advertisement

প্রায় দুই লাখ টাকার শাড়ি পরে মিস ইউনিভার্সে অংশ নিতে গেলেন ভারতের কাজিয়া

প্রায় দুই লাখ টাকার শাড়ি পরে মিস ইউনিভার্সে অংশ নিতে গেলেন ভারতের কাজিয়া
মিস ইউনিভার্স ২০২৬–এ ভারতের প্রতিযোগী কাজিয়া লিজ মেজো
ফটো কার্ড প্রিন্ট

মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৫তম আসরে অংশ নিতে পুয়ের্তো রিকোর উদ্দেশে রওনা হয়েছেন বিভিন্ন দেশের প্রতিযোগীরা। কয়েক দিনের মধ্যেই শুরু হবে তাঁদের আনুষ্ঠানিকতা ও নানা কার্যক্রম। ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। এবার ভারতের প্রতিনিধিত্ব করবেন কেরালার মডেল কাজিয়া লিজ মেজো৫ নভেম্বর নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন কাজিয়া লিজ মেজো।

ছবিতে দেখা গেছে, ভারতের জাতীয় পতাকা হাতে (একদল সদস্যদের সঙ্গে) পুয়ের্তো রিকোর উদ্দেশে যাত্রা করছেন কাজিয়া। তবে তাঁর সাজের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে মেরুন রঙের একটি শাড়ি। ১ লাখ ৪২ হাজার রুপির শাড়িতে কাজিয়াবিমানবন্দরে যাওয়ার সময়ের সাজের ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন কাজিয়া। মেরুন রঙের শাড়িটির নকশা করেছেন সামান্থা চৌহান। অর্গানজা ও র-সিল্ক কাপড়ের মিশ্রণে তৈরি শাড়িটিতে আছে সোনালি জরির সূক্ষ্ম কারুকাজ।

ডিজাইনারের অফিশিয়াল ওয়েবসাইটে শাড়িটির দাম ১ লাখ ৪২ হাজার ভারতীয় রুপি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

‘বরবাদ’ নির্মাতার সঙ্গে প্রেমের গুঞ্জন, দীঘি বললেন... ‘বরবাদ’ নির্মাতার সঙ্গে প্রেমের গুঞ্জন, দীঘি বললেন... ষড়যন্ত্র নাকি অন্য কিছু? সাফল্য পেয়েও বলিউড ছাড়েন কমল হাসান ষড়যন্ত্র নাকি অন্য কিছু? সাফল্য পেয়েও বলিউড ছাড়েন কমল হাসান রিপলি’স বিলিভ ইট অর নট! রিপলি’স বিলিভ ইট অর নট! ভাবুক সম্রাট ভাবুক সম্রাট সবজান্তা সমীপেষু সবজান্তা সমীপেষু
advertisement

এক দশকে স্পটিফাইয়ের সাবস্ক্রিপশনের দাম কতটা বাড়ল?

বিশ্বের সবচেয়ে বড় মিউজিক স্ট্রিমিং সেবাগুলোর একটি স্পটিফাই। ২০০৮ সালে কয়েকটি নির্দিষ্ট দেশে যাত্রা শুরু করে প্ল্যাটফর্মটি। যুক্তরাষ্ট্রে পৌঁছাতে এর প্রায় তিন বছর সময় লাগে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রতিষ্ঠাবার্ষিকীতে রায়গঞ্জে পত্রিকা বিক্রেতাদের মিষ্টিমুখ করাল বন্ধুসভা

প্রতিষ্ঠাবার্ষিকীতে রায়গঞ্জে পত্রিকা বিক্রেতাদের মিষ্টিমুখ করাল বন্ধুসভা
প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রায়গঞ্জ বন্ধুসভার উদ্যোগে পত্রিকা বিক্রেতাদের মিষ্টিমুখ করানো হয়

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পত্রিকা বিক্রেতাদের মিষ্টিমুখ করানো হয়েছে। প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভা এ আয়োজন করে। ৫ নভেম্বর সকালে ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার চান্দাইকোনা বাজারের পত্রিকা স্ট্যান্ডে গিয়ে বন্ধুসভার সদস্যরা তাঁদের মিষ্টিমুখ করান।পত্রিকার এজেন্ট আমিনুল ইসলাম বলেন, ‘প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে আমাদের মিষ্টিমুখ করানো হয়েছে।

এটা আমাদের জন্য খুবই আনন্দের।’রফিকুল ইসলাম নামের আরেকজন পত্রিকা এজেন্ট বলেন, ‘প্রথম আলো বরাবরের মতো আজকেও আমাদের মনে রেখেছে।’পত্রিকা বিক্রেতা সামিদুল ইসলাম বলেন, ‘প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর মিষ্টি পেয়ে আনন্দিত হয়েছি। সবচেয়ে বড় কথা প্রথম আলো বন্ধুসভার সদস্যরা আমাদের মনে রেখেছেন।’একই ধরনের কথা বলেন আরও দুজন।

এ সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ বন্ধুসভার সভাপতি আতিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।সভাপতি, রায়গঞ্জ বন্ধুসভা

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঢোলের তালে লাঠিখেলা, শত বছর পরও জমজমাট এই মেলা

ঢোলের তালে লাঠিখেলা, শত বছর পরও জমজমাট এই মেলা
লাঠি হাতে লাঠিয়ালরা কসরত ও নৈপুণ্য প্রদর্শন করছেন। গতকাল শুক্রবার দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলার ডুমুরশিয়া গ্রামের ডুমুরশিয়া ডিসি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে

ঢোলের শব্দের সঙ্গে শুরু হয় লাঠির ছন্দময় লড়াই। কখনো আক্রমণ, কখনো প্রতিরোধ। লাঠিয়ালদের ক্ষিপ্রতা আর কৌশল দেখতে মাঠজুড়ে দর্শকের ভিড়। কেউ এসেছেন পাশের গ্রাম থেকে, কেউ দূরদূরান্ত থেকে। মাঠের বাইরে বসেছে মেলা। কোথাও খাবারের দোকান, কোথাও খেলনা, কোথাও আবার বড় বড় মাছ নিয়ে বসেছেন জেলেরা। সব মিলিয়ে উৎসবের অন্য রকম আমেজ।এ দৃশ্য মাগুরার মহম্মদপুর উপজেলার ডুমুরশিয়া গ্রামের।

প্রতিবছর কার্তিক মাসের ১৬ তারিখে এখানে বসে ঐতিহ্যবাহী লাঠিখেলার মেলা। এবার ২১ কার্তিক, গতকাল শুক্রবার শুরু হয়েছে দুই দিনব্যাপী ১০৬তম আয়োজন। শুক্রবার দুপুরে ডুমুরশিয়া ডিসি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মেলার উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ সময় লাঠিয়ালদের সঙ্গে তিনি নিজেও লাঠিখেলায় অংশ নেন। দর্শকেরা লাঠিখেলা উপভোগ করেন। সন্ধ্যার পর একই স্থানে বসে বিচারগানের আসর।

১৯১৩ সালের পর কোনো এক সময় থেকে নিয়মিত এ আয়োজন হয়ে আসছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন