দিনাজপুরের ঐতিহ্যবাহী গোর-এ-শহীদ মাঠ উন্মুক্ত করে দেওয়ার দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও রেলপথে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় লোকজন। প্রায় এক বছর ধরে মাঠটিতে খেলাধুলাসহ সব ধরনের কার্যক্রম বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।আজ বুধবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে ‘বড় মাঠ রক্ষা কমিটি’র ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
এতে জেলার বিভিন্ন বয়সী খেলোয়াড়, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ বিভিন্ন পেশার প্রায় এক হাজার নারী-পুরুষ অংশ নেন।দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর রেহাতুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন বড় মাঠ রক্ষা কমিটির নেতা গোলাম নবী দুলাল।
বক্তব্য দেন দিনাজপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান সৈয়দ মোসাদ্দেক হোসেন, জেলা বিএনপির সহসভাপতি খালেকুজ্জামান ও আকতারুজ্জামান জুয়েল, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মেহেরুল ইসলাম, অবসরপ্রাপ্ত চিকিৎসক মোহাম্মদ শহীদুল্লাহ, জেলা নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান এবং জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য স্বাধীন সরকার প্রমুখ।কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন হাতে মাঠ উন্মুক্ত করার দাবিতে স্লোগান দেন।
সূত্র: প্রথম আলো

সাদা কো–অর্ডে পূজা চেরীর স্নিগ্ধ লুক, দেখুন ৮টি ছবি
বিয়েতে রাজি না হওয়ায় কিশোরীর বাড়িতে হামলা–ভাঙচুর, পরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
মানিক পশারীর দাফন ঘিরে বাধা–হুমকি, অনুসন্ধানে উঠে এল যাঁদের নাম
মিছিল নিয়ে মিরপুরের উচ্ছেদ অভিযানে প্রশাসক, পালালেন হকাররা
পানাউল্লারচর বধ্যভূমি পরিষ্কার করল ভৈরব বন্ধুসভা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন