বাংলাদেশ তাহলে দুটো কারণে মিরপুর টেস্টটা হেরেছে! এক. বাংলাদেশের স্পিনাররা ভালো বোলিং করেননি। দুই. ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদের বাংলাদেশের ব্যাটসম্যানরা ভালোভাবে সামলাতে পারেননি। চতুর্থ দিনের মধ্যেই ৮ উইকেটে হারের পর গতকাল সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনও হারটাকে এভাবেই ব্যাখ্যা করেছেন। টেস্টের আরও অনেক কিছু নিয়েই তিনি কথা বলেছেন। তবে মূল কথা, স্পিনের চক্করে পড়েই বাংলাদেশের হার।
স্পিনের এই চক্কর কিন্তু আবার বাংলাদেশেরই সৃষ্টি। মানে স্বাগতিক দল যেহেতু, তারা তো ঘরের মাঠের সুবিধা নিতেই চাইবে। এটা দোষের কিছু নয়; কিন্তু সমস্যা হলো আপনার আমগাছে আম থাকলেই শুধু হবে না—আপনাকে আম পাড়তেও জানতে হবে। এই টেস্টে বাংলাদেশ সেই আমটাই পেড়ে খেতে পারেনি। উল্টো তাদের গাছের আম পেড়ে নিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ!একটা ছোট্ট হিসাব দিলে বিষয়টা আরও পরিষ্কার হবে।
সিরিজ সম্প্রচারকদের এক ডেটা বিশ্লেষণে দেখা গেছে, এই টেস্টে ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট থেকে গড়ে সাড়ে ৩ ডিগ্রি করে টার্ন আদায় করেছেন, যেখানে বাংলাদেশের স্পিনাররা টার্ন পেয়েছেন গড়ে ৩ ডিগ্রি করে।
সূত্র: প্রথম আলো

আজ টিভিতে যা দেখবেন (১ নভেম্বর ২০২৬)
পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন সাবিনা-কৃষ্ণাদের টাঙ্গাইল
ফখরের সেঞ্চুরির পর মিনহাজের ঝোড়ো ব্যাটিং, ত্রিদেশীয় সিরিজ জিতল পাকিস্তান
দ্বিতীয় টেস্টের দলে অমিত হাসান, বাদ মুমিনুল
চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন