advertisement

ঢাকার কম্পিউটার বাজারে নির্দিষ্ট মডেলের মাদারবোর্ডের দাম বেড়েছে

ঢাকার কম্পিউটার বাজারে নির্দিষ্ট মডেলের মাদারবোর্ডের দাম বেড়েছে
ইসিএস কম্পিউটার সিটিতে প্রযুক্তিপণ্য পছন্দ করছেন এক ক্রেতা
ফটো কার্ড প্রিন্ট

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে বেশ কয়েকটি মডেলের মাদারবোর্ডের দাম বেড়েছে। বাজার ঘুরে দেখা গেছে, ব্র্যান্ড ও মডেলভেদে মাদারবোর্ডের দাম এক হাজার টাকা থেকে দুই হাজার টাকা পর্যন্ত বেড়েছে। তবে কম্পিউটারের অন্যান্য যন্ত্রাংশের দামে তেমন কোনো পরিবর্তন হয়নি। ফলে র‍্যাম, প্রসেসর, এসএসডি, গ্রাফিকস কার্ড, হার্ডডিস্ক, মনিটরসহ অন্যান্য পণ্য গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে।

ঢাকার একাধিক কম্পিউটারবাজার ঘুরে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের দাম তুলে ধরা হলো।প্রসেসরইন্টেল: কোর আলট্রা ৯ ২৮৫কে ৫.৭০ গিগাহার্টজ (গি.হা.) ৬২ হাজার টাকা, কোর আই-৯ ৬.০০ গি.হা. ১৪ প্রজন্ম র‍্যাপ্টর লেক রিফ্রেশ ৫৬ হাজার টাকা, কোর আলট্রা ৭ ২৬৫কে (৫.৫ গি.হা.) ৩৫ হাজার টাকা, কোর আই-৭ ৫.৬০ গি.হা. ১৪ প্রজন্ম ৫০ হাজার টাকা, কোর আই-৭ ৫.৪০ গি.হা. ১৩ প্রজন্ম ৪৩ হাজার টাকা, কোর আলট্রা–৫ ২৪৫ কেএফ (৫.২ গি.হা.) ৩৮ হাজার টাকা, কোর আই–৫ (৫.৩০ গি.হা.) ১৪৬০০কেএফ ১৪ প্রজন্ম ৩৮ হাজার টাকা, কোর আই–৫ (৪.৬০ গি.হা.) ১৩ প্রজন্ম ১৯ হাজার ৫০০ টাকা এবং কোর আই–৩ (৪.৫০ গি.হা.) ১৩ প্রজন্ম ১৬ হাজার ৫০০ টাকা।এএমডি: রাইজেন–৯ ৭৯৫০এক্স ৪.৫ গি.হা. ৪৫ হাজার ৫০০ টাকা, রাইজেন–৭ ৫৭০০জি ৩.৮– ৪.৬ গি.হা. ২৩ হাজার ৫০০ টাকা, রাইজেন–৫ ৫৬০০জি ৩.৬–৪.৬ গি.হা. ১৯ হাজার টাকা।মাদারবোর্ডএমএসআই: এ৫২০ এম–এ প্রো (ডিডিআর ৪) ৮ হাজার টাকা, প্রো এইচ ৬১০ এম–ই (ডিডিআর ৪) ১০ হাজার টাক...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এআইয়ের কারণে অনেক চাকরি যেমন চলে যাবে, আবার নতুন চাকরি তৈরি হবে এআইয়ের কারণে অনেক চাকরি যেমন চলে যাবে, আবার নতুন চাকরি তৈরি হবে নারায়ণগঞ্জে গ্যাজেট অ্যান্ড গিয়ারের নতুন বিক্রয়কেন্দ্র নারায়ণগঞ্জে গ্যাজেট অ্যান্ড গিয়ারের নতুন বিক্রয়কেন্দ্র আইফোন ও আইপ্যাডের জন্য এক্সের নতুন আইকন, বদলাবেন যেভাবে আইফোন ও আইপ্যাডের জন্য এক্সের নতুন আইকন, বদলাবেন যেভাবে সিম সোয়াপিং করে যেভাবে প্রতারণা হয় সিম সোয়াপিং করে যেভাবে প্রতারণা হয় রাঙামাটির কাপ্তাই উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করল আম্বার আইটি রাঙামাটির কাপ্তাই উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করল আম্বার আইটি
advertisement

‘একই কাণ্ড’ বললেন মাহফুজ আলম, ‘রাজনৈতিক জার্নি অনেক বাকি’ বললেন তাসনিম জারা

‘একই কাণ্ড’ বললেন মাহফুজ আলম, ‘রাজনৈতিক জার্নি অনেক বাকি’ বললেন তাসনিম জারা
মাহফুজ আলম (বাঁ থেকে) সামান্তা শারমিন ,তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করার পর সামান্তা শারমিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন মাহফুজ আলম ও তাসনিম জারা।সামান্তা শারমিনকে নিয়ে অপপ্রচার করা হয়েছে বলে অভিযোগ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম অল্টারনেটিভসের সংগঠক মাহফুজ আলম।

অন্যদিকে সামান্তার ভূয়সী প্রশংসা করেছেন চিকিৎসক ও তরুণ রাজনীতিক তাসনিম জারা।গতকাল বৃহস্পতিবার বিকেলে এনসিপি থেকে পদত্যাগ করেন সামান্তা শারমিন। এরপর রাতে তাঁকে নিয়ে ফেসবুকে প্রশংসামূলক পোস্ট দেন তাসনিম জারা। আজ শুক্রবার সকালে সামান্তা শারমিনকে নিয়ে ফেসবুকে পোস্ট দেন মাহফুজ আলম।মাহফুজ আলমের ফেসবুক পোস্টের স্ক্রিনশটজাতীয় নাগরিক কমিটি থেকে গঠিত হয়ছিল এনসিপি। নাগরিক কমিটির মুখপাত্র ছিলেন সামান্তা শারমিন।

এই প্রসঙ্গ টেনে মাহফুজ আলম তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ছয় সদস্যের বৈষম্যবিরোধী লিয়াজোঁ কমিটি থেকে চার শতাধিক কমিটির জাতীয় নাগরিক কমিটিতে উত্তরণ ও বিস্তারে যাঁদের মুখ্য অবদান আছে, তাঁদের নিয়ে নোংরামি ও অপপ্রচার একটা বাজে নজির।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মেগার চেয়ে ১৭৪৭ গুণ দ্রুত ডিএনএ সিকুয়েন্স সফটওয়্যার উদ্ভাবন করলেন বাকৃবির গবেষকেরা

মেগার চেয়ে ১৭৪৭ গুণ দ্রুত ডিএনএ সিকুয়েন্স সফটওয়্যার উদ্ভাবন করলেন বাকৃবির গবেষকেরা
সেমিনারে বক্তব্য রাখছেন গবেষকেরা

মানুষের শরীরের প্রতিটি কোষে রয়েছে ডিএনএ। জীবের বংশগত বৈশিষ্ট্যের অনেক তথ্য লেখা থাকে এই ডিএনএতে। শুধু মানুষ নয়, উদ্ভিদ, প্রাণী কিংবা অণুজীব—প্রতিটি জীবের ডিএনএর গঠন ও বিন্যাসে রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য। বিজ্ঞানীরা ডিএনএর এই বিন্যাস বিশ্লেষণ করে জানতে পারেন বিভিন্ন জীবের মধ্যে কতটা মিল, তাদের বিবর্তনীয় সম্পর্ক কেমন, এমনকি কোন জীবের সঙ্গে অন্য জীবের আত্মীয়তা বেশি। কিন্তু এত বিপুল তথ্য বিশ্লেষণ করা মোটেও সহজ কাজ নয়।

বিশেষ করে অনেকগুলো ডিএনএ সিকোয়েন্স একসঙ্গে তুলনা করতে গেলে সময় লাগে অনেক। এই কাজ সহজ ও দ্রুত করতে নতুন একটি সফটওয়্যার তৈরি করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষকেরা।গবেষক দলের দাবি, নতুন এই সফটওয়্যার জনপ্রিয় ডিএনএ বিশ্লেষণ সফটওয়্যার মেগার (MEGA—Molecular Evolutionary Genetics Analysis) চেয়ে সর্বোচ্চ ১৭৪৭ গুণ দ্রুত কাজ করতে পারে।

প্রচলিত পদ্ধতিতে যে বিশ্লেষণ করতে প্রায় এক মাস পর্যন্ত সময় লাগতে পারে, নতুন সফটওয়্যারে একই কাজ করা সম্ভব কয়েক সেকেন্ডে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

থানচি থেকে রুমা: দুর্গম পথে নিজেকে জানার অভিযান

থানচি থেকে রুমা: দুর্গম পথে নিজেকে জানার অভিযান
ইন হোটেলে সতেজ হয়ে সকালের নাশতা সেরে নেওয়া

পর্ব ১কিছু যাত্রা মানুষকে শুধু পাহাড়ের গভীরে নিয়ে যায় না, নিয়ে যায় নিজের অস্তিত্বের শেষ সীমা পর্যন্ত। যেখানে প্রতিটি পদক্ষেপে অনিশ্চয়তা, প্রতিটি বাঁকে অজানা বিপদ আর ক্লান্ত শরীরের কাছে বারবার হার মানতে চাওয়া মন। তবু মানুষ এগিয়ে যায় সাহস, জেদ আর বেঁচে থাকার অদম্য ইচ্ছাকে সঙ্গী করে। থানচি–রুমা সার্কিট ট্রেইলে আমার চার দিনের অভিযান ছিল তেমনই এক অভিজ্ঞতা।

জীবনের সবচেয়ে কঠিন, ভয়ংকর অথচ অবিস্মরণীয় এ যাত্রায় দেখেছি তিনটি বুনো জলপ্রপাত—তারপে সাইতার, জাদিপাই ও ত্লাবং। তবে এ গল্প শুধু পাহাড় আর জলপ্রপাতের নয়; এ গল্প ভয়কে জয় করার, অচেনা মানুষের আপন হয়ে ওঠার এবং প্রকৃতির বিশালতার সামনে নিজেকে নতুন করে আবিষ্কার করার।চকরিয়া থেকে আলীকদম হয়ে থানচি: পাহাড়ের পথে যাত্রা শুরুঢাকা থেকে বাসে চকরিয়া। সেখান থেকে ফাইস্যাখালী হয়ে চান্দের গাড়িতে আলীকদমের পানবাজার।

আঁকাবাঁকা পাহাড়ি সড়ক, সবুজ উপত্যকা আর মেঘের ছায়ায় ঢাকা দূরের চূড়া—পথের শুরুতেই প্রকৃতি যেন আমাদের অন্য এক জগতে স্বাগত জানাল।ইন হোটেলে সতেজ হয়ে সকালের নাশতা সেরে নেওয়াআলীকদমে দামতুয়া ইন হোটেলে সতেজ হয়ে সকালের নাশতা সেরে আবার রওনা দিলাম থানচির উদ্দেশে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন