উইকেট নিয়ে প্রশ্নটা এড়িয়েই গিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। হাসতে হাসতে সেটির একটা কারণও বলেছিলেন তখন, ওয়েস্ট ইন্ডিয়ানরা যদি তাঁর কথাগুলো শুনে ফেলে! তেমন হলে তো উইকেট–ধাঁধার একটা সমাধান ওয়েস্ট ইন্ডিজ দল বের করে ফেলতে পারবে।কিন্তু ক্রিকেট নিয়ে যাঁদের চর্চা, উইকেট দেখলেই তাঁরা বুঝতে পারেন আচরণটা কেমন হবে। ধাঁধাটা মূলত এখানেই। ওয়েস্ট ইন্ডিজের মতো দলের বিপক্ষে স্পিন–সহায়ক উইকেটেই খেলার কথা।
কিন্তু আজ এই প্রতিবেদন লেখা পর্যন্ত শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট ঘাসে ঢাকা ছিল। শেষ পর্যন্তও এমন থাকলে পেসারদের সাহায্য করার কথা।কিন্তু এখানেই রহস্য। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোস্টন চেজ যেমন মনে করেন, সকাল হতে হতে আরও বদলে যাবে উইকেটের ধরন, ‘গতকাল আমি উইকেট দেখেছি। তবে আমার মনে হয় না আগামীকালও উইকেটটা এমন থাকবে।
সম্ভবত আরও কিছুটা ঘাস ছেঁটে ফেলা হবে কিংবা উইকেট তৈরির কাজ আরও কিছুটা করা হবে।’ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোস্টন চেজউইকেট নিয়ে যদিও মাথাব্যথাও তেমন নেই ওয়েস্ট ইন্ডিজের।
সূত্র: প্রথম আলো

পাকিস্তানের হারে ত্রিদেশীয় সিরিজ থেকে বাদ ইংল্যান্ড, ফাইনালে পাকিস্তান–শ্রীলঙ্কা
সাফ ফুটবলের টিকিটের দাম সর্বনিম্ন ১ হাজার টাকা, পাওয়া যাবে বৃহস্পতিবার থেকে
সানজিদাদের বিদায় দিয়ে সেমিতে কৃষ্ণা-সুমাইয়ারা
অভিষেকের দুর্দান্ত সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে টি–টুয়েন্টি শেখাল ভারত
ইয়ামাল কি সত্যিই পুরস্কারটি জিততে চেয়েছেন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন