‘আমি শুধু আমার মনের কষ্ট প্রকাশ করেছি। সরকারবিরোধী কোনো কথা বলিনি। অথচ বিএনপির নেতা–কর্মীরা এসে আমার ওপর হামলা চালিয়েছে। দুর্দিনে দলের পাশে ছিলাম, আর আজ সেই দলের লোকেরাই আমার বুকে লাথি মারছে।’ কথাগুলো বলেছেন ময়মনসিংহের ভালুকার নারী ব্যবসায়ী সাথী আক্তার।
আজ বুধবার বেলা তিনটার দিকে আদালত থেকে জামিনে মুক্ত হয়ে বেরিয়ে যাওয়ার সময় তিনি এ কথা বলেন।নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে লাইভ করার পর তাঁকে হয়রানি ও মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন সাথী আক্তার। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করছেন তিনি। তিনটি শোরুমে চুরির ঘটনায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
সেই কষ্টের কথা বলতে গিয়েই তিনি ফেসবুকে লাইভ করেছিলেন।সাথী আক্তার বলেন, তাঁর তিনটি শোরুমের শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তার এবং বিদ্যুতের মিটারের তার চুরি হয়েছে।
সূত্র: প্রথম আলো

সাদা কো–অর্ডে পূজা চেরীর স্নিগ্ধ লুক, দেখুন ৮টি ছবি
বিয়েতে রাজি না হওয়ায় কিশোরীর বাড়িতে হামলা–ভাঙচুর, পরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
মানিক পশারীর দাফন ঘিরে বাধা–হুমকি, অনুসন্ধানে উঠে এল যাঁদের নাম
মিছিল নিয়ে মিরপুরের উচ্ছেদ অভিযানে প্রশাসক, পালালেন হকাররা
পানাউল্লারচর বধ্যভূমি পরিষ্কার করল ভৈরব বন্ধুসভা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন