advertisement

সুসিকে সরিয়ে কট্টর অভিবাসনবিরোধী মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ করে কী বার্তা দিচ্ছেন ট্রাম্প

সুসিকে সরিয়ে কট্টর অভিবাসনবিরোধী মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ করে কী বার্তা দিচ্ছেন ট্রাম্প
স্টিফেন মিলার
ফটো কার্ড প্রিন্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি উইলিসকে সরিয়ে দিয়েছেন। তাঁর জায়গায় গতকাল শুক্রবার নিয়োগ দিয়েছেন ট্রাম্পের দীর্ঘদিনের উপদেষ্টা অভিবাসন ইস্যুতে কট্টরপন্থী হিসেবে পরিচিত স্টিফেন মিলারকে।ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত নীতিগুলো প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মিলার।

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর মিলারের এই নিয়োগ ইঙ্গিত দিচ্ছে, ট্রাম্প এখনো তাঁর আগের অবস্থানে অটল আছেন।মধ্যবর্তী নির্বাচনে জয়ের মধ্য দিয়ে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেয়েছে ডেমোক্রেটিক পার্টি। ফলে তারা ট্রাম্প প্রশাসনে মিলার ভূমিকা নিয়ে তদন্ত করতে পারবে। আগামী বছরের জানুয়ারিতে নতুন কংগ্রেসের যাত্রা শুরু হবে।৪১ বছর বয়সী মিলার ট্রাম্পের অন্যতম কট্টর সমর্থক।

বিপুলসংখ্যক অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের অন্যতম রূপকার হিসেবে দেখা হয় তাঁকে।ক্যারোলাইনা অঙ্গরাজ্যের ডিউক বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় রক্ষণশীল ছাত্রসংগঠন ডিউক কনজারভেটিভ ইউনিয়নের নেতৃত্ব দেন মিলার।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এক হাজার গাছ কাটার তোড়জোড় এক হাজার গাছ কাটার তোড়জোড় ব্লাড ব্যাংকে হ্যাকারদের সাইবার আক্রমণ ব্লাড ব্যাংকে হ্যাকারদের সাইবার আক্রমণ বেসরকারি সংস্থায় ৪০০ পদে নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াই আবেদন বেসরকারি সংস্থায় ৪০০ পদে নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াই আবেদন ৪০০ বিয়ে দিয়েছেন রংপুরের এশরা বেগম, ঘটকালির বর্তমান পরিস্থিতি কেমন ৪০০ বিয়ে দিয়েছেন রংপুরের এশরা বেগম, ঘটকালির বর্তমান পরিস্থিতি কেমন নাটোরে বটগাছের মগডালে উঠে যায় কিশোর, পরে যেভাবে নামানো হলো নাটোরে বটগাছের মগডালে উঠে যায় কিশোর, পরে যেভাবে নামানো হলো
advertisement

‘কনসার্ট ফর সলিডারিটি’ দেখতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ভিড়

‘কনসার্ট ফর সলিডারিটি’ দেখতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ভিড়
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘কনসার্ট ফর সলিডারিটি’ দেখতে দুপুর থেকেই ভিড় জমিয়েছেন সংগীতপ্রেমীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মুশফিককে পেছনে ফেলে দেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ইনিংস হৃদয়ের

মুশফিককে পেছনে ফেলে দেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ইনিংস হৃদয়ের
ক্যারিয়ারের তৃতীয় টেস্টেই অসাধ্য সাধন করে বসলেন তাওহীদ হৃদয়। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এতদিন সর্বোচ্চ ব্যক্তিগত টেস্ট ইনিংস ছিল মুশফিকুর রহিমের, অপরাজিত ২১৯ জিম্বাবুয়ের বিপক্ষে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এক হাজার গাছ কাটার তোড়জোড়

এক হাজার গাছ কাটার তোড়জোড়

একসঙ্গে এত গাছ কাটা হলে পরিবেশের ভারসাম্য রক্ষায় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।যশোরের অভয়নগর উপজেলার পাঁচটি সড়কের পাশের ১ হাজার ৫৪টি গাছ কাটার প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে নওয়াপাড়া পৌরসভা অংশের ২৭৫টি গাছ কাটার জন্য বন বিভাগের অনুমোদন পাওয়া গেছে। বাকি ৭৭৯টি গাছ কাটার জন্য বন বিভাগের অনুমোদনের প্রক্রিয়া চলছে।

তবে নওয়াপাড়া পৌরসভা অংশের ওই ২৭৫টি গাছের মধ্যে ২৩টি গাছ কাটা হয়েছে।পাঁচটি সড়কই যশোরের জলাবদ্ধ ভবদহ অঞ্চলে। একসঙ্গে এত গাছ কাটা হলে পরিবেশের ভারসাম্য রক্ষায় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।অভয়নগরের সুন্দলী গ্রামের কলেজশিক্ষক কানু বিশ্বাস প্রথম আলোকে বলেন, যেসব গাছ কাটা হবে, সেগুলো ভবদহ জলাবদ্ধ অঞ্চলের। এসব গাছ বর্ষা মৌসুমে পানির চাপ থেকে সড়ক রক্ষা করে।

গাছগুলো কাটা হলে পানির তোড়ে সড়ক ভেঙে যেতে পারে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন