দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের জার্সিতে আর দেখা যাবে না ফুটবলের এই মহাতারকাকে। ৪১ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর মধ্য দিয়ে শেষ হলো পর্তুগিজ ফুটবলের এক গৌরবময় অধ্যায়।
যে খেলোয়াড় দুই দশকের বেশি সময় ধরে দেশের কোটি মানুষের স্বপ্ন বয়ে বেড়িয়েছেন, গড়েছেন একের পর এক রেকর্ড, তাঁর বিদায় তাই কেবল একজন ফুটবলারের অবসর নয়; এটি একটি যুগের সমাপ্তি।তবে রোনালদোর এই সিদ্ধান্তের পেছনে রয়েছে নানা ঘটনা।
পর্তুগালের কোচ জর্জ জেসুসের সঙ্গে বিরোধ, দলের হয়ে খেলার সুযোগ নিয়ে অসন্তোষ এবং বয়সের সঙ্গে শারীরিক সক্ষমতার পরিবর্তন—সবকিছু মিলিয়েই হয়তো আন্তর্জাতিক ফুটবল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।পর্তুগালের হয়ে ২৩ বছরে ২৩৪ ম্যাচ খেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদোজেসুসের সঙ্গে বিরোধ, বিদায়ের সূত্রপাতরোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়টি মোটেও সুখকর ছিল না।
সূত্র: প্রথম আলো

বাংলাদেশকে দুবার অলআউট করতে চান উইকহাম, তাসকিন বললেন ‘ও নতুন এসেছে’
অভিমানেই অবসর, তবুও রোনালদো অমলিন
রোনালদোর উত্থান, অর্জন ও বিদায়: ১৫ ছবিতে এক কিংবদন্তির গল্প
অবশেষে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো
অবশেষে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন