advertisement

‘বরবাদ’ নির্মাতার সঙ্গে প্রেমের গুঞ্জন, দীঘি বললেন...

‘বরবাদ’ নির্মাতার সঙ্গে প্রেমের গুঞ্জন, দীঘি বললেন...
প্রার্থনা ফারদিন দীঘি
ফটো কার্ড প্রিন্ট

চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির ব্যক্তিগত জীবন নিয়ে শোবিজে নতুন আলোচনা। ‘বরবাদ’ নির্মাতা মেহেদী হাসানের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক রয়েছে, এমন গুঞ্জন ছড়িয়েছে। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন দীঘি। তবে সরাসরি সম্পর্কের বিষয়ে কিছু না বলে গুঞ্জনকে স্বাভাবিক বলেই মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন অভিনেত্রী। সেখানে তাঁকে ঘিরে ছড়িয়ে পড়া প্রেমের গুঞ্জন নিয়ে জানতে চাওয়া হয়।

জবাবে দীঘি জানান, এসব আলোচনা নিয়ে খুব একটা ভাবেন না তিনি। এমনকি গুঞ্জনে বিরক্ত হওয়ারও কিছু দেখেন না।প্রার্থনা ফারদিন দীঘি। ফেসবুক থেকে দীঘির ভাষায়, ‘আমি জানিও না কে ছড়ায়, আমি জানিও না কী গুঞ্জন হয়। আমি এসবের খুব বাইরে। গুঞ্জন হবে, এটা খুব স্বাভাবিক।

আমাকে নিয়ে গুঞ্জন হয়েও থাকলে যতক্ষণ পর্যন্ত আমি নিজের মুখে কিছু বলছি না, ততক্ষণ সেটা গুঞ্জনই।’অভিনেত্রীর মতে, শোবিজের পরিচিত মুখদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহ থাকতেই পারে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

প্রায় দুই লাখ টাকার শাড়ি পরে মিস ইউনিভার্সে অংশ নিতে গেলেন ভারতের কাজিয়া প্রায় দুই লাখ টাকার শাড়ি পরে মিস ইউনিভার্সে অংশ নিতে গেলেন ভারতের কাজিয়া ষড়যন্ত্র নাকি অন্য কিছু? সাফল্য পেয়েও বলিউড ছাড়েন কমল হাসান ষড়যন্ত্র নাকি অন্য কিছু? সাফল্য পেয়েও বলিউড ছাড়েন কমল হাসান রিপলি’স বিলিভ ইট অর নট! রিপলি’স বিলিভ ইট অর নট! ভাবুক সম্রাট ভাবুক সম্রাট সবজান্তা সমীপেষু সবজান্তা সমীপেষু
advertisement

৭ নভেম্বরের বিপ্লব ছিল ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ: রাশেদ খাঁন

১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি জনতার বিপ্লব ছিল মূলত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সিপাহি ও সাধারণ জনতার এক ঐতিহাসিক প্রতিরোধ।...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সুসিকে সরিয়ে কট্টর অভিবাসনবিরোধী মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ করে কী বার্তা দিচ্ছেন ট্রাম্প

সুসিকে সরিয়ে কট্টর অভিবাসনবিরোধী মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ করে কী বার্তা দিচ্ছেন ট্রাম্প
স্টিফেন মিলার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি উইলিসকে সরিয়ে দিয়েছেন। তাঁর জায়গায় গতকাল শুক্রবার নিয়োগ দিয়েছেন ট্রাম্পের দীর্ঘদিনের উপদেষ্টা অভিবাসন ইস্যুতে কট্টরপন্থী হিসেবে পরিচিত স্টিফেন মিলারকে।ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত নীতিগুলো প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মিলার।

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর মিলারের এই নিয়োগ ইঙ্গিত দিচ্ছে, ট্রাম্প এখনো তাঁর আগের অবস্থানে অটল আছেন।মধ্যবর্তী নির্বাচনে জয়ের মধ্য দিয়ে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেয়েছে ডেমোক্রেটিক পার্টি। ফলে তারা ট্রাম্প প্রশাসনে মিলার ভূমিকা নিয়ে তদন্ত করতে পারবে। আগামী বছরের জানুয়ারিতে নতুন কংগ্রেসের যাত্রা শুরু হবে।৪১ বছর বয়সী মিলার ট্রাম্পের অন্যতম কট্টর সমর্থক।

বিপুলসংখ্যক অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের অন্যতম রূপকার হিসেবে দেখা হয় তাঁকে।ক্যারোলাইনা অঙ্গরাজ্যের ডিউক বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় রক্ষণশীল ছাত্রসংগঠন ডিউক কনজারভেটিভ ইউনিয়নের নেতৃত্ব দেন মিলার।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বেসরকারি সংস্থায় ৪০০ পদে নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াই আবেদন

বেসরকারি সংস্থায় ৪০০ পদে নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াই আবেদন

বেসরকারি সংস্থা সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেসে (সিদীপ) দুই ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ৪০০।

আবেদনের শেষ তারিখ ২৮ নভেম্বর ২০২৬।চাকরির বিবরণ ১. পদের নাম: ফিল্ড অফিসার (গ্রেড-১৫)পদসংখ্যা: ২০০বেতন-ভাতা৬ মাস শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে ২৪,৫০০ টাকা, স্থায়ীকরণের পর মোট ৩২,৩৮০ টাকা।দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা: ভিসায় পরিবর্তন, পড়া শেষে তিন বছর থাকার সুযোগ২. পদের নাম: ফিল্ড অফিসার (গ্রেড-১৬)পদসংখ্যা: ২০০বেতন-ভাতা৬ মাস শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে ২২,৫০০ টাকা, স্থায়ীকরণের পর মোট ২৯,৫১০ টাকা।অন্যান্য সুবিধাবছরে ২টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, উৎসাহ বোনাস (প্রযোজ্য ক্ষেত্রে), বদলিজনিত ভাতা, ভ্রমণ ভাতাসহ অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।

স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বীমা এবং পেনশন–সুবিধা রয়েছে।বেতন-ভাতার বাইরে মোটর সাইকেল ব্যবহার সাপেক্ষে ২ হাজার ১০০ টাকা জ্বালানি ভাতা এবং ৫০০ টাকা যানবাহন রক্ষণাবেক্ষণ ভাতা প্রাপ্য হবেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন