গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় বেতন বাড়ানোর দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে শুরু হওয়া এই অবরোধের কারণে মহাসড়কের দুই দিকেই যান চলাচল বন্ধ হয়ে গেছে।
সর্বশেষ বেলা সোয়া একটার দিকেও অবরোধ চলছিল।পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে কালিয়াকৈরের আকলিচালা এলাকায় এসেনশিয়াল ক্লোথিং লিমিটেড কারখানার সামনে বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। পরে তাঁরা মিছিল নিয়ে কালিয়াকৈর-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কে অবস্থান নেন।এ সময় আশপাশের বিভিন্ন কারখানায় ছুটি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন বিক্ষোভকারীরা।
একপর্যায়ে কয়েকটি কারখানার ফটকে ইটপাটকেল ছোড়া হয়।
সূত্র: প্রথম আলো

রংপুরে হিন্দু সম্প্রদায়ের তিনটি বাড়িতে হামলা-ভাঙচুর, পৃথক মামলায় দুজন গ্রেপ্তার
বাবাকে হারানোর বেদনা, চোটের সঙ্গে লড়াই: তৃতীয়বার ব্যালন ডি’অরজয়ী কে এই অ্যালেক্সিয়া...
ইজিবাইকে এসে ব্যবসায়ী নেতাকে দিনদুপুরে গুলি
সারের দাবিতে হাতীবান্ধায় কৃষকদের মহাসড়ক অবরোধ
মাদ্রাসায় যৌন নিপীড়ন: কোন থাপ্পড়ে মিলবে শিশুর সুরক্ষা?

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন