সকালে ব্যাংক হিসাবের ব্যালান্স দেখা, বিল পরিশোধ কিংবা অনলাইনে কেনাকাটার মতো কাজে একের পর এক ওয়েবসাইটে লগইন করলেন। কাজ শেষে ল্যাপটপ বন্ধ করে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়লেন। কিন্তু আপনার অজান্তেই হয়তো ব্যাংক হিসাবে প্রবেশের সুযোগ পেয়ে গেছে প্রতারকেরা। আপনার লগইন সেশনের তথ্য চুরি করে তারা পাসওয়ার্ড ছাড়াই অ্যাকাউন্টে ঢুকে পড়তে পারে। সাইবার নিরাপত্তার পরিভাষায় এ ধরনের আক্রমণকে বলা হয় ‘সেশন হাইজ্যাকিং’।
আর এ কাজে ব্যবহৃত একটি কৌশল হলো কুকি চুরি। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান নর্ডভিপিএনের প্রধান প্রযুক্তি কর্মকর্তা মারিজুস ব্রেইডিসের মতে, হ্যাকারদের অন্যতম প্রধান লক্ষ্য হয়ে উঠেছে কুকি। তাঁর প্রতিষ্ঠানের শনাক্ত করা তথ্য অনুযায়ী, গত জুন পর্যন্ত এক বছরে অনলাইনে ছড়িয়ে থাকা চুরি করা তথ্যের মধ্যে ৫ হাজার ২০০ কোটি কুকি পাওয়া গেছে।কুকি হলো ছোট আকারের তথ্য, যা কোনো ওয়েবসাইট ব্যবহারকারীর যন্ত্রে সংরক্ষণ করে।
কোনো ওয়েবসাইটে লগইন করলে ব্যবহারকারীর সেশন সচল রাখার জন্য একটি কুকি তৈরি হতে পারে।
সূত্র: প্রথম আলো

আয়ারল্যান্ডে ড্রাইভিং থিওরি পরীক্ষার প্রস্তুতিতে বাংলা অ্যাপ ও বই
আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্যে বিতর্ক, রাজনৈতিক দল-সংগঠনের নিন্দা
এআইয়ের যুগে সফটওয়্যার কোয়ালিটি, বাংলাদেশের সামনে নতুন সুযোগ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন