advertisement

বদলি ইব্রাহিমের গোলে ভুটানকে হারাল বাংলাদেশ

বদলি ইব্রাহিমের গোলে ভুটানকে হারাল বাংলাদেশ
গোলের পর ইব্রাহিমকে নিয়ে উচ্ছ্বাস রাকিবের
ফটো কার্ড প্রিন্ট

গোলের জন্য অপেক্ষা, একের পর এক সুযোগ নষ্ট। শেষ পর্যন্ত বদলি খেলোয়াড় মোহাম্মদ ইব্রাহিমের পা থেকে এল স্বস্তির গোল!ম্যাচের ৬৯ মিনিটে শমিত সোমের হেড থেকে পাওয়া বল আলতো শটে জালে পাঠান ইব্রাহিম। তাঁর ওই গোলে ভুটানের বিপক্ষে এগিয়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ইব্রাহিমের গোলটিই হয়ে যায় ম্যাচের ফল নির্ধারক। আর বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে গতকাল ভুটানকে হারায় ১-০ গোলে।

১১ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামেই নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।সব প্রতিযোগিতা মিলিয়ে ভুটানকে এ নিয়ে ১৪ বার হারাল বাংলাদেশ। এর আগে সর্বশেষ গত বছর বাংলাদেশ ভুটানকে হারিয়েছিল ২-০ গোলে।আজ ভুটানের বিপক্ষে গোল পেতে কম চেষ্টা করেনি বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণে ছিল স্বাগতিকেরা। সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলানো হয় বিশ্বনাথকে।

জাতীয় দলে বেশির ভাগ সময় রাইটব্যাকে খেললেও ক্লাব ক্যারিয়ারে সাতটি পজিশনে খেলার অভিজ্ঞতা আছে তাঁর।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কেন ডিফেন্ডার বিশ্বনাথকে স্ট্রাইকার হিসেবে খেলালেন ডুলি কেন ডিফেন্ডার বিশ্বনাথকে স্ট্রাইকার হিসেবে খেলালেন ডুলি রোনালদোর ২৩ বছরের কীর্তি মাপবেন কী দিয়ে রোনালদোর ২৩ বছরের কীর্তি মাপবেন কী দিয়ে রোনালদোর বিদায়ের নেপথ্যে কী রোনালদোর বিদায়ের নেপথ্যে কী বাংলাদেশকে দুবার অলআউট করতে চান উইকহাম, তাসকিন বললেন ‘ও নতুন এসেছে’ বাংলাদেশকে দুবার অলআউট করতে চান উইকহাম, তাসকিন বললেন ‘ও নতুন এসেছে’ অভিমানেই অবসর, তবুও রোনালদো অমলিন অভিমানেই অবসর, তবুও রোনালদো অমলিন
advertisement

এখনো এক টাকা জরিমানা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জমা দিতে যেতে হয় ব্যাংকে

এখনো এক টাকা জরিমানা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জমা দিতে যেতে হয় ব্যাংকে
ব্যাংকে জমা দেওয়ার জরিমানার নথি

জরিমানা মাত্র এক টাকা। কিন্তু সেই টাকা জমা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে যেতে হয় ব্যাংকে, দাঁড়াতে হয় লাইনে। লাইব্রেরির বই ফেরত দিতে আট-নয় দিন দেরির কারণে এমন পরিস্থিতিতে পড়েন শিক্ষার্থীরা।প্রযুক্তিনির্ভর সেবার যুগে এসে এক টাকা জরিমানা দিতে ব্যাংকে যাওয়ার এমন নিয়ম অনেকের কাছে বিস্ময়কর মনে হতে পারে। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ও এর অধীন বিজ্ঞান পাঠাগারে বছরের পর বছর ধরে এ নিয়ম চলে আসছে।

বিশ্ববিদ্যালয়ের অন্য অনেক সেবা অনলাইনে চালু হলেও গ্রন্থাগারের জরিমানা পরিশোধের পদ্ধতি বদলায়নি।বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট ঘিরে।

আজ বৃহস্পতিবার বিষয়টি নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাবিলা হক।বই ফেরত দিতে আট-নয় দিন দেরি হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সায়েন্স লাইব্রেরি (বিজ্ঞান পাঠাগার) থেকে নাবিলা হককে এক টাকা জরিমানা করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ছাত্রীকে নিয়ে প্রাইভেট শিক্ষক উধাও

ছাত্রীকে নিয়ে প্রাইভেট শিক্ষক উধাও
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাজিব হোসেন (৩৮) নামের এক প্রাইভেট শিক্ষক দশম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে নিয়ে উধাও হয়েছেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মৃত্যুর পরের প্রথম রাত: কবরে কী ঘটে মানুষের সঙ্গে

মৃত্যুর পরের প্রথম রাত: কবরে কী ঘটে মানুষের সঙ্গে

মৃত্যুর পর থেকে কেয়ামত পর্যন্ত সময়টিকে ‘বরজখ’ (অন্তর্বর্তীকালীন জগত) বলা হয়। আর কবর হলো পরকালের প্রথম গন্তব্য।

আত্মীয়স্বজন যখন মৃত ব্যক্তিকে অন্ধকার কবরে একাকী রেখে ফিরে আসে, তখন শুরু হয় তার জীবনের সবচেয়ে কঠিন ও অপরিচিত এক অধ্যায়—কবরের প্রথম রাত।ওসমান (রা.) কবরের পাশে দাঁড়ালে অঝোরে কাঁদতেন; কারণ মহানবী (সা.) বলেছেন, কবর হলো পরকালের প্রথম ঘাঁটি, কেউ এখানে মুক্তি পেলে তার পরের স্তরগুলো সহজ হয়ে যায়।একাকিত্ব ও কবরের চাপ মৃত ব্যক্তিকে দাফন করে স্বজনেরা যখন ফিরে যায়, মৃত ব্যক্তি তখন তাদের জুতার আওয়াজ শুনতে পান।

এরপরই শুরু হয় কবরের প্রথম ও অত্যন্ত ভীতিকর একটি অভিজ্ঞতা—যাকে হাদিসের ভাষায় ‘দাবগাতুল কবর’ (কবরের চাপ) বলা হয়।মাটি তার ভেতরের বাসিন্দাকে চারদিক থেকে প্রবল জোরে চেপে ধরে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন