advertisement

ভোজ্যতেলের দাম বৃদ্ধির আপাতত পরিকল্পনা নেই, জানালেন বাণিজ্যমন্ত্রী

ভোজ্যতেলের দাম বৃদ্ধির আপাতত পরিকল্পনা নেই, জানালেন বাণিজ্যমন্ত্রী
আজ বুধবার সচিবালয়ে আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির
ফটো কার্ড প্রিন্ট

ভোজ্যতেলের দাম বৃদ্ধির জন্য সরকারের আপাতত কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। ভোজ্যতেলের দাম সমন্বয় নিয়ে ব্যবসায়ীদের কোনো প্রস্তাব রয়েছে কি না এবং রমজানের আগে তেলের দাম বাড়ানো হবে কি না—এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। আজ বুধবার সচিবালয়ে আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বাণিজ্যমন্ত্রী।

বৈঠকে অংশ নেন বাণিজ্যসচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলাসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং আমদানিকারক ও ব্যবসায়ী নেতারা।বাজারে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৪ টাকা বাড়াতে চায় দেশের ভোজ্যতেল উৎপাদন ও পরিশোধনকারী কোম্পানিগুলো। দাম বাড়ানোর সপক্ষে তারা আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম এবং দেশে জ্বালানির দাম ও পরিবহন ভাড়া বৃদ্ধি পাওয়ার কথা উল্লেখ করেছে।

সে জন্য কোম্পানিগুলো সয়াবিন তেলের দাম সমন্বয় করা প্রয়োজন বলে মনে করে।বর্তমানে বাজারে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য ২০৪ টাকা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সেপ্টেম্বরে প্রায় এক লাখ ভারতীয় হেলমেট আমদানি, হঠাৎ আমদানি বাড়ল কেন সেপ্টেম্বরে প্রায় এক লাখ ভারতীয় হেলমেট আমদানি, হঠাৎ আমদানি বাড়ল কেন বাংলাদেশের পোশাক খাতে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে আহ্বান জানালেন তারেক রহমান বাংলাদেশের পোশাক খাতে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে আহ্বান জানালেন তারেক রহমান চার দফা কমার পর আজ সোনার দাম ভরিতে ২,২১৬ টাকা বাড়ল চার দফা কমার পর আজ সোনার দাম ভরিতে ২,২১৬ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়াতে চায় কোম্পানিগুলো সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়াতে চায় কোম্পানিগুলো ঢাকায় নতুন দুই মেট্রোরেলের স্টেশন ও রেলপথ তৈরির আনুষ্ঠানিক যাত্রা শুরু ঢাকায় নতুন দুই মেট্রোরেলের স্টেশন ও রেলপথ তৈরির আনুষ্ঠানিক যাত্রা শুরু
advertisement

শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মাজহার আলী

শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মাজহার আলী

শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মাজহার আলী

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সাদা কো–অর্ডে পূজা চেরীর স্নিগ্ধ লুক, দেখুন ৮টি ছবি

সাদা কো–অর্ডে পূজা চেরীর স্নিগ্ধ লুক, দেখুন ৮টি ছবি
পূজা চেরী

২৮ অক্টোবর ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করেন অভিনেত্রী পূজা চেরী। ছবিগুলোয় লং স্লিভ কো-অর্ড সেটে আকর্ষণীয় লুকে ধরা দিয়েছেন তিনি।

চলুন, একনজরে দেখে নেওয়া যাক পূজা চেরীর সেই মুহূর্তগুলো।পূজা চেরী পরেছেন কো-অর্ড সেটকুর্তির নিচের অংশে আছে লতা ও ফুলেল নকশাচাপা সালোয়রের নিচের অংশেও একই নকশাদক্ষিণি কনে সাজে মেহজাবীন, দেখুন ৯টি ছবিপেছনে বৃষ্টির দৃশ্য বলে দিচ্ছে ছবিগুলো শুটিংয়েরসম্ভবত এম্রয়ডারির কাজ ফুটিয়ে তোলা হয়েছে পোশাকেপূজা চেরীর হাতে ছিল ঘড়ি আর পায়ে ফ্ল্যাট স্যান্ডেলজলপাইগুড়ির ‘গ্ল্যামারাস লেডি’ তনুশ্রী এখন বিগ বস বাংলার ‘ঠোঁট কাটা’ প্রতিযোগীফুল স্লিভ ড্রেসটি গরমে পরার জন্য বেশ আরামদায়ক(কৃত্রিম) বৃষ্টি বিলাসদুর্গাপূজার ছবি শেয়ার করে কোন বিশেষ স্মৃতি মনে করলেন হৃদি শেখ?

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিয়েতে রাজি না হওয়ায় কিশোরীর বাড়িতে হামলা–ভাঙচুর, পরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

বিয়েতে রাজি না হওয়ায় কিশোরীর বাড়িতে হামলা–ভাঙচুর, পরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় দশম শ্রেণির এক কিশোরীর পরিবারের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় দশম শ্রেণির এক কিশোরীর পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলায় ঘটনায় উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। কিশোরীর পরিবারের ভাষ্য, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এবং মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তাদের ওপর হামলার ঘটনা ঘটে।

আত্মরক্ষার্থে তারা প্রতিহত করার চেষ্টা করে।পুলিশ জানিয়েছে, স্থানীয় রাকিব মিয়া নামের এক তরুণ প্রতিবেশী দশম শ্রেণির এক কিশোরীকে পছন্দ করেন। একপর্যায়ে ওই কিশোরীকে বিয়ে করার জন্য তার পরিবারে প্রস্তাব পাঠানো হয়। কিন্তু কিশোরীর পরিবার প্রস্তাব প্রত্যাখ্যান করে।

বিষয়টি নিয়ে বিরোধের জের ধরে কিশোরীর পড়াশোনা বন্ধ করে দেয় পরিবার।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে কিশোরীর সঙ্গে দেখা করার চেষ্টা করেন রাকিব।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন