হুথিদের হামলা বন্ধে ইরানের মধ্যস্থতায় ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছে সৌদি আরব—এমন দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম। তবে অর্থ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত নয়।
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
হুথিদের হামলা বন্ধে ইরানের মধ্যস্থতায় ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছে সৌদি আরব—এমন দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম। তবে অর্থ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত নয়।
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
আগামী এক সপ্তাহের মধ্যে নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
ফুটবল মাঠে কিলিয়ান এমবাপ্পের পায়ের জাদুতে মুগ্ধ চীনের লাখ লাখ মানুষ। সেই এমবাপ্পেই এখন চীনে বিতর্কের কেন্দ্রে। তাঁর মুখ বসানো ছবি একসময় বিজ্ঞাপনের বিলবোর্ডে শোভা পেত। কোমল পানীয়র বোতলেও দেখা যেত তাঁর হাসিমুখ। এখন সেই ছবি সরিয়ে নেওয়া হচ্ছে। বন্ধ হয়ে গেছে স্প্যানিশ লা লিগার সম্প্রচারও। কেন? একটি রসিকতা!চীনের সাবেক নেতা মাও সে তুংকে নিয়ে রসিকতা করে বিপদে পড়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা।
সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠার পর ক্ষমা চেয়েছেন এমবাপ্পে। তাতেও বিতর্ক থামেনি। শেষ পর্যন্ত আজ বুধবার চীনের জনগণের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হয়েছে রিয়াল মাদ্রিদকেও।ঘটনার সূত্রপাত ফ্রান্সের অনুষ্ঠান ‘দ্য ব্রিজ’-এ দেওয়া এমবাপ্পের একটি ভিডিও সাক্ষাৎকার থেকে। সেখানে ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি মিম নিয়ে কথা বলেন।
মিমটিতে তাঁর মুখ বসানো হয়েছিল এমন একজনের ছবিতে, যাঁকে এমবাপ্পে ‘সম্ভবত চীনের কোনো স্বৈরশাসক’ বলে উল্লেখ করেন।
সূত্র: প্রথম আলো
উত্তরা দক্ষিণ স্টেশন থেকে মেট্রোরেলে উঠলেন পঞ্চাশোর্ধ্ব এক নারী। সময়টা বুধবার দুপুরবেলা। বগিতে বসার কোনো জায়গা ফাঁকা ছিল না। বাধ্য হয়ে তাঁকে দাঁড়িয়েই পুরো পথ যেতে হলো। অথচ তাঁর পাশেই ছিল বয়স্ক ব্যক্তি, অন্তঃসত্ত্বা নারী ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য নির্ধারিত ছয়টি আসন। এসব জায়গায় বসেছিলেন তরুণ ও মধ্যবয়সী পুরুষ যাত্রীরা। ট্রেন চলতে শুরু করার পর পরের স্টেশনগুলো থেকে ভিড় বাড়তে থাকল।
ট্রেনের স্পিকারে বয়স্ক ব্যক্তি ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের বসার জায়গা ছেড়ে দেওয়ার নির্দেশনা বাজল কয়েকবার। কিন্তু সেখানে বসে থাকা যাত্রীদের কেউ ওই নারীকে জায়গা ছেড়ে দিলেন না।ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়ম অনুযায়ী, প্রতিটি মেট্রোরেলের সামনের একটি কোচ কেবল নারীদের জন্য নির্ধারিত।
এর বাইরে সাধারণ প্রতিটি কোচে সন্তান কোলে থাকা নারী, অন্তঃসত্ত্বা নারী, বয়স্ক ব্যক্তি ও প্রতিবন্ধী ব্যক্তিদের বসার সুবিধার জন্য ‘অগ্রাধিকার আসন’ রাখা হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন