advertisement

এখন থেকে অংশীদারি ব্যবসা ও সোসাইটির নিবন্ধন হবে ৩০ কার্যদিবসে

এখন থেকে অংশীদারি ব্যবসা ও সোসাইটির নিবন্ধন হবে ৩০ কার্যদিবসে
আরজেএসসি
ফটো কার্ড প্রিন্ট

অংশীদারি ব্যবসা ও সোসাইটি নিবন্ধনে দীর্ঘসূত্রতা কমানোর সময়সীমা বেঁধে দিয়েছে সরকার। এখন থেকে আবেদন পাওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন দিতে হবে। আর দীর্ঘদিন ধরে ঝুলে থাকা আবেদন আগামী তিন মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। এ জন্য নতুন নির্দেশনা জারি করেছে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি)।

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে থাকা সংস্থাটি গত সোমবার এমন নির্দেশনা জারি করেছে।এ নিয়ে জানতে চাইলে আরজেএসসির নিবন্ধক (অতিরিক্ত সচিব) আহমেদ উল্লাহ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ নিশ্চিত, নাগরিকসেবা সহজ ও অনিষ্পন্ন আবেদন দ্রুত নিষ্পত্তি করা এবং দাপ্তরিক কাজে গতিশীলতা ও স্বচ্ছতা আনার উদ্দেশে নির্দেশনাটি দেওয়া হয়েছে।নির্দেশনায় বলা হয়েছে, অনলাইনে নিবন্ধনের আবেদন পাওয়ার তারিখ থেকে ৩০ কার্যদিবসের মধ্যে যাচাই-বাছাই করে নিবন্ধন দেওয়া হবে।

নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন দেওয়া সম্ভব না হলে কারণ উল্লেখ করে তা পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে জানিয়ে দেওয়া হবে।আবেদনে কোনো ত্রুটি বা ঘাটতি থাকলে তা সংশোধন বা পূরণের জন্য আবেদনকারীকে ৭ থেকে ১৫ দিনের সময় প্রদান করা হবে এবং আবেদনকারীকে বিষয়টি ই-মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।জমে থাকা আবেদনগুলো তিন মাসের মধ্যে চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম দেশ হতে হবে: রাষ্ট্রপতি এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম দেশ হতে হবে: রাষ্ট্রপতি পরিস্থিতির উন্নতি না হলে কারখানা বন্ধ রাখতে চান পোশাকশিল্পের মালিকেরা পরিস্থিতির উন্নতি না হলে কারখানা বন্ধ রাখতে চান পোশাকশিল্পের মালিকেরা তেল–গ্যাস খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানোর আহ্বান তেল–গ্যাস খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানোর আহ্বান মজুরি বোর্ডের দ্বিতীয় সভা সোমবার, 
প্রস্তাব দেবেন শ্রমিকপক্ষের প্রতিনিধি মজুরি বোর্ডের দ্বিতীয় সভা সোমবার, প্রস্তাব দেবেন শ্রমিকপক্ষের প্রতিনিধি গ্রিন ডেল্টাসহ দুই কোম্পানির মেরিন কার্গো বিমা পলিসি বিক্রিতে ৩ মাসের নিষেধাজ্ঞা গ্রিন ডেল্টাসহ দুই কোম্পানির মেরিন কার্গো বিমা পলিসি বিক্রিতে ৩ মাসের নিষেধাজ্ঞা
advertisement

‘একই কাণ্ড’ বললেন মাহফুজ আলম, ‘রাজনৈতিক জার্নি অনেক বাকি’ বললেন তাসনিম জারা

‘একই কাণ্ড’ বললেন মাহফুজ আলম, ‘রাজনৈতিক জার্নি অনেক বাকি’ বললেন তাসনিম জারা
মাহফুজ আলম (বাঁ থেকে) সামান্তা শারমিন ,তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করার পর সামান্তা শারমিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন মাহফুজ আলম ও তাসনিম জারা।সামান্তা শারমিনকে নিয়ে অপপ্রচার করা হয়েছে বলে অভিযোগ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম অল্টারনেটিভসের সংগঠক মাহফুজ আলম।

অন্যদিকে সামান্তার ভূয়সী প্রশংসা করেছেন চিকিৎসক ও তরুণ রাজনীতিক তাসনিম জারা।গতকাল বৃহস্পতিবার বিকেলে এনসিপি থেকে পদত্যাগ করেন সামান্তা শারমিন। এরপর রাতে তাঁকে নিয়ে ফেসবুকে প্রশংসামূলক পোস্ট দেন তাসনিম জারা। আজ শুক্রবার সকালে সামান্তা শারমিনকে নিয়ে ফেসবুকে পোস্ট দেন মাহফুজ আলম।মাহফুজ আলমের ফেসবুক পোস্টের স্ক্রিনশটজাতীয় নাগরিক কমিটি থেকে গঠিত হয়ছিল এনসিপি। নাগরিক কমিটির মুখপাত্র ছিলেন সামান্তা শারমিন।

এই প্রসঙ্গ টেনে মাহফুজ আলম তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ছয় সদস্যের বৈষম্যবিরোধী লিয়াজোঁ কমিটি থেকে চার শতাধিক কমিটির জাতীয় নাগরিক কমিটিতে উত্তরণ ও বিস্তারে যাঁদের মুখ্য অবদান আছে, তাঁদের নিয়ে নোংরামি ও অপপ্রচার একটা বাজে নজির।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মেগার চেয়ে ১৭৪৭ গুণ দ্রুত ডিএনএ সিকুয়েন্স সফটওয়্যার উদ্ভাবন করলেন বাকৃবির গবেষকেরা

মেগার চেয়ে ১৭৪৭ গুণ দ্রুত ডিএনএ সিকুয়েন্স সফটওয়্যার উদ্ভাবন করলেন বাকৃবির গবেষকেরা
সেমিনারে বক্তব্য রাখছেন গবেষকেরা

মানুষের শরীরের প্রতিটি কোষে রয়েছে ডিএনএ। জীবের বংশগত বৈশিষ্ট্যের অনেক তথ্য লেখা থাকে এই ডিএনএতে। শুধু মানুষ নয়, উদ্ভিদ, প্রাণী কিংবা অণুজীব—প্রতিটি জীবের ডিএনএর গঠন ও বিন্যাসে রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য। বিজ্ঞানীরা ডিএনএর এই বিন্যাস বিশ্লেষণ করে জানতে পারেন বিভিন্ন জীবের মধ্যে কতটা মিল, তাদের বিবর্তনীয় সম্পর্ক কেমন, এমনকি কোন জীবের সঙ্গে অন্য জীবের আত্মীয়তা বেশি। কিন্তু এত বিপুল তথ্য বিশ্লেষণ করা মোটেও সহজ কাজ নয়।

বিশেষ করে অনেকগুলো ডিএনএ সিকোয়েন্স একসঙ্গে তুলনা করতে গেলে সময় লাগে অনেক। এই কাজ সহজ ও দ্রুত করতে নতুন একটি সফটওয়্যার তৈরি করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষকেরা।গবেষক দলের দাবি, নতুন এই সফটওয়্যার জনপ্রিয় ডিএনএ বিশ্লেষণ সফটওয়্যার মেগার (MEGA—Molecular Evolutionary Genetics Analysis) চেয়ে সর্বোচ্চ ১৭৪৭ গুণ দ্রুত কাজ করতে পারে।

প্রচলিত পদ্ধতিতে যে বিশ্লেষণ করতে প্রায় এক মাস পর্যন্ত সময় লাগতে পারে, নতুন সফটওয়্যারে একই কাজ করা সম্ভব কয়েক সেকেন্ডে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

থানচি থেকে রুমা: দুর্গম পথে নিজেকে জানার অভিযান

থানচি থেকে রুমা: দুর্গম পথে নিজেকে জানার অভিযান
ইন হোটেলে সতেজ হয়ে সকালের নাশতা সেরে নেওয়া

পর্ব ১কিছু যাত্রা মানুষকে শুধু পাহাড়ের গভীরে নিয়ে যায় না, নিয়ে যায় নিজের অস্তিত্বের শেষ সীমা পর্যন্ত। যেখানে প্রতিটি পদক্ষেপে অনিশ্চয়তা, প্রতিটি বাঁকে অজানা বিপদ আর ক্লান্ত শরীরের কাছে বারবার হার মানতে চাওয়া মন। তবু মানুষ এগিয়ে যায় সাহস, জেদ আর বেঁচে থাকার অদম্য ইচ্ছাকে সঙ্গী করে। থানচি–রুমা সার্কিট ট্রেইলে আমার চার দিনের অভিযান ছিল তেমনই এক অভিজ্ঞতা।

জীবনের সবচেয়ে কঠিন, ভয়ংকর অথচ অবিস্মরণীয় এ যাত্রায় দেখেছি তিনটি বুনো জলপ্রপাত—তারপে সাইতার, জাদিপাই ও ত্লাবং। তবে এ গল্প শুধু পাহাড় আর জলপ্রপাতের নয়; এ গল্প ভয়কে জয় করার, অচেনা মানুষের আপন হয়ে ওঠার এবং প্রকৃতির বিশালতার সামনে নিজেকে নতুন করে আবিষ্কার করার।চকরিয়া থেকে আলীকদম হয়ে থানচি: পাহাড়ের পথে যাত্রা শুরুঢাকা থেকে বাসে চকরিয়া। সেখান থেকে ফাইস্যাখালী হয়ে চান্দের গাড়িতে আলীকদমের পানবাজার।

আঁকাবাঁকা পাহাড়ি সড়ক, সবুজ উপত্যকা আর মেঘের ছায়ায় ঢাকা দূরের চূড়া—পথের শুরুতেই প্রকৃতি যেন আমাদের অন্য এক জগতে স্বাগত জানাল।ইন হোটেলে সতেজ হয়ে সকালের নাশতা সেরে নেওয়াআলীকদমে দামতুয়া ইন হোটেলে সতেজ হয়ে সকালের নাশতা সেরে আবার রওনা দিলাম থানচির উদ্দেশে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন