মানুষের সব চাওয়া কি আর পূরণ হয়! কখনো কখনো ভাগ্য এমন কিছু হাতে তুলে দেয়, যা পেয়ে হাসতে হয় ঠিকই, কিন্তু মন পড়ে থাকে অন্য কোথাও। লামিনে ইয়ামালেরও হলো তা-ই।লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো মঞ্চে প্রথম ডাকটা পড়ল তাঁর। হাসিমুখেই উঠে গেলেন বার্সেলোনার স্প্যানিশ উইঙ্গার। ইউক্রেনের কিংবদন্তি আন্দ্রেই শেভচেঙ্কোর হাত থেকে নিলেন কোপা ট্রফি। অনূর্ধ্ব ২১ বছর বয়সী সেরা ফুটবলারের পুরস্কার।
টানা তৃতীয়বার।কিন্তু ১৯ বছর বয়সী ইয়ামালের চোখ যে অন্য ট্রফিতে! হলরুমে তখনই উঠেছে ‘ব্যালন ডি’অর! ব্যালন ডি’অর!’ স্লোগান। ইয়ামালকে দেখে ফরাসি কিংবদন্তি ও অনুষ্ঠানের সঞ্চালক থিয়েরি অঁরিও একটু মজা করার সুযোগ ছাড়লেন না। জিজ্ঞেস করলেন, ‘এ নিয়ে তিনটি হলো, তাই না? কিন্তু এটাই কি সেই ট্রফিটি, যা তুমি খুব করে জিততে চাও?’ইয়ামাল হাসি চেপে রাখতে পারলেন না। মাথাটা একটু নিচু করে এক শব্দে উত্তর দিলেন, ‘না।’উত্তরটা ছোট।
কিন্তু স্বপ্নটা যে অনেক বড়!ব্যালন ডি’অর গালায় স্বজনদের সঙ্গে ইয়ামালএবার ব্যালন ডি’অর জয়ের অন্যতম ফেবারিট ছিলেন ইয়ামাল।
সূত্র: প্রথম আলো

সাফ ফুটবলের টিকিটের দাম সর্বনিম্ন ১ হাজার টাকা, পাওয়া যাবে বৃহস্পতিবার থেকে
সানজিদাদের বিদায় দিয়ে সেমিতে কৃষ্ণা-সুমাইয়ারা
অভিষেকের দুর্দান্ত সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে টি–টুয়েন্টি শেখাল ভারত
উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ধাঁধায় রাখছে বাংলাদেশ
ব্যালন ডি’অরজয়ী বন্ধু কেইনকে কোহলির অভিনন্দন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন