মূল সূত্র: বিস্তারিত পড়ুন
৭ নভেম্বরের বিপ্লব ছিল ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ: রাশেদ খাঁন
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
সুসিকে সরিয়ে কট্টর অভিবাসনবিরোধী মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ করে কী বার্তা দিচ্ছেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি উইলিসকে সরিয়ে দিয়েছেন। তাঁর জায়গায় গতকাল শুক্রবার নিয়োগ দিয়েছেন ট্রাম্পের দীর্ঘদিনের উপদেষ্টা অভিবাসন ইস্যুতে কট্টরপন্থী হিসেবে পরিচিত স্টিফেন মিলারকে।ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত নীতিগুলো প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মিলার।
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর মিলারের এই নিয়োগ ইঙ্গিত দিচ্ছে, ট্রাম্প এখনো তাঁর আগের অবস্থানে অটল আছেন।মধ্যবর্তী নির্বাচনে জয়ের মধ্য দিয়ে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেয়েছে ডেমোক্রেটিক পার্টি। ফলে তারা ট্রাম্প প্রশাসনে মিলার ভূমিকা নিয়ে তদন্ত করতে পারবে। আগামী বছরের জানুয়ারিতে নতুন কংগ্রেসের যাত্রা শুরু হবে।৪১ বছর বয়সী মিলার ট্রাম্পের অন্যতম কট্টর সমর্থক।
বিপুলসংখ্যক অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের অন্যতম রূপকার হিসেবে দেখা হয় তাঁকে।ক্যারোলাইনা অঙ্গরাজ্যের ডিউক বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় রক্ষণশীল ছাত্রসংগঠন ডিউক কনজারভেটিভ ইউনিয়নের নেতৃত্ব দেন মিলার।
সূত্র: প্রথম আলো
বেসরকারি সংস্থায় ৪০০ পদে নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াই আবেদন
বেসরকারি সংস্থা সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেসে (সিদীপ) দুই ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ৪০০।
আবেদনের শেষ তারিখ ২৮ নভেম্বর ২০২৬।চাকরির বিবরণ ১. পদের নাম: ফিল্ড অফিসার (গ্রেড-১৫)পদসংখ্যা: ২০০বেতন-ভাতা৬ মাস শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে ২৪,৫০০ টাকা, স্থায়ীকরণের পর মোট ৩২,৩৮০ টাকা।দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা: ভিসায় পরিবর্তন, পড়া শেষে তিন বছর থাকার সুযোগ২. পদের নাম: ফিল্ড অফিসার (গ্রেড-১৬)পদসংখ্যা: ২০০বেতন-ভাতা৬ মাস শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে ২২,৫০০ টাকা, স্থায়ীকরণের পর মোট ২৯,৫১০ টাকা।অন্যান্য সুবিধাবছরে ২টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, উৎসাহ বোনাস (প্রযোজ্য ক্ষেত্রে), বদলিজনিত ভাতা, ভ্রমণ ভাতাসহ অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।
স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বীমা এবং পেনশন–সুবিধা রয়েছে।বেতন-ভাতার বাইরে মোটর সাইকেল ব্যবহার সাপেক্ষে ২ হাজার ১০০ টাকা জ্বালানি ভাতা এবং ৫০০ টাকা যানবাহন রক্ষণাবেক্ষণ ভাতা প্রাপ্য হবেন।
সূত্র: প্রথম আলো

৭ নভেম্বরের বিপ্লব ছিল ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ: রাশেদ খাঁন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন