advertisement

বলিউড অভিনেতা ইমরানকে আগামীকাল ভারত ছাড়তে হচ্ছে না

বলিউড অভিনেতা ইমরানকে আগামীকাল ভারত ছাড়তে হচ্ছে না
অভিনেতা ইমরান খান
ফটো কার্ড প্রিন্ট

ককরোচ জনতা পার্টির (সিজেপি) সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার ‘অপরাধে’ বলিউড অভিনেতা ইমরান খানকে আগামীকাল বুধবার (২৮ অক্টোবর) ভারত ছেড়ে চলে যেতে হচ্ছে না। মঙ্গলবার বোম্বে হাইকোর্ট জানিয়েছেন, ইমরানের করা মামলার পরবর্তী শুনানি হবে ২ নভেম্বর। জনপ্রিয় অভিনেতা আমির খানের ভাগনে ইমরানকে ভারত সরকার ওই নির্দেশ দিয়েছিল। কারণ, ইমরান যুক্তরাষ্ট্রের নাগরিক। তিনি ‘ওভারসিজ ইন্ডিয়ান সিটিজেন’ (ওসিআই) কার্ড প্রাপক।

ভারতীয় বংশোদ্ভূত নাগরিকদের ভারত সরকার ওই কার্ড দিয়ে থাকে, যাতে তাঁরা এ দেশে যখন খুশি আসতে–যেতে পারেন। বিদেশি হয়েও মনেপ্রাণে ভারতীয় থাকতে পারেন। এ দেশে বিনিয়োগ করতে পারেন। ব্যবসা–বাণিজ্য করার অধিকারও তাঁদের থাকে। ওসিআই কার্ড প্রাপকেরা শুধু ভারতের নির্বাচনে ভোটে দিতে পারেন না।

নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করা ও ভোটদানের অধিকার তাঁদের থাকে না।ভারত সরকারের অভিযোগ, ওসিআই কার্ড প্রাপক হিসেবে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়ে ইমরান খান শর্ত ভঙ্গ করেছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

যে লাউ সেই কদু যে লাউ সেই কদু ইসরায়েলে ভোটের ফলাফলে সম্ভাব্য ৪ পরিস্থিতি কী ইসরায়েলে ভোটের ফলাফলে সম্ভাব্য ৪ পরিস্থিতি কী নেতানিয়াহু না জিতলে ‘ভোট চুরি’র অভিযোগ তোলার প্রস্তুতি নিচ্ছে লিকুদ পার্টি নেতানিয়াহু না জিতলে ‘ভোট চুরি’র অভিযোগ তোলার প্রস্তুতি নিচ্ছে লিকুদ পার্টি মালয়েশিয়ায় ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে বিডি এক্সপার্ট ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ মালয়েশিয়ায় ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে বিডি এক্সপার্ট ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ সিডনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যোগ দিলেন জেসিন্ডা আরডার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যোগ দিলেন জেসিন্ডা আরডার্ন
advertisement

২০ দিন আগে ইরাক থেকে দেশে ফিরেছিলেন, প্রাণ হারালেন সড়কে

২০ দিন আগে ইরাক থেকে দেশে ফিরেছিলেন, প্রাণ হারালেন সড়কে

শেরপুর সদরে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জুয়েল মিয়া (৪১) নামের এক প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দ্রুত সময়ের মধ্যে আইজিপির দায়িত্ব থেকে চলে যাওয়া উচিত: নাহিদ ইসলাম

দ্রুত সময়ের মধ্যে আইজিপির দায়িত্ব থেকে চলে যাওয়া উচিত: নাহিদ ইসলাম
গাজীপুরে এনসিপি আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম

‘ক্রসফায়ার’ নিয়ে দেওয়া বক্তব্যের ঘটনায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের দায়িত্ব থেকে চলে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। পাশাপাশি পুলিশ বাহিনী সংস্কারের দাবি জানিয়েছেন তিনি। মঙ্গলবার বিকেলে গাজীপুরে এনসিপি আয়োজিত এক মতবিনিময় সভায় নাহিদ ইসলাম বলেন, ‘আমরা মনে করি শুধু ক্ষমা চাওয়া নয়, আইজিপির দায়িত্বে থাকার আর অধিকার নাই।

আমরা আইজিপির অপসারণ চেয়েছি। অতি দ্রুত সময়ের মধ্যে তাঁর দায়িত্ব থেকে চলে যাওয়া উচিত। আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে যাঁর আইনের শাসন নিশ্চিত করার কথা ছিল, তিনি বলছেন ক্রসফায়ার করবেন সরকারের নির্দেশ পেলে। এইটা তো শেখ হাসিনার আমলেও আমরা এইভাবে খুল্লামখুল্লা কাউকে বলতে দেখি নাই।

ফলে অবশ্যই পুলিশ বাহিনীর সংস্কার হওয়া প্রয়োজন।’উল্লেখ্য, গতকাল সোমবার রাজধানীর পুরান ঢাকার চকবাজারে এক অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে।স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সভায় নাহিদ ইসলাম বলেন, তৃণমূল পর্যায়ে বিএনপির নেতারা আধিপত্য বিস্তার করছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সানজিদাদের বিদায়, সেমিফাইনালে কৃষ্ণা-সুমাইয়ারা

সানজিদাদের বিদায়, সেমিফাইনালে কৃষ্ণা-সুমাইয়ারা

সানজিদা আক্তারের রাঙ্গাটুঙ্গীকে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠেছে টাঙ্গাইলের মরহুম ফরহাদ হোসেন তালুকদার ফুটবল একাডেমি। কেমন ছিল এই ম্যাচ বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন