলে তাঁদের শরীরে যেন নতুন করে শক্তি আসে।তাহলে কি সকালে উঠতে না পারা মানেই আলসেমি?

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন