দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের অভিজাত গাংনাম এলাকার উপকণ্ঠে অবস্থিত গুরিয়ং বস্তিতে মঙ্গলবার ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। দ্রুত ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে ছুটে আসেন দমকলকর্মীরা, আকাশ থেকে হেলিকপ্টার দিয়ে ছিটানো হয় পানি। বস্তির সেই আগুন, উদ্ধার তৎপরতা ও দুর্যোগের নানা মুহূর্ত উঠে এসেছে বার্তা সংস্থা এএফপির আলোকচিত্রীদের ক্যামেরায়।বস্তিতে আগুন ছড়িয়ে পড়ার পর ঘটনাস্থলের অদূরে ভিড় জমান উৎসুক মানুষ।
সিউল, ২৭ অক্টোবরবস্তির ভেতর লেলিহান শিখা নিয়ন্ত্রণে কাজ করছেন দমকলকর্মীরা। পাশে দাঁড়িয়ে পরিস্থিতি দেখছেন এক ব্যক্তি। সিউল, ২৭ অক্টোবরকুণ্ডলী পাকিয়ে ওঠা কালো ধোঁয়ার ভেতর জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভাতে ব্যস্ত দমকলকর্মীরা। গুরিয়ং বস্তি, সিউল, ২৭ অক্টোবরবস্তিতে ছড়িয়ে পড়া আগুন বাগে আনতে আকাশ থেকে হেলিকপ্টার দিয়ে পানি ছিটানো হচ্ছে। সিউল, ২৭ অক্টোবরআগুনের মূল উৎসের কাছে পৌঁছে কাজ করে যাচ্ছেন এক দমকলকর্মী।
গুরিয়ং বস্তি, সিউল, ২৭ অক্টোবরদীর্ঘ সময় ধরে টানা আগুন নেভানোর পর ক্লান্ত-বিধ্বস্ত হয়ে মাটিতে বসেই বিশ্রাম নিচ্ছেন এক দমকলকর্মী।
সূত্র: প্রথম আলো

কর্ণাটকে এসআইআরে একজনও বাংলাদেশি অনুপ্রবেশকারী পাওয়া গেল না, এখন কী বলবে বিজেপি
গাজায় নিজের সেনাসন্তান নিহত হওয়াতেই কি রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠেন আইজেনকট
ইসরায়েলে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, সরকার গঠনে অনিশ্চয়তা
সরকার গড়ার মতো আসন না পেয়েও কি ক্ষমতায় থাকছেন নেতানিয়াহু
ইসরায়েলে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, এখন কী হবে, প্রধানমন্ত্রী কে হবেন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন