advertisement

সুনামগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে আটক যুবক পুলিশের মামলায় কারাগারে

সুনামগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে আটক যুবক পুলিশের মামলায় কারাগারে
সুনামগঞ্জের তাহিরপুরের একটি গ্রাম থেকে এক যুবককে ধর্ম অবমাননার অভিযোগে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। তাঁর বিরুদ্ধে মামলা করার পর আজ মঙ্গলবার তাঁকে আদালতে পাঠানো হয়
ফটো কার্ড প্রিন্ট

সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার অভিযোগে আটক যুবকের (৪০) বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপজেলার একটি গ্রাম থেকে আটকের পর রাতে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।

আজ মঙ্গলবার সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ম অবমাননামূলক পোস্ট দেওয়ার অভিযোগে গতকাল দুপুরে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।তবে যে নাম ও আইডি থেকে পোস্টটি করা হয়েছে, সেটি ভুয়া বলে আগেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন ওই যুবক।

তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের ছবি দিয়ে আইডি খুলে সাম্প্রদায়িক উসকানিমূলক পোস্ট দেওয়ার কথা জানিয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন জিডিতে।গ্রেপ্তার যুবক তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

রংপুরে হিন্দু সম্প্রদায়ের তিনটি বাড়িতে হামলা-ভাঙচুর, পৃথক মামলায় দুজন গ্রেপ্তার রংপুরে হিন্দু সম্প্রদায়ের তিনটি বাড়িতে হামলা-ভাঙচুর, পৃথক মামলায় দুজন গ্রেপ্তার বাবাকে হারানোর বেদনা, চোটের সঙ্গে লড়াই: তৃতীয়বার ব্যালন ডি’অরজয়ী কে এই অ্যালেক্সিয়া পুতেয়াস বাবাকে হারানোর বেদনা, চোটের সঙ্গে লড়াই: তৃতীয়বার ব্যালন ডি’অরজয়ী কে এই অ্যালেক্সিয়া... ইজিবাইকে এসে ব্যবসায়ী নেতাকে দিনদুপুরে গুলি ইজিবাইকে এসে ব্যবসায়ী নেতাকে দিনদুপুরে গুলি সারের দাবিতে হাতীবান্ধায় কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে হাতীবান্ধায় কৃষকদের মহাসড়ক অবরোধ মাদ্রাসায় যৌন নিপীড়ন: কোন থাপ্পড়ে মিলবে শিশুর সুরক্ষা? মাদ্রাসায় যৌন নিপীড়ন: কোন থাপ্পড়ে মিলবে শিশুর সুরক্ষা?
advertisement

রংপুরে হিন্দু সম্প্রদায়ের তিনটি বাড়িতে হামলা-ভাঙচুর, পৃথক মামলায় দুজন গ্রেপ্তার

রংপুরে হিন্দু সম্প্রদায়ের তিনটি বাড়িতে হামলা-ভাঙচুর, পৃথক মামলায় দুজন গ্রেপ্তার
ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের পীরগঞ্জে সনাতন সম্প্রদায়ের তিনটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে। সোমবার রাতে

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ম অবমাননামূলক ভিডিও পোস্ট করার অভিযোগকে কেন্দ্র করে রংপুরের পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের তিনটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনার পর ধর্ম অবমাননার অভিযোগে একটি এবং হামলা ও ভাঙচুরের ঘটনায় আটজনের নাম উল্লেখ করে পৃথক আরেকটি মামলা করা হয়েছে। পরে অভিযান চালিয়ে পৃথক দুই মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি একটি ফেসবুক আইডি থেকে ধর্ম অবমাননামূলক একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটি ছড়িয়ে পড়লে পীরগঞ্জে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে গতকাল রাতে পোস্ট দেওয়ার অভিযোগ ওঠা ব্যক্তির বাড়িতে যায় একদল লোক। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তির বাড়িসহ হিন্দু সম্প্রদায়ের তিনটি পরিবারের বাড়িঘরে ভাঙচুর করা হয়।

হামলাকারীরা ঘরের ভেতরে ঢুকে আসবাবসহ বিভিন্ন মাল তছনছ করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাবাকে হারানোর বেদনা, চোটের সঙ্গে লড়াই: তৃতীয়বার ব্যালন ডি’অরজয়ী কে এই অ্যালেক্সিয়া পুতেয়াস

বাবাকে হারানোর বেদনা, চোটের সঙ্গে লড়াই: তৃতীয়বার ব্যালন ডি’অরজয়ী কে এই অ্যালেক্সিয়া পুতেয়াস

শৈশবের স্বপ্ন, বাবাকে হারানোর শোক আর ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়ে গুরুতর চোটের বাধা পেরিয়ে আবারও ফুটবলের শীর্ষে অ্যালেক্সিয়া পুতেয়াস। ২০২৬ সালেও মেয়েদের ব্যালন ডি’অর জিতে নতুন করে আলোচনায় স্পেনের এই তারকা।গত মৌসুমে বার্সেলোনার হয়ে ধারাবাহিক পারফরম্যান্স, মাঝমাঠে নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ ম্যাচে অবদানের স্বীকৃতি হিসেবে তৃতীয়বারের মতো মেয়েদের ব্যালন ডি’অর জিতেছেন অ্যালেক্সিয়া পুতেয়াস।

শৈশব থেকেই বার্সেলোনার সমর্থক এই স্প্যানিশ ফুটবলারের ক্যারিয়ারে রয়েছে সাফল্য, বাবাকে হারানোর বেদনা আর গুরুতর চোট কাটিয়ে ফেরার গল্প। ২০২১ ও ২০২২ সালে টানা দুবার এই পুরস্কার জয়ের পর চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়েছিল তাঁকে। ৩২ বছর বয়সে নতুন ক্লাবে পাড়ি জমিয়েও বিশ্ব ফুটবলে নিজের অবস্থান ধরে রেখেছেন পুতেয়াস।

তবে সাফল্যের আড়ালেও আছে পাওয়া–না পাওয়ার হিসাব।ছোটবেলা থেকেই বার্সেলোনার সমর্থক১৯৯৪ সালের ৪ ফেব্রুয়ারি স্পেনের কাতালোনিয়ার মলেত দেল ভায়েস শহরে জন্ম অ্যালেক্সিয়া পুতেয়াসের।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নারী দর্শকের কাছে আদর্শ স্বামী আবু বকর কে, কতটা মিল বাস্তবের সঙ্গে

নারী দর্শকের কাছে আদর্শ স্বামী আবু বকর কে, কতটা মিল বাস্তবের সঙ্গে

পাকিস্তানি ধারাবাহিক ‘দার-এ-নিজাত’-এ আবু বকর চরিত্রে অভিনয় করে নারী দর্শকের মন জয় করেছেন শেহেরিয়ার মুনাওয়ার। পর্দার আদর্শ স্বামীর সঙ্গে বাস্তব জীবনের শেহেরিয়ারের কতটা মিল? বিস্তারিত ভিডিও প্রতিবেদনে—

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন