advertisement

গায়ক ইন্দ্রনীল সেন গ্রেপ্তার, কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ

গায়ক ইন্দ্রনীল সেন গ্রেপ্তার, কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ
পশ্চিমবঙ্গের গায়ক ইন্দ্রনীল সেন
ফটো কার্ড প্রিন্ট

প্রতারণার অভিযোগে করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) কলকাতার সল্টলেকের দপ্তরে ডাকা হয়েছিল সংগীতশিল্পী ও সাবেক মন্ত্রী ইন্দ্রনীল সেনকে। সেখানে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর দপ্তর থেকে বের হতেই তাঁকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। পরে তাঁকে পুলিশের সদর দপ্তর লালবাজারে নিয়ে যাওয়া হয়। আজ বুধবার দুপুরে ইডির সমন পেয়ে সল্টলেকের দপ্তরে যান ইন্দ্রনীল সেন।

সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন ইডির কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদ শেষে দপ্তর থেকে বের হওয়ার পরই তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে কোন মামলায় এবং কী অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রী মধুছন্দা সেনের প্রতিষ্ঠিত মাস আর্ট নামের একটি সংস্থার বিরুদ্ধে কলকাতার দুর্গাপূজার ডোনার পাস বিক্রি করে ৫০ থেকে ৬০ কোটি রুপি আত্মসাতের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় জয়দীপ বন্দ্যোপাধ্যায় নামের এক ব্যক্তি বউবাজার থানায় অভিযোগ করেন।অভিযোগ অনুযায়ী, কলকাতার ২৪টি উল্লেখযোগ্য দুর্গাপূজা দেখার সুযোগ করে দেওয়ার কথা বলে প্লাটিনাম ফ্যামিলি ডোনার পাস বিক্রি করত মাস আর্ট।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

নেতানিয়াহুকে সরাতে আরবদের জোটে আসার আহ্বান নেতানিয়াহুকে সরাতে আরবদের জোটে আসার আহ্বান জনসভার আগে ‘ইন্ডিয়া’ জোটকে শর্তে শর্তে জেরবার করছে দিল্লি পুলিশ জনসভার আগে ‘ইন্ডিয়া’ জোটকে শর্তে শর্তে জেরবার করছে দিল্লি পুলিশ আরব দলগুলোকে বিরোধী শিবিরের জোটে টানার সিদ্ধান্তের ওপর ঝুলছে নেতানিয়াহুর ভাগ্য আরব দলগুলোকে বিরোধী শিবিরের জোটে টানার সিদ্ধান্তের ওপর ঝুলছে নেতানিয়াহুর ভাগ্য স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ ইসরায়েলে ভোট গণনা: নাটকীয়তা বাড়ছে ইসরায়েলে ভোট গণনা: নাটকীয়তা বাড়ছে
advertisement

বিদ্যুৎ বিলের চাপে ৬৯ শতাংশ পরিবার

বিদ্যুৎ বিলের চাপে ৬৯ শতাংশ পরিবার

বিদ্যুৎ ব্যবহারের ফলে জীবনমান উন্নত হয়েছে বলে মনে করে রাজশাহী সিটি করপোরেশন ও ঝিনাইদহের শৈলকুপা পৌর এলাকার ৮৯ শতাংশ পরিবার...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হাটহাজারীতে পুকুরে গোসলে নেমে যুবকের মৃত্যু

হাটহাজারীতে পুকুরে গোসলে নেমে যুবকের মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে গোসল করতে নেমে সজিব ধর (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা জানান, সজিব দীর্ঘদিন ধরে মৃগীরোগে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শিক্ষার্থীদের দাবির মুখে সমাবর্তন ফি কমাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের দাবির মুখে সমাবর্তন ফি কমাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের ফি ১ হাজার ৫০০ টাকা কমিয়ে ৪ হাজার টাকা নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের সনদ ফিসহ মোট ৪ হাজার ৫০০ টাকা সমাবর্তন ফি নির্ধারণ করা হয়েছে। তবে প্রফেশনাল ও সান্ধ্যকালীন কোর্সের সনদধারীদের ফি কমানো হয়নি।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন বলেন, ‘শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা ফি কমিয়েছি।

উপাচার্যের সভাকক্ষে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আজ মিটিংয়ে এ সিদ্ধান্ত গৃহীত হয়।’ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জানান, স্নাতক (সম্মান) পর্যায়ের ডিগ্রিধারীদের সমাবর্তন ফি ৪ হাজার টাকা এবং স্নাতকোত্তর ডিগ্রিধারীদের সব মিলিয়ে ৪ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন