দেশের বড় একটি অঞ্চলে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। আজ মঙ্গলবার বেলা পৌনে একটার দিকে ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ চলে গেছে। সচিবালয়, বাংলাদেশ ব্যাংকেও বিদ্যুৎ নেই। বিপর্যয়ের কারণ এখনো জানা যায়নি। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি বলছে, ঢাকার পূর্বাঞ্চল (ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন, মতিঝিল ইত্যাদি) এবং চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ নেই। মগবাজার, বনশ্রী, খিলগাঁওতেও বিদ্যুৎ নেই।
এখনো কারিগরি কারণ জানা যায়নি। ধীরে ধীরে বিদ্যুৎ ফেরানোর চেষ্টা চলছে।
সূত্র: প্রথম আলো

অসচ্ছল শিক্ষার্থীদের খাতা, কলম ও জ্যামিতি বক্স উপহার
চিকিৎসক নেই, আড়াই বছর ধরে বন্ধ প্রসূতিদের অস্ত্রোপচার
প্রবল ঘূর্ণিঝড় হয়ে উঠল ‘অর্ণব’, দেশের ৪ বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
নব জাগরণের স্লোগানে প্রিমিয়ার ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
পোলকা ডট গাউনে কিমের ব্যতিক্রমী ফটোশুট, সঙ্গী দুই ডালমেশিয়ান

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন