চলতি বছরের ১১ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সারাদেশে পুলিশের অভিযানে ৮১টি আগ্নেয়াস্ত্র, ৫১৫ রাউন্ড গুলি ও কার্তুজ এবং ১৬ লাখ ৪১ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এসব অভিযানে অস্ত্র ও গোলাবারুদ...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
চলতি বছরের ১১ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সারাদেশে পুলিশের অভিযানে ৮১টি আগ্নেয়াস্ত্র, ৫১৫ রাউন্ড গুলি ও কার্তুজ এবং ১৬ লাখ ৪১ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এসব অভিযানে অস্ত্র ও গোলাবারুদ...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
পুলিশের অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাসায় অভিযানে কারাদণ্ড হওয়া ৮৫ জনের একজন বাদ্যযন্ত্রশিল্পী। তাঁর বাবা একটি সুপরিচিত ব্যান্ডের একজন স্বনামধন্য সদস্য। নাম প্রকাশ না করার শর্তে তিনি (বাবা) প্রথম আলোর কাছে দাবি করেন, তাঁর ছেলে বাসাটিতে গিয়েছিলেন অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজানোর কাজ পেয়ে। তাঁকে ভ্রাম্যমাণ আদালত মাদক গ্রহণের অভিযোগে এক মাসের কারাদণ্ড দিয়েছেন। অথচ তাঁর ছেলে মাদক গ্রহণ করেছিলেন কি না, সেই পরীক্ষা করা হয়নি।
১৯ অক্টোবর বাসাটিতে অভিযান চালানো হয়।
সূত্র: প্রথম আলো
এক শাড়ির মামলা চলছে, আরেক শাড়ি নিয়ে নতুন মামলা; এবার অভিযোগ, মামলা তুলে নিতে হুমকি—অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে শাড়ি নিয়ে বিতর্ক যেন থামছে না। একটি জামদানি শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলার আইনি প্রক্রিয়া চলছে। এর মধ্যেই ৭৫ হাজার টাকা দামের আরেকটি শাড়ি নিয়ে করা মামলার পুনঃ তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সেই মামলার বাদীকে হুমকি দেওয়ার অভিযোগেও তিশার বিরুদ্ধে নতুন মামলা হয়েছে।
একের পর এক আইনি জটিলতার মধ্যে পড়েছেন এই অভিনয়শিল্পী। অন্যদিকে শাকিব খানের সঙ্গে ‘সোলজার’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় তাঁর অভিষেক নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।তানজিন তিশাএক শাড়ি নিয়ে বিতর্কের শুরু২০২৫ সালের অক্টোবরে অনলাইন পোশাক বিক্রির প্রতিষ্ঠান অ্যাপোনিয়ার একটি জামদানি শাড়ি নিয়ে আলোচনায় আসেন তানজিন তিশা।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, শাড়িটি নিয়ে প্রচারণা করার কথা থাকলেও তিশা তা করেননি, এমনকি শাড়ির মূল্যও পরিশোধ করেননি।
সূত্র: প্রথম আলো
একজনের হাতে ক্রিকেট ব্যাট, অন্যজনের পায়ে বল। একজন ভারতের ক্রিকেটের মহাতারকা, অন্যজন ইংল্যান্ডের ফুটবল অধিনায়ক। খেলার মাঠ আলাদা, দেশও আলাদা। কিন্তু বিরাট কোহলি আর হ্যারি কেইনের বন্ধুত্বে এসব কোনো বাধা নয়। তাই ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর জয়ের পর কেইনকে অভিনন্দন জানাতে দেরি করেননি কোহলি।এর আগে গত বছর বন্ধু কোহলি প্রথমবারের মতো আইপিএল জেতার পর তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন কেইন।
সেই কেইন গতকাল রাতে জিতেছেন ২০২৬ সালের ব্যালন ডি’অর। বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার পেছনে ফেলেছেন রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে ও বার্সেলোনার লামিনে ইয়ামালকে। ২০০১ সালে মাইকেল ওয়েনের পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে এই পুরস্কার জিতলেন কেইন।দেড় যুগ পর আইপিএলজয়ী কোহলিকে ১৫ বছর পর ট্রফিজয়ী কেইনের শুভেচ্ছা এবারের ব্যালন ডি’অরের লড়াইয়ে কেইনের পক্ষে কথা বলেছে তাঁর দুর্দান্ত পরিসংখ্যান।
গত মৌসুমে বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের হয়ে ৬৫ ম্যাচে করেছেন ৭৩ গোল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন