advertisement

সবুজের বহুরূপ: আসছে বসন্ত-গ্রীষ্মের ফ্যাশনে নতুন রঙের ভাষা

সবুজের বহুরূপ: আসছে বসন্ত-গ্রীষ্মের ফ্যাশনে নতুন রঙের ভাষা
শ্যানেলের সবুজ
ফটো কার্ড প্রিন্ট

পেস্তা থেকে পান্না, মিন্ট থেকে ঘাস-সবুজ—২০২৭ সালের বসন্ত-গ্রীষ্মের ফ্যাশনে এক রঙের নানা রূপ। শ্যানেল, প্রাদা ও লোয়ির রানওয়ে বলছে, সবুজ এবার পোশাকে আনছে সতেজতা, বৈচিত্র্য ও নতুন নান্দনিকতা।ফ্যাশনে রঙের ভূমিকা কেবল সৌন্দর্য বাড়ানো নয়; এটি সময়ের মনোভাব, জীবনযাপনের পরিবর্তন ও মানুষের রুচিরও প্রতিফলন। সেই বিবেচনায় ২০২৭ সালের বসন্ত-গ্রীষ্মের (স্প্রিংসামার ২০২৭) ফ্যাশনে সবুজের বিস্তৃত উপস্থিতি বিশেষভাবে লক্ষণীয়।

নিউইয়র্ক, লন্ডন, মিলান ও প্যারিসের রানওয়েতে একটিমাত্র সবুজ নয়, বরং নানা শেডের সম্মিলন দেখা যাচ্ছে। ফ্যাশনইউনাইটেডের বিশ্লেষণে এই প্রবণতাকে মৌসুমের অন্যতম উল্লেখযোগ্য কালার স্টোরি হিসেবে তুলে ধরা হয়েছে।রানওয়েতে সবুজের নানা রূপশ্যানেলের সংগ্রহে পেস্তা-সবুজের সঙ্গে মুক্তার মতো কোমল গোলাপির মেলবন্ধন চোখে পড়ে। প্রাদায় সেজ-সবুজ ও পান্না-সবুজের সঙ্গে ধূসর রঙের সমন্বয় তৈরি করেছে পরিমিত অথচ আধুনিক আবহ।

অন্যদিকে, লোয়ির সংগ্রহে উজ্জ্বল সবুজের সঙ্গে ক্রিম ও সাদার ব্যবহার পোশাকে এনেছে দৃশ্যমান বৈপরীত্য।শ্যানেলের সবুজএই বৈচিত্র্যই স্প্রিংসামার ২০২৭-এর সবুজকে আকর্ষণীয় করে তুলেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বাড়িঘর নিরাপদ রাখতে নবীজির শেখানো ৫ আমল বাড়িঘর নিরাপদ রাখতে নবীজির শেখানো ৫ আমল নিজের নামে রেলওয়েতে প্রায় কোটি টাকার বিল, জানেনই না গৃহিণী কোহিনূর নিজের নামে রেলওয়েতে প্রায় কোটি টাকার বিল, জানেনই না গৃহিণী কোহিনূর কর্ণফুলী গার্ডেন সিটি ও আমার রঙিন স্কুলব্যাগের দিনগুলো কর্ণফুলী গার্ডেন সিটি ও আমার রঙিন স্কুলব্যাগের দিনগুলো এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ পরিবর্তন এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ পরিবর্তন ঢাকার পূর্বাঞ্চল, চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয় ঢাকার পূর্বাঞ্চল, চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয়
advertisement

বাড়িঘর নিরাপদ রাখতে নবীজির শেখানো ৫ আমল

বাড়িঘর নিরাপদ রাখতে নবীজির শেখানো ৫ আমল

দিন শেষে মানুষ তার নিজের ঘরেই প্রশান্তি খোঁজে।

ঘরকে চোর-ডাকাত বা বাহ্যিক বিপদ থেকে নিরাপদ রাখতে তালা বা প্রহরীর ব্যবস্থা করা হলেও অদৃশ্য বিপদাপদ, শয়তানের প্ররোচনা এবং বালা-মুসিবত থেকে ঘরকে সুরক্ষিত রাখতে ইসলামে কিছু সুনির্দিষ্ট আমলের কথা বলা হয়েছে।বাড়িঘর নিরাপদ ও বরকতময় রাখতে নবীজির ৫টি বিশেষ আমল তুলে ধরা হলো।১. ঘরে সুরা বাকারা পাঠ করা ঘরকে জিন ও শয়তানের উপদ্রব থেকে নিরাপদ রাখার সবচেয়ে বড় হাতিয়ার হলো কোরআন পাঠ, বিশেষ করে সুরা বাকারা।

যে ঘরে কোরআন পড়া হয় না, সে ঘরকে হাদিসে কবরস্থানের সঙ্গে তুলনা করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নিজের নামে রেলওয়েতে প্রায় কোটি টাকার বিল, জানেনই না গৃহিণী কোহিনূর

নিজের নামে রেলওয়েতে প্রায় কোটি টাকার বিল, জানেনই না গৃহিণী কোহিনূর
রেল পূর্বাঞ্চলের সদর দপ্তর সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি)

তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন কোহিনূর আক্তার। দস্তখত ছাড়া অন্য কিছু লিখতে পারেন না। চট্টগ্রাম সিটি করপোরেশনের কার্যালয়েও কখনো যাননি। অথচ তাঁর নামেই নেওয়া হয়েছে ট্রেড লাইসেন্স। খোলা হয়েছে ব্যাংক হিসাব। সেই হিসেবে জমা হয়েছে বাংলাদেশ রেলওয়ের ৯৬ লাখ ৯০ হাজার টাকার চেক। পরে বিভিন্ন সময়ে তুলে নেওয়া হয়েছে পুরো টাকা। এত বড় অঙ্কের বিল, ব্যাংক হিসাব কিংবা টাকা উত্তোলনের বিষয়ে কিছুই জানতেন না কোহিনূর আক্তার।

এ ঘটনায় রেলওয়ে, চট্টগ্রাম সিটি করপোরেশন ও একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাটি করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক মো. রিয়াজ উদ্দিন।দুদকের এজাহার অনুযায়ী, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর রেলওয়ের হিসাব থেকে ৯৬ লাখ ৯০ হাজার টাকার একটি চেক ইস্যু করা হয়।

‘দ্য কসমোপলিটন করপোরেশন’ নামের একটি প্রতিষ্ঠানের বিলের বিপরীতে চেকটি ইস্যু দেওয়া হয়েছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কর্ণফুলী গার্ডেন সিটি ও আমার রঙিন স্কুলব্যাগের দিনগুলো

কর্ণফুলী গার্ডেন সিটি ও আমার রঙিন স্কুলব্যাগের দিনগুলো
রাজধানীর কর্ণফুলী গার্ডেন সিটির শপিং মলের সামনে এখন ঝুলছে একটি পিভিসি ব্যানার, তাতে লেখা ‘১ অক্টোবর থেকে শপিং কমপ্লেক্স বন্ধ’

একসময় ঢাকার অন্যতম জনপ্রিয় শপিংমল ছিল কাকরাইলের কর্ণফুলী গার্ডেন সিটি। গত ১ অক্টোবর দোকান মালিক সমিতি থেকে মার্কেটটি বন্ধ ঘোষণা করা হয়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই কর্ণফুলী মার্কেট নিয়ে তাঁদের স্মৃতিচারণা করেন।

নিজের শৈশবের সঙ্গে জড়িয়ে থাকা তেমনি কিছু মুহূর্তের স্মৃতিচারণা করলেন জাহিন যাঈমাহ্ কবিররাজধানীর কর্ণফুলী গার্ডেন সিটির শপিং মলের সামনে এখন ঝুলছে একটি পিভিসি ব্যানার, তাতে লেখা ‘১ অক্টোবর থেকে শপিং কমপ্লেক্স বন্ধ’তখন হয়তো ক্লাস ফাইভে পড়ি। আশপাশে বন্ধুদের কাঁধে নানা রংঢঙের স্কুলব্যাগ। ট্রলি, রেসিং কার, বারবি আরও কত কী। এই যখন অবস্থা, তখন কি আর সাধাসিধে ব্যাগে মন ভরে? মায়ের কাছে হাজির হলাম নতুন বায়না নিয়ে।

মায়েরও এক কথা, আগে পরীক্ষায় ভালো করতে হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন