advertisement

আজ টিভিতে যা দেখবেন (১ নভেম্বর ২০২৬)

আজ টিভিতে যা দেখবেন (১ নভেম্বর ২০২৬)
ফটো কার্ড প্রিন্ট

নিউজিল্যান্ড ও ভারতের পঞ্চম টি-টুয়েন্টি আজ। ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি লিভারপুল ও আর্সেনাল।

লা লিগায় মাঠে নামছে রিয়াল মাদ্রিদ।জাতীয় ক্রিকেট লিগসিলেট–চট্টগ্রামসকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউবময়মনসিংহ–খুলনাসকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউবঢাকা–বরিশাল সকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউবরংপুর–রাজশাহীসকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউব৫ম টি-টুয়েন্টি নিউজিল্যান্ড–ভারত বেলা ১টা, সনি স্পোর্টস ১সিরি আকোমো–ভেনেতসিয়াবিকেল ৫–৩০ মি., জি ফাইভজুভেন্টাস–নাপোলিরাত ১–৪৫ মি., জি ফাইভলা লিগাহেতাফে–সেভিয়াসন্ধ্যা ৭টা, ট্যাপম্যাড ও ফ্যানকোডরেসিং–রিয়াল মাদ্রিদরাত ৯–১৫ মি., ট্যাপম্যাড ও ফ্যানকোডএলচে–ভ্যালেন্সিয়ারাত ১১–৩০ মি., ট্যাপম্যাড ও ফ্যানকোডইংলিশ প্রিমিয়ার লিগলিভারপুল–আর্সেনালরাত ১০–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

স্পিনের ফাঁদ পেতে উল্টো .৫ ডিগ্রিতে আটকে গেল বাংলাদেশই স্পিনের ফাঁদ পেতে উল্টো .৫ ডিগ্রিতে আটকে গেল বাংলাদেশই পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন সাবিনা-কৃষ্ণাদের টাঙ্গাইল পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন সাবিনা-কৃষ্ণাদের টাঙ্গাইল ফখরের সেঞ্চুরির পর মিনহাজের ঝোড়ো ব্যাটিং, ত্রিদেশীয় সিরিজ জিতল পাকিস্তান ফখরের সেঞ্চুরির পর মিনহাজের ঝোড়ো ব্যাটিং, ত্রিদেশীয় সিরিজ জিতল পাকিস্তান দ্বিতীয় টেস্টের দলে অমিত হাসান, বাদ মুমিনুল দ্বিতীয় টেস্টের দলে অমিত হাসান, বাদ মুমিনুল চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক
advertisement

অর্থবছরের শেষ প্রান্তিকে শিল্প খাতে মেয়াদি ঋণ বিতরণ কমেছে ১৬ শতাংশ

অর্থবছরের শেষ প্রান্তিকে শিল্প খাতে মেয়াদি ঋণ বিতরণ কমেছে ১৬ শতাংশ

দেশের শিল্প খাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগের গতি কমে আসার ইঙ্গিত দিচ্ছে ব্যাংকঋণের সর্বশেষ পরিসংখ্যান। ২০২৬ অর্থবছরের প্রথমার্ধে মেয়াদি ঋণ বিতরণে

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পছন্দের দুই দেহরক্ষীর ৩০ গুলিতে মাটিতে লুটিয়ে পড়লেন ইন্দিরা

পছন্দের দুই দেহরক্ষীর ৩০ গুলিতে মাটিতে লুটিয়ে পড়লেন ইন্দিরা
নয়াদিল্লির ত্রিমূর্তি ভবনে শায়িত ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মরদেহ। পাশে তাঁর ছেলে রাজীব গান্ধী (বাঁয়ে)। ইন্দিরা গান্ধী তাঁর দুই শিখ দেহরক্ষীর হাতে নিহত হন। ৩১ অক্টোবর, ১৯৮৪

১৯৮৪ সালের ৩১ অক্টোবর ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাঁর পছন্দের শিখ দেহরক্ষীদের গুলিতে নিহত হন। ‘অপারেশন ব্লু স্টার’-এর জের ধরে এই ট্র্যাজিক হত্যাকাণ্ড ঘটে, যা ভারতের ইতিহাসে এক রক্তাক্ত অধ্যায়ের সূচনা করেছিল।দিনটি আর দশটা সাধারণ দিনের মতোই ছিল। সকাল থেকে চারপাশ রোদ-ঝলমলে। অন্যান্য কর্মব্যস্ত দিনের মতো আজও সকাল সকাল ঘুম থেকে উঠে সাড়ে সাতটার মধ্যে তিনি তৈরি হয়ে যান।

আলমারি থেকে বেছে নেন কালো পাড়ের গেরুয়া রঙের একটি শাড়ি। দিনের শুরুতেই বিদেশি এক তথ্যচিত্র নির্মাতার সঙ্গে শুটিং আছে। তাই, হয়তো এই শাড়িটি বেছে নিয়েছিলেন। শাড়ি পরে তৈরি হয়ে আসেন নাশতার টেবিলে। নাশতার পর মেকআপম্যান তাঁর মুখে সামান্য পাউডার ও ব্লাশার লাগিয়ে দেন। কিছুক্ষণের মধ্যে হাজির হন তাঁর ব্যক্তিগত চিকিৎসক কে পি মাথুর, নিয়মমাফিক তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন। দিনটি ছিল ১৯৮৪ সালের ৩১ অক্টোবর।

সেদিন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর দিনের প্রথম সাক্ষাৎসূচি (অ্যাপয়েন্টমেন্ট) দেওয়া ছিল পিটার উস্তিনভকে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কার্টুন ও মিম বানিয়ে ফেসবুকে দিয়ে ‘কোটি টাকার ব্যবসা’ করেছেন দুই ভাই

কার্টুন ও মিম বানিয়ে ফেসবুকে দিয়ে ‘কোটি টাকার ব্যবসা’ করেছেন দুই ভাই
নাজমুস শাহাদাত ও নাজমুস সাকিব

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরপরই নাজমুস শাহাদাত ভাবতে শুরু করেছিলেন, হাতখরচটা এবার নিজেকেই জোগাড় করতে হবে। বড় ভাই নাজমুস সাকিব তখন চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির ছাত্র। দুই ভাই মিলে খুঁজতে থাকেন আয়ের পথ। তাঁদের বাড়ি কুমিল্লার লাকসামে। শাহাদাত গণযোগাযোগ ও সাংবাদিকতার ছাত্র। তাই এ ক্ষেত্রেই শুরুতে ক্যারিয়ার গড়তে চেয়েছেন। কাজও করেছেন কিছুদিন। কিন্তু মন টেকেনি।

এরপর দুই ভাই ধীরে ধীরে অনলাইন ব্যবসার অলিগলিতে ঢুঁ মারতে শুরু করেন। প্রথমে ইউটিউবে একটি চ্যানেল খুলে বিভিন্ন বিষয়ের ছবি দিয়ে ‘স্লাইড শো’ তৈরি করতেন শাহাদাত। তাতে খুব একটা সাড়া মেলেনি। পরে ‘ফেসবুক বোনাস’ (রিল, ছবি ও লেখার মাধ্যমে মেটা থেকে আয়), কনটেন্ট মনিটাইজেশন, এমন নানা কিছু সম্পর্কে ধারণা নেন। তখনো অনলাইনে পণ্য বিক্রির পরিকল্পনা তাঁদের ছিল না।

বরং দুই ভাইই খুঁজছিলেন, কী ধরনের কনটেন্ট তৈরি করলে নেটিজেনদের মনোযোগ পাওয়া যাবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন